GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 53

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 53

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 53
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 53

বাংলা জিকে ডায়েরি 📘

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৮টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


১। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

➥ প্রথম গতিসূত্র থেকে।


২। কার প্রভাবে চলন্ত গাড়ি থেকে নামলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি?

➥ গতিজাড্যের প্রভাবে।


৩। যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া প্রথম কবে শুরু হয়?

➥ ১৮১৮ সালে।


৪। পটাশিয়াম নাইট্রেট কোথায় ব্যবহৃত হয়?

➥ কৃষিক্ষেত্রে/বারুদ তৈরিতে।


৫। কোন ধাতুর উপস্থিতির জন্য চকলেট ক্ষতিকর?

➥ নিকেল।


৬। কোন পরীক্ষা তরলের স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবকে প্রমাণ করে?

➥ ফ্রাঙ্কলিনের পরীক্ষা।


৭। কোন অ্যাসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয়?

➥ ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।


৮। শ্বেত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায়?

➥ পীত অস্থিমজ্জা কোশ।


৯। রবার্ট ব্রাউন কোশের কোন অংশ আবিষ্কার করেন?

➥ নিউক্লিয়াস।


১০। 'দাস ক্যাপিটাল' বইটি কার লেখা?

➥ কার্ল মার্কস।


১১। বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন শাসকের রাজসভায় ছিলেন?

➥ জাহাঙ্গীর।


১২। হিউয়েন সাং কত সালে বাংলায় এসে পৌঁছান?

➥ ৬৩৮ সালে।


১৩। উত্তর বাংলায় 'পৌণ্ডবর্ধন' (যার এখনকার নাম মহাস্থনগড়) রাজ্য কোথায় ছিল?

➥ এখনকার বগুড়া শহরের ৭ মাইল উত্তরে করতোয়া নদীর তীরে।


১৪। বদাউনির লেখা 'মুস্তাখাব-উল-তাওয়ারিখ' বইটি কয় খণ্ডে বিভক্ত?

➥ ৩টি (প্রথম খণ্ডটি দিল্লির সুলতানদের ইতিহাস, দ্বিতীয় খণ্ডটি আকবরের ৪০ বছরের রাজত্ব ও তৃতীয় খন্ড যাকে 'তাজকিরা' বলে, সেটি বিভিন্ন পেশার লোকেদের জীবনী)।


১৫। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ওইদিন কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন?

➥ অরবিন্দ ঘোষ।


১৬। শাহজাহান কবে সিংহাসনে বসেন?

➥ ১৬২৮ সালের ৬ ফেব্রুয়ারি।


১৭। নদিয়া চৌগাছার বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন?

➥ নীল চাষের।


১৮। 'সাহেব-ই-কিরণ' কার উপাধি ছিল?

➥ শাহজাহান।


১৯। জাহাঙ্গীরের মৃত্যুর সময় শাহজাহান কোথাকার শাসক ছিলেন?

➥ দক্ষিণাত্য।


২০। ভারতের প্রধানত পাট উৎপন্ন হয় কোন রাজ্যে?

➥ পশ্চিমবঙ্গ।


২১। 'লিংসিলা' ও 'ইউললা' গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে?

➥ ভুটান ও তিব্বত।


২২। 'বক্সা-জয়ন্তী পাহাড়' কোন শিলায় গঠিত?

➥ পাললিক শিলা।


২৩। 'ব্রাহ্মনী জলপ্রপাত' কোন পাহাড়ে আছে?

➥ অযোধ্যা পাহাড়।


২৪। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর কোনটি?

➥ বারাসাত।


২৫। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা সদর কোনটি?

➥ আলিপুর।


২৬। ভূকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে?

➥ ১৬ কিলোমিটার।


২৭। উৎপাদনের বিচারে ভারতের 'বৃহত্তম ইস্পাত কারখানা' কোনটি?

➥ ভিলাই (উৎপাদন ৩৬ লাখ মেট্রিক টন)।


২৮। বীরভূমের দুবরাজপুরে অবস্থিত 'মামা-ভাগ্নে' পাহাড়টি কোন শিলায় গঠিত?

➥ গ্রানাইট ও নিস।



Read More...

GK Questions in Bengali Part 52

GK Questions in Bengali Part 51

GK Questions in Bengali Part 50


Bangla GK Diary

Bangla GK Diary এডুকেশনাল ব্লগটির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়। facebook telegram

Previous Post Next Post