বিভিন্ন বই ও লেখকের নাম | Books and Authors GK in Bengali 2026

বিভিন্ন বই ও লেখকের নাম | Books and Authors GK in Bengali 2026


Books and Authors GK in Bengali 2026


নমস্কার পরীক্ষার্থী বন্ধুরা,

পশ্চিমবঙ্গ ও কেন্দ্রের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন- WBP, KP, PSC Clerkship, Miscellaneous, Rail বা SSC) এর জন্য 'বই ও লেখক' (Books & Authors) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিক। বিগত বছরগুলিতে এই টপিক থেকে বহু প্রশ্ন এসেছে।

আজকের পোস্টে আমরা প্রাচীন ভারতের বিখ্যাত সাহিত্য থেকে শুরু করে মুঘল আমল এবং আধুনিক যুগের বিখ্যাত উপন্যাস ও নাটকের ৪০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম। আশা করি এই তালিকাটি আপনার আপকামিং পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।


গুরুত্বপূর্ণ বই ও লেখক


১. 'অভিজ্ঞান শকুন্তলম' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: কবি কালিদাস।


২. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (এই গ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান)।


৩. বিখ্যাত 'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৮২ সালে প্রকাশিত এই উপন্যাসটি বাংলা ভাষায় লেখা এবং এখান থেকেই ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' নেওয়া হয়েছে)।


৪. 'পঞ্চতন্ত্র' এর রচয়িতা কে?

উত্তর: বিষ্ণু শর্মা।


৫. 'মেঘদূতম' বা 'মেঘদূত' কাব্যটি কে রচনা করেছেন?

উত্তর: কবি কালিদাস।


৬. 'রাজতরঙ্গিনী' গ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তর: কবি কলহন (এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়)।


৭. 'গীত গোবিন্দ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: কবি জয়দেব।


৮. 'কথাসরিৎসাগর' এটি কার রচনা?

উত্তর: কবি সোমদেব।


৯. 'মালবিকাগ্নিমিত্রম' নাটকের লেখক কে?

উত্তর: কবি কালিদাস।


১০. 'কাদম্বরী' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: বাণভট্ট।

১১. 'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


১২. বিখ্যাত 'নীলদর্পণ' নাটকের রচয়িতা কে?

উত্তর: দীনবন্ধু মিত্র (১৮৬০ সালে ঢাকা থেকে প্রকাশিত এই নাটকে নীল চাষীদের দুঃখ-দুর্দশার কাহিনী ফুটে উঠেছে)।


১৩. 'পদ্মাবত' কাব্যের রচয়িতা কে?

উত্তর: মালিক মোহাম্মদ জায়সি।


১৪. 'রামচরিতমানস' এর রচয়িতা কে?

উত্তর: কবি তুলসীদাস (এটি মূলত অবধী/হিন্দি ভাষায় রচিত)।


১৫. 'রামচরিত' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: সন্ধ্যাকর নন্দী (তিনি পাল রাজা রামপালের সভাকবি ছিলেন)।


১৬. বিখ্যাত 'অর্থশাস্ত্র' গ্রন্থটি কার রচনা?

উত্তর: কৌটিল্য বা চাণক্য (এটি মূলত একটি রাজনীতি ও শাসনকার্য বিষয়ক গ্রন্থ)।


১৭. 'হর্ষচরিত' গ্রন্থের লেখক কে?

উত্তর: বাণভট্ট (তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন)।


১৮. 'স্বপ্নবাসবদত্তা' নাটকের লেখক কে?

উত্তর: কবি ভাস।


১৯. 'চরক সংহিতা' নামক চিকিৎসাশাস্ত্রের গ্রন্থটি কার রচনা?

উত্তর: চরক (তাঁকে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় এবং তিনি কুশান সম্রাট কনিষ্কের রাজসভায় ছিলেন)।


২০. 'সূর্য সিদ্ধান্ত' গ্রন্থটি কার রচিত?

উত্তর: আর্যভট্ট।


২১. 'সুশ্রুত সংহিতা' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: সুশ্রুত (তাঁকে শল্যচিকিৎসা বা অস্ত্রোপচারের জনক বলা হয়)।


২২. 'বৃহৎ সংহিতা' এবং 'পঞ্চসিদ্ধান্তিকা' গ্রন্থ দুটির রচয়িতা কে?

উত্তর: বরাহমিহির।


২৩. 'মহাভাষ্য' নামক ব্যাকরণ ও যোগশাস্ত্র বিষয়ক গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: পতঞ্জলি।


২৪. 'বন্দে মাতরম' গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল?

উত্তর: ১৮৯৬ সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে (গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর)।


২৫. 'জনগণমন' (ভারতের জাতীয় সংগীত) প্রথম কত সালের অধিবেশনে গাওয়া হয়?

উত্তর: ১৯১১ সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


২৬. বিখ্যাত 'পথের পাঁচালি' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।


২৭. 'গোরা' উপন্যাসটি কার লেখা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


২৮. 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


২৯. 'কপালকুণ্ডলা' উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৩০. 'চোখের বালি' উপন্যাসটি কার রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


৩১. 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি কার লেখা?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।


৩২. 'গণদেবতা' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


৩৩. 'আরণ্যক' উপন্যাসটি কার লেখা?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।


৩৪. 'শ্রীকান্ত' উপন্যাসের লেখক কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


৩৫. 'পালামৌ' ভ্রমণকাহিনী বা গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।


৩৬. 'মৃচ্ছকটিকম' নাটকের রচয়িতা কে?

উত্তর: কবি শূদ্রক।


৩৭. 'কুমারসম্ভবম' ও 'রঘুবংশম' মহাকাব্যের রচয়িতা কে?

উত্তর: কবি কালিদাস।


৩৮. 'মুদ্রারাক্ষস' এবং 'দেবীচন্দ্রগুপ্তম' নাটক দুটির রচয়িতা কে?

উত্তর: বিশাখদত্ত।


৩৯. 'উত্তররামচরিত' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ভবভূতি।


৪০. 'বুদ্ধচরিত' গ্রন্থটি কার লেখা?

উত্তর: অশ্বঘোষ।


৪১. 'ইন্ডিকা' গ্রন্থের লেখক কে?

উত্তর: মেগাস্থিনিস (তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক দূত হিসেবে এসেছিলেন)।


৪২. 'ফো-কুও-কি' কার লেখা ভ্রমণবৃত্তান্ত?

উত্তর: ফা-হিয়েন (তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে এসেছিলেন)।


৪৩. 'সি-ইউ-কি' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: হিউয়েন সাঙ (তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন)।


৪৪. 'আইন-ই-আকবরি' এবং 'আকবরনামা' গ্রন্থের লেখক কে?

উত্তর: আবুল ফজল।


৪৫. 'তুজুক-ই-জাহাঙ্গিরী' এটি কার আত্মজীবনী?

উত্তর: মুঘল সম্রাট জাহাঙ্গীরের।


৪৬. তুর্কি ভাষায় লেখা 'বাবরনামা' কার আত্মজীবনী?

উত্তর: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের।


৪৭. 'হুমায়ুননামা' এর রচয়িতা কে?

উত্তর: গুলবদন বেগম (সম্রাট হুমায়ুনের বোন)।