25 June 2026 Daily Current Affairs in Bengali | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স MCQ
স্বাগতম Bangla GK Diary ব্লগে। আজকের এই পোস্টে আমরা 25 জুন 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে (Static GK) নিয়ে আলোচনা করব, যা আপনার যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন- WBPSC, WBCS, Railway, WBP, KP, SSC GD) প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ (25 June 2026):
প্রশ্ন ১: 2026 সালের জুনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত FIH উইমেন্স নেশনস কাপ 2025-26 এর ফাইনালে ভারত কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে?
(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) স্পেন
(D) জার্মানি
সঠিক উত্তর: (B) নিউজিল্যান্ড
〇 নোট: ফাইনালে নিউজিল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের ফলে ভারত সরাসরি FIH প্রো লীগ 2026-27 এ খেলার যোগ্যতা অর্জন করেছে। হকি ইন্ডিয়া প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের ১.৫ লক্ষ টাকা করে নগদ পুরস্কার দিচ্ছে।
প্রশ্ন ২: 2026 সালের জুন মাসে ভারতের সলিসিটার জেনারেল হিসেবে আগামী তিন বছরের জন্য কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে?
(A) আর ভেঙ্কটরামানি
(B) কে কে বেণুগোপাল
(C) মুকুল রোহাতগি
(D) তুষার মেহেতা
সঠিক উত্তর: (D) তুষার মেহেতা
〇 নোট: সলিসিটার জেনারেল হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা। ভারতীয় সংবিধানের ১৪৩ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোনো আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইলে, সেখানে ভারত সরকারের পক্ষ হয়ে সলিসিটার জেনারেল বক্তব্য পেশ করেন।
প্রশ্ন ৩: কোন শিক্ষা প্রতিষ্ঠান মানুষের ব্রেনস্টেমের বিশ্বের সবচেয়ে নিখুত থ্রিডি (3D) এটলাস 'অংকর' (Ankur) প্রকাশ করেছে?
(A) আইআইটি মাদ্রাস (IIT Madras)
(B) আইআইটি বোম্বে (IIT Bombay)
(C) আইআইটি দিল্লি (IIT Delhi)
(D) আইআইটি কানপুর (IIT Kanpur)
সঠিক উত্তর: (A) আইআইটি মাদ্রাস
〇 নোট: আইআইটি মাদ্রাসের 'সুধা গোপালকৃষ্ণান ব্রেন সেন্টার' মানুষের মস্তিষ্কের স্টেম বা ব্রেনস্টেমের বিশ্বের সবচেয়ে বিস্তারিত থ্রিডি সেল রেজলিউশন এটলাস প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে 'অংকর'।
প্রশ্ন ৪: 2026 সালের জুনে এডিবি (ADB) ভারতের ডিজিটাল শিক্ষার উন্নয়নে কত মিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছে?
(A) ৫ মিলিয়ন মার্কিন ডলার
(B) ১০ মিলিয়ন মার্কিন ডলার
(C) ১৫ মিলিয়ন মার্কিন ডলার
(D) ২০ মিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর: (B) ১০ মিলিয়ন মার্কিন ডলার
〇 নোট: শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড-এর পার্টনারশিপে এই চুক্তি হয়েছে। এর অধীনে ১০০০টি স্কুলে কম্পিউটার ল্যাব এবং ৫৮,০০০টি ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হবে।
প্রশ্ন ৫: 2026 সালের জুনে স্কটল্যান্ডের রয়াল কলেজ অফ সার্জেন্সে কার একটি ৯০ কেজি ওজনের ব্রঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে?
(A) মহর্ষি চরক
(B) মহর্ষি সুশ্রুত
(C) ধনন্তরি
(D) আর্যভট্ট
সঠিক উত্তর: (B) মহর্ষি সুশ্রুত
〇 নোট: মহর্ষি সুশ্রুতকে ভারতীয় চিকিৎসা ইতিহাসের শল্য চিকিৎসার জনক (Father of Surgery) বলা হয়। তাঁর প্রাচীন চিকিৎসা ঐতিহ্য বিখ্যাত সংস্কৃত গ্রন্থ 'সুশ্রুত সংহিতা'-তে রয়েছে।
প্রশ্ন ৬: 2026 সালের জুনে মধ্যপ্রদেশের কোন বিখ্যাত আলুর জাতটি ভৌগোলিক স্বীকৃতি বা জিআই (GI) ট্যাগ লাভ করেছে?
(A) ইন্দরি মালবী আলু
(B) ভোপালি আলু
(C) গোয়ালিয়র আলু
(D) জব্বলপুরী আলু
সঠিক উত্তর: (A) ইন্দরি মালবী আলু
〇 নোট: এই মালবী আলুর প্রধান বৈশিষ্ট্য হলো এতে শর্করা এবং স্টার্চের পরিমাণ খুব কম থাকে, যার কারণে ভাজার পরেও এটি একদম সাদা রঙ ধরে রাখে। তাই চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এটি আদর্শ।
প্রশ্ন ৭: উত্তরপূর্ব ভারতের বৃহত্তম জৈব মসলা প্রক্রিয়াকরণ ইউনিটটি (Organic Spice Processing Unit) কোথায় উদ্বোধন করা হয়েছে?
(A) আসাম
(B) মনিপুর
(C) মেঘালয়
(D) ত্রিপুরা
সঠিক উত্তর: (C) মেঘালয়
〇 নোট: মেঘালয়ের রিভই জেলার ভৈরিমবামে প্রায় ৩২ কোটি টাকা বিনিয়োগে এটি স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এই ইউনিটের উদ্বোধন করেছেন।
প্রশ্ন ৮: প্রতিবছর কোন দিনটিতে বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের 'বিশ্ব শরণার্থী দিবস' (World Refugee Day) পালন করা হয়?
(A) ১৮ই জুন
(B) ১৯শে জুন
(C) ২০শে জুন
(D) ২১শে জুন
সঠিক উত্তর: (C) ২০শে জুন
〇 নোট: ২০২৬ সালের বিশ্ব শরণার্থী দিবসের থিম ছিল— "Until Everyone is Safe"। ২০০০ সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০শে জুন দিনটিকে এই উদ্দেশ্যে চিহ্নিত করে।
প্রশ্ন ৯: 2026 সালের জুনে নতুন দিল্লিতে 'স্মার্ট ওয়ারহাউসিং সিস্টেম' (Smart Warehousing System) কে চালু করেছেন?
(A) নরেন্দ্র মোদী
(B) অমিত শাহ
(C) রাজনাথ সিং
(D) প্রহ্লাদ জোশি
সঠিক উত্তর: (D) প্রহ্লাদ জোশি
〇 নোট: খাদ্যশস্যের মজুত এবং গোদামের কাজকর্মের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি এটি চালু করেছেন। এই সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ইন্টারনেট অফ থিংস (IoT) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন ১০: 2026 সালের জুনে ভারত সরকার অপরাধ তদন্ত আর পুলিশিং ব্যবস্থার উন্নতির জন্য কয়টি নতুন অ্যাপ চালু করেছে?
(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি
সঠিক উত্তর: (C) ৪টি
〇 নোট: এই অ্যাপ ৪টি হলো— অভিজ্ঞান, সিআরপিআই (CRPI), ই-প্রসিকিউশন ২.০ এবং ই-ফরেন্সিক ২.০। এই অ্যাপগুলো পুলিশ, আদালত, জেল এবং ফরেন্সিক ল্যাবকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে।
📚 Read More...


Please do not enter any spam link in the comment box.