GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 55

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 55

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 55
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 55

বাংলা জিকে ডায়েরি 📘

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৮টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


১। 'ফটোট্রপিক' চলন কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়?

➥ আলোর গতিপথ।



২। কোন বিজ্ঞানীর গবেষণা থেকে পরমাণুর মধ্যে বিভিন্ন ইলেকট্রনের কক্ষপথগুলির বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায়?

➥ নীলস বোর।



৩। কোন অ্যাসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয়?

➥ ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।



৪। কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন?

➥ ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি।



৫। কোন জাতীয় খাদ্যকে 'প্রোটিন বাঁচোয়া খাদ্য' বলে?

➥ শ্বেতসার জাতীয়।



৬। জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?

➥ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।



৭। বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

➥ হাইড্রোজেন।



৮। অ্যামোনিয়া গ্যাস কোন অ্যাসিডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়?

➥ হাইড্রোক্লোরিক অ্যাসিড।



৯। জলধর সেন ও দীনেন্দ্রকুমার রায়, কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত?

➥ বসুমতী।



১০। ১৭৬৪ সালে 'বক্সারের যুদ্ধ'এ ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন কারা?

➥ শাহ আলম ও নবাব সুজাউদ্দৌল্লা।



১১। কোন মোগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন?

➥ ঔরঙ্গজেব।



১২। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি?

➥ রাষ্ট্রকূট।



১৩। ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়?

➥ লর্ড বেন্টিং।



১৪। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?

➥ ১৯৩৪।



১৫। 'মারাঠা জাতির ইতিহাস' কার রচনা?

➥ গ্রান্ট ডাফ।



১৬। মহেঞ্জোদারোতে শীলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কিসের মূর্তি?

➥ শিবের আদি মূর্তি।



১৭। 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?

➥ ১৮৬০।



১৮। কোন ভাইসরয়ের আমলে 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল?

➥ লর্ড ওয়েভেল।



১৯। পচা মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায়?

➥ কেরল।



২০। ভারতের কোন রাজ্যে পলিমাটি সবথেকে কম দেখা যায়?

➥ মধ্যপ্রদেশ।



২১। 'মন্দাকিনী নদী'র উৎসস্থল কোথায়?

➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ।



২২। ভারতে কোন ধরনের খামার চাষ হয়?

➥ নিবিড় পদ্ধতির।



২৩। কিসের প্রভাবে কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত হয়?

➥ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।



২৪। কোন দেশকে 'প্রাচ্যের ব্রিটেন' বলে?

➥ জাপান।



২৫। ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তৈল পাওয়া যায়?

➥ উত্তর-পূর্ব অসমে।



২৬। কোন খাল কৃষ্ণা ও কাবেরী নদীকে যুক্ত করেছে?

➥ বাকিংহাম খাল।



২৭। কৃষ্ণরাজসাগর জলাধার ভারতের কোন রাজ্যে আছে?

➥ কর্ণাটক।



২৮। ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়?

➥ উত্তর প্রদেশ।



Read More...

GK Questions in Bengali Part 54

GK Questions in Bengali Part 53

GK Questions in Bengali Part 52


Bangla GK Diary

Bangla GK Diary এডুকেশনাল ব্লগটির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়। facebook telegram

Previous Post Next Post