GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 54

বাংলা জিকে ডায়েরি 📘

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


১। 'ভারনালিন' কী?

➥ একপ্রকার উদ্ভিদ হরমোন।



২। শূককীটের রূপান্তরের সাহায্য করে, এমন একটি হরমোনের নাম কি?

➥ একডাইজোন।



৩। আলোকের তীব্রতার মাধ্যমে নিয়ন্ত্রিত উদ্ভিদের ব্যাপ্তি চলনকে কি বলে?

➥ ফটোন্যাস্টি।



৪। ভলভক্সের গমন অঙ্গের নাম কি?

➥ সিলিয়া।



৫। হিমোসায়ানিন কি ঘটিত প্রোটিন?

➥ তাম্র ঘটিত।



৬। মহাকর্ষীয় তরঙ্গের প্রবক্তা কে?

➥ অ্যালবার্ট আইনস্টাইন।



৭। 'সোরা'র রাসায়নিক নাম কি?

➥ পটাশিয়াম নাইট্রেট।



৮। 'ফায়ারি আইস' কাকে বলে?

➥ মিথেন হাইড্রেট।



৯। ১৯০৯ খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী সর্বপ্রথম 'জিন' শব্দটির প্রচলন করেন?

➥ বিজ্ঞানী জোহানসেন।



১০। তেজি জল কোন খনিজ অ্যাসিড?

➥ নাইট্রিক অ্যাসিড।



১১। আমির খসরু কোন সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?

➥ গিয়াস উদ্দিন তুঘলক।



১২। 'গদর পার্টি' প্রথম কোথায় আত্মপ্রকাশ করে?

➥ সানফ্রান্সিসকো।



১৩। 'ভিয়েতনাম যুদ্ধ' কত সালে শেষ হয়?

➥ ১৯৭৫।



১৪। গিয়াস উদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি?

➥ গাজী মালিক।



১৫। মহম্মদ বিন তুঘলক কোথায় মারা যান?

➥ সিন্দুর তট্টা নামে স্থানে।



১৬। আলতুনিয়া কে ছিলেন?

➥ সুলতান রাজিয়ার স্বামী।



১৭। 'মাণ্ডি' কি?

➥ দিল্লিতে প্রধান শষ্যের বাজার।



১৮। সঙ্গম বংশের প্রথম শাসকের নাম কি?

➥ হরিহর ও বুক্ক।



১৯। কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছাড়েন?

➥ কনৌজের যুদ্ধ।



২০। শের শাহ সূরির আমলে দূরত্ব পরিমাপ করা হতো কোন এককে?

➥ ক্রোশ।



২১। লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?

➥ আনা সাগর হ্রদ।



২২। 'মেটস্যাট' কি?

➥ ভারতের সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ।



২৩। 'ডানকান প্যাসেজ' কোথায় অবস্থিত?

➥ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে।



২৪। 'আলেপ্পী বন্দর' ভারতের কোন রাজ্যে আছে?

➥ কেরালা।



২৫। মুম্বাই বন্দর কোন উপকূলে অবস্থিত?

➥ কঙ্কন।



২৬। 'রান' বলতে কী বোঝায়?

➥ লবণাক্ত জলাভূমি।



২৭। মেঘালয় মালভূমি কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ?

➥ দাক্ষিণাত্য মালভূমি।



২৮। ভারতে গ্রস্ত উপত্যকা কোনটি?

➥ নর্মদা নদী উপত্যকা।



২৯। নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে?

➥ মিয়েন্ডার।



৩০। বছরের কোন দিনটি 'জলবিষুব' নামে পরিচিত?

➥ ২৩ সেপ্টেম্বর।



আরো পড়ুন...

GK Questions in Bengali Part 53

GK Questions in Bengali Part 52

GK Questions in Bengali Part 51

GK Questions in Bengali Part 50



Bangla GK Diary

Bangla GK Diary এডুকেশনাল ব্লগটির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়। facebook telegram

أحدث أقدم