পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলার তালিকা | Mineral Producing Districts of West Bengal GK
নমস্কার পরীক্ষার্থীরা, বাংলা জিকে ডায়েরি-তে আপনাদের স্বাগত।
সরকারি চাকরির যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা— যেমন WBCS, WBPSC Miscellaneous, WBP Constable & SI, Primary TET বা SSC GD-তে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন আসবেই। এই বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও স্কোরিং একটি টপিক হলো 'পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ ও উৎপাদনকারী জেলা'।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের মালভূমি অঞ্চল (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম) এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ। পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য আজকের ব্লগে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং সেগুলি কোন কোন জেলা ও নির্দিষ্ট স্থানে পাওয়া যায়, তার একটি তথ্যভিত্তিক ও আপডেটেড তালিকা তুলে ধরা হলো।
পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ ও উৎপাদনকারী জেলার তালিকা
| খনিজের নাম (Mineral) | উৎপাদনকারী জেলা ও নির্দিষ্ট স্থান |
|---|---|
| কয়লা (Coal) |
পশ্চিম বর্ধমান: রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া; বীরভূম: দেউচা-পাঁচামি; বাঁকুড়া: মেঝিয়া; পুরুলিয়া ও দার্জিলিং। |
| খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস (Petroleum & Natural Gas) |
উত্তর ২৪ পরগনা: অশোকনগর (বেঙ্গল বেসিন)। |
| চীনা মাটি (China Clay) |
বাঁকুড়া; বীরভূম: খড়িয়া; পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর। |
| চুনাপাথর (Limestone) |
পুরুলিয়া: ঝালদা ও হাঁসাপাথর; বাঁকুড়া ও দার্জিলিং। |
| ডলোমাইট (Dolomite) |
জলপাইগুড়ি: বক্সা-জয়ন্তী পাহাড় অঞ্চল। |
| ফায়ার ক্লে (Fire Clay) |
পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। |
| সিলিকা বালি (Silica Sand) |
হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। |
| অ্যাপেটাইট (Apatite) |
পুরুলিয়া: বেলডি। |
| টাংস্টেন / উলফ্রাম (Tungsten / Wolfram) |
বাঁকুড়া: ছেঁন্দাপাথর। |
| গ্রাফাইট (Graphite) |
পুরুলিয়া ও দার্জিলিং। |
| আকরিক লোহা (Iron Ore) |
পুরুলিয়া: মানবাজার; বাঁকুড়া: পোড়াপাহাড়; দার্জিলিং। |
| অভ্র (Mica) |
পুরুলিয়া ও বাঁকুড়া। |
| প্লেসার গোল্ড (সোনা) (Placer Gold) |
পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর: সুবর্ণরেখা নদীর বালি অঞ্চল। |
| তামা (Copper) |
জলপাইগুড়ি, দার্জিলিং, পুরুলিয়া ও বীরভূম। |
| ম্যাঙ্গানিজ (Manganese) |
পশ্চিম মেদিনীপুর: বেলপাহাড়ি; পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। |
| কোয়ার্টজ (Quartz) |
পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। |
| কায়নাইট (Kyanite) |
পুরুলিয়া। |
| অ্যাসবেস্টস (Asbestos) |
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া। |
| ব্যারাইট (Barytes) |
পুরুলিয়া। |
| বেস মেটাল (Base Metal) |
দার্জিলিং, জলপাইগুড়ি ও পুরুলিয়া। |
| টাইটেনিয়াম (Titanium) |
পুরুলিয়া। |
পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য (VIP Facts)
〇 খনিজ তেল (নতুন সংযোজন): উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ONGC পরিচালিত এই 'বেঙ্গল বেসিন' (Bengal Basin) ভারতের ৮ম তেল ও গ্যাস উৎপাদনকারী বেসিন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
〇 কয়লা ভান্ডার: ভারতের সবচেয়ে পুরোনো কয়লাখনি হলো পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বীরভূমের দেউচা-পাঁচামি হলো ভারতের বৃহত্তম কয়লা ব্লক।
〇 খনিজের ভান্ডার জেলা: পুরুলিয়া জেলাকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ভান্ডার বলা হয়। এখানে চুনাপাথর, আকরিক লোহা ও অ্যাপেটাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়।
〇 ডলোমাইট ও টাংস্টেন: জলপাইগুড়ির বক্সা-জয়ন্তী অঞ্চলে ডলোমাইট এবং বাঁকুড়ার ছেঁন্দাপাথরে টাংস্টেন বা উলফ্রাম পাওয়া যায়।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়?
উত্তর: পশ্চিম বর্ধমান জেলায় (বিশেষ করে রানীগঞ্জ, আসানসোল ও জামুরিয়া অঞ্চলে) সবচেয়ে বেশি বিটুমিনাস প্রকৃতির কয়লা পাওয়া যায়।
প্রশ্ন ২: সম্প্রতি পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেলের ভান্ডার আবিষ্কৃত হয়েছে?
উত্তর: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে (বেঙ্গল বেসিন)।
প্রশ্ন ৩: বাঁকুড়া জেলার ছেঁন্দাপাথর কিসের জন্য বিখ্যাত?
উত্তর: টাংস্টেন বা উলফ্রাম উত্তোলনের জন্য বাঁকুড়ার ছেঁন্দাপাথর বিখ্যাত।
📚 Read More...
🔴 গ্রিনহাউস গ্যাসের তালিকা | Greenhouse Gases List in Bengali
🟢 WBPSC Clerkship Exam GK 2026: Set 2


Please do not enter any spam link in the comment box.