29th June 2026 - Daily Current Affairs in Bengali | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৬

Bangla GK Diary
By -
0

29th June 2026 - Daily Current Affairs in Bengali | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৬


29th June 2026 - Daily Current Affairs in Bengali

29th June 2026 - Daily Current Affairs in Bengali | দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৬ পোস্টে ঠ্য বাংলায় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। WBPSC, WBP, SSC, Rail, Banking, UPSC ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এটি একটি নির্ভরযোগ্য দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সংক্ষিপ্ত বিশ্লেষণসহ প্রতিদিনের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।



Daily Current Affairs in Bengali


১. সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোন দেশকে সাহায্য করতে ভারত 'অপারেশন আমিস্টাড' (Operation Amistad) নামক উদ্ধারকারী মিশন চালু করেছে?

(A) নেপাল

(B) ভেনেজুয়েলা

(C) তুরস্ক

(D) সিরিয়া


উত্তর: (B) ভেনেজুয়েলা


অতিরিক্ত তথ্য: ভেনেজুয়েলায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster) বিমান ৪১ জনের একটি অভিজ্ঞ উদ্ধারকারী ও মেডিকেল দল নিয়ে রওনা দেয়। এই মিশনের আওতায় ৩০ টন ত্রাণ সামগ্রী, ৬ টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য ভারতীয় সেনার একটি ফিল্ড হাসপাতাল ইউনিট এবং দুটি 'বিশ্ব কিউব' (Bhishm Cube) নামক পোর্টেবল হাসপাতাল পাঠানো হয়েছে।



২. ভারতের কোন বিমানবন্দর থেকে সম্প্রতি প্রথম 'ইজি কানেক্ট' (Easy Connect) বিমান পরিসেবার উদ্বোধন করা হয়েছে?

(A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি

(B) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা

(C) লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর, বারাণসী

(D) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই


উত্তর: (C) লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর, বারাণসী


অতিরিক্ত তথ্য: ভারতের ছোট বা নন-মেট্রো শহর থেকে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ সহজ করতে সরকার 'ইজি কানেক্ট' নামক নতুন ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সুবিধার প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন। এর ফলে বারাণসী থেকে যাত্রীরা দিল্লি হয়ে বিদেশে যাওয়ার সময় দিল্লিতে নতুন করে লাইনে দাঁড়িয়ে চেকিন, লাগেজ জমা বা ইমিগ্রেশন করতে হবে না; বারাণসী বিমানবন্দর থেকেই এই সব কাজ একবারে হয়ে যাবে। এই সুবিধার প্রথম ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়ার AI 01।



৩. বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন ফিফা বিশ্বকাপ সংস্করণে গোল করার ঐতিহাসিক রেকর্ড সম্প্রতি কে করেছেন?

(A) লিওনেল মেসি

(B) ক্রিস্টিয়ানো রোনালদো

(C) কিলিয়ান এমবাপ্পে

(D) নেইমার জুনিয়র


উত্তর: (B) ক্রিস্টিয়ানো রোনালদো


অতিরিক্ত তথ্য: পর্তুগালের হয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন ফিফা বিশ্বকাপ আসরে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি—কেবল এই দুজন খেলোয়াড়ই ৬টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। রোনালদো ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের বিশ্বকাপে গোল করার এই অবিস্মরণীয় রেকর্ড তৈরি করেন।



৪. ২০২৬ সালের জুনে ইসরো (ISRO) কোন রাজ্যে সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে?

(A) অন্ধ্রপ্রদেশ

(B) ওড়িশা

(C) তামিলনাড়ু

(D) কর্ণাটক


উত্তর: (C) তামিলনাড়ু


অতিরিক্ত তথ্য: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ২০২৬ সালের ২৪শে জুন তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে তাদের একটি নতুন সেমি-ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই নতুন ইঞ্জিনের নাম 'SE-2000' এবং পুরো স্টেজটির নাম 'CSC'। এটি ভারতের সবচেয়ে ভারী রকেট LVM3-এর ক্ষমতা আরও বাড়াতে সাহায্য করবে। এই বিশেষ ইঞ্জিনটি জ্বালানি হিসেবে সাধারণ রকেটের মতো তরল হাইড্রোজেন ব্যবহার না করে তরল অক্সিজেন আর কেরোসিন ব্যবহার করে।



৫. ভারতের পাসপোর্ট আইন, ১৯৬৭ পাশের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর কোন তারিখে 'পাসপোর্ট সেবা দিবস' পালন করা হয়?

(A) ২১শে জুন

(B) ২৪শে জুন

(C) ২৫শে জুন

(D) ২৯শে জুন


উত্তর: (B) ২৪শে জুন


অতিরিক্ত তথ্য: ১৯৬৭ সালের পাসপোর্ট আইন পাসের দিনটিকে স্মরণ করতে এবং পাসপোর্ট সেবার অগ্রগতি উদযাপন করতে প্রতি বছর ২৪শে জুন ভারতে 'পাসপোর্ট সেবা দিবস' পালন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ভারতীয় নাগরিকদের প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ এবং দ্রুত পাসপোর্ট পরিসেবা প্রদান করা।



৬. সম্প্রতি কে কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

(A) গুস্তাভো পেত্র

(B) আবেল হার্দো দেলা এসপ্রিয়েলা

(C) গ্যাব্রিয়েল বোরিক

(D) নিকোলাস মাদুরো


উত্তর: (B) আবেল হার্দো দেলা এসপ্রিয়েলা (Abelardo de la Espriella)


অতিরিক্ত তথ্য: আবেল হার্দো দেলা এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি গুস্তাভো পেত্র-র স্থলাভিষিক্ত হচ্ছেন। দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত কলম্বিয়ার রাজধানী হলো বোগোটা (Bogota) এবং এর অফিশিয়াল কারেন্সি বা মুদ্রা হলো কলম্বিয়ান পেসো (Colombian Peso)।



৭. 'লেক লাক' (Lake Laach / Laacher See) নামক সক্রিয় আগ্নেয় হ্রদটি কোন দেশে অবস্থিত?

(A) ইতালি

(B) জার্মানি

(C) আইসল্যান্ড

(D) জাপান


উত্তর: (B) জার্মানি


অতিরিক্ত তথ্য: 'লাখের সি' বা 'লেক লাক' হলো পশ্চিম জার্মানির আইফেল অঞ্চলের একটি সক্রিয় ভলক্যানিক লেক বা আগ্নেয় হ্রদ। সম্প্রতি একটি জার্মান গবেষক দল প্যাসিভ সিসমোলজি, ছোট ভূমিকম্পের ডেটা এবং ফাইবার অপটিক সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে এই হ্রদের নিচের ম্যাগমা চেম্বারের একটি ত্রিমাত্রিক (3D) মানচিত্র তৈরি করেছেন। এই ভূগর্ভস্থ ম্যাগমা কাঠামোটি প্রায় ২ কিমি থেকে ১০ কিমি গভীর পর্যন্ত বিস্তৃত এবং এর আয়তন প্রায় ৭৫ ঘন কিলোমিটার।



৮. কোন রাজ্যে ভারতের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিসেবা 'ভারত ট্যাক্সি' চালু করা হয়েছে?

(A) মহারাষ্ট্র

(B) গুজরাট

(C) রাজস্থান

(D) কেরালা


উত্তর: (B) গুজরাট


অতিরিক্ত তথ্য: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ২৭শে জুন গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 'ভারত ট্যাক্সি' নামক একটি নতুন ট্যাক্সি পরিসেবা চালু করেন। এটি ভারতের প্রথম সমবায় ভিত্তিক এবং চালকদের নিজস্ব মালিকানাধীন রাইড-হেলিং প্ল্যাটফর্ম। এটি 'সারথী হি মালিক' নীতিতে কাজ করে। এই জিরো-কমিশন মডেলে চালকেরা তাদের আয়ের পুরো টাকা নিজেরাই পান এবং পাশাপাশি বীমা, ঋণ ও পেনশনের সুবিধাও পেয়ে থাকেন।



৯. ভারতের কোন বিমানবন্দরে প্রথমবার একটি জেট বিমানে স্যাটেলাইট-ভিত্তিক ল্যান্ডিং সিস্টেমের (SBAS) সফল পরীক্ষা করা হয়েছে?

(A) উদয়পুর বিমানবন্দর

(B) জয়পুর বিমানবন্দর

(C) আহমেদাবাদ বিমানবন্দর

(D) গুয়াহাটি বিমানবন্দর


উত্তর: (A) উদয়পুর বিমানবন্দর


অতিরিক্ত তথ্য: ২০২৬ সালের ২৭শে জুন রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে ভারতের প্রথম কোনো জেট ইঞ্জিনের বিমানে স্যাটেলাইট-ভিত্তিক ল্যান্ডিং সিস্টেম সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-এর এই পরীক্ষার জন্য ইন্ডিগোর একটি এয়ারবাস A320 বিমান এবং ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা 'গগন' (GAGAN - GPS Aided GEO Augmented Navigation) ব্যবহার করা হয়। গগন-কে ইসরো (ISRO) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) যৌথভাবে তৈরি করেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে ভারতই প্রথম দেশ যার নিজস্ব সচল স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সুবিধা রয়েছে।



১০. MIFF ২০২৬-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন দেশের ডকুমেন্টারি 'সিলভার' সেরা তথ্যচিত্র হিসেবে মর্যাদাপূর্ণ 'গোল্ডেন কঙ্ক' (Golden Conch) পুরস্কার জিতেছে?

(A) ফ্রান্স

(B) পোল্যান্ড

(C) ভারত

(D) জার্মানি


উত্তর: (B) পোল্যান্ড


অতিরিক্ত তথ্য: ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (MIFF) ২০২৬ সালের ১৫ থেকে ২১শে জুন পর্যন্ত মুম্বাইয়ের NFDC-FD ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পোল্যান্ডের ডকুমেন্টারি 'সিলভার' সেরা তথ্যচিত্র হিসেবে সর্বোচ্চ পুরস্কার 'গোল্ডেন কঙ্ক' জিতেছে। আন্তর্জাতিক বিভাগে রানার্স-আপ হিসেবে অ্যানিমেশন ক্যাটাগরিতে 'মায়াজ সং' এবং শর্ট ফিকশন ক্যাটাগরিতে 'আন্ডার স্নো' রৌপ্য শঙ্খ বা 'সিলভার কঙ্ক' লাভ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এই উৎসবের আয়োজন করে থাকে।



১১. ২০২৬ সালের জুনে প্রকাশিত ৬৭তম 'টপ ৫০০' (Top500) তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের তকমা পেয়েছে কোনটি?

(A) ফ্রন্টিয়ার (Frontier)

(B) এল ক্যাপিটান (El Capitan)

(C) লাইনশাইন (LianShine)

(D) ফুগাকু (Fugaku)


উত্তর: (C) লাইনশাইন (LianShine)


অতিরিক্ত তথ্য: ২০২৬ সালের জুন মাসে প্রকাশিত বিশ্ব র‍্যাংকিংয়ে চীনের 'লাইনশাইন' বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নির্বাচিত হয়েছে। এই কম্পিউটারটি চীনের শেনজেন ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে ইনস্টল করা হয়েছে। ২০১৭ সালের পর (যখন চীনের 'সানওয়ে তাইহুলাইট' শীর্ষে ছিল) দীর্ঘ ৯ বছর পর এই প্রথম কোনো চীনা সুপার কম্পিউটার বিশ্বের এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করল। এই তালিকায় আমেরিকার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে থাকা 'এল ক্যাপিটান' সুপারকম্পিউটারটি দ্বিতীয় স্থান পেয়েছে।



📚 Read More...

📕 28th June 2026 - Daily Current Affairs in Bengali

📘 27th June 2026 - Daily Current Affairs in Bengali



Post a Comment

0 Comments

Please do not enter any spam link in the comment box.

Post a Comment (0)