মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৬ | May 2026 Monthly Current Affairs in Bengali

মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৬ | May 2026 Monthly Current Affairs in Bengali


সুপ্রিয় বন্ধুরা, Bangla GK Diary ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যেকোনো সরকারি চাকরির পরীক্ষা যেমন— WBP, KP, WBPSC (Clerkship, Miscellaneous), Rail, এবং SSC GD ইত্যাদিতে ভালো স্কোর করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) নিয়মিত পড়া অত্যন্ত জরুরি।

আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আজকের এই পোস্টে আমরা মে ২০২৬ (May 2026) মাসের সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, পুরস্কার এবং নিয়োগ সংক্রান্ত খবরাখবর এক জায়গায় নিয়ে এসেছি। সম্পূর্ণ তালিকাটি নিচে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হলো।


May 2026 Monthly Current Affairs in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স :: মে ২০২৬


📌 দিবস সমূহ (Important Days & Themes)


৩রা মে: বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস

থিম: "Shaping a Future of Peace: Promoting Press Freedom for Human Rights, Development, and Security"


৭ই মে: বিশ্ব অ্যাথলেটিক্স দিবস

থিম: "Sport: Building Bridges, Breaking Barriers"


〇 ​৮ই মে: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

থিম: "Hidden No More: Finding the Undiagnosed. Supporting the Unseen"


১১ই মে: জাতীয় প্রযুক্তি দিবস

থিম: "Responsible Innovation for Inclusive Growth"


১২ই মে: আন্তর্জাতিক নার্স দিবস

থিম: "Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives"


১৫ই মে: আন্তর্জাতিক পরিবার দিবস

থিম: "Families, Inequalities and Child Wellbeing"


১৭ই মে: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস

থিম: "Digital lifelines: Strengthening resilience in a connected world"


১৮ই মে: আন্তর্জাতিক মিউজিয়াম দিবস

থিম: "Museums Uniting a Divided World"


২১শে মে: জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস

(প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীর স্মরণে এটি পালন করা হয়)


২২শে মে: আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস

থিম: "Acting locally for global impact"


২৩শে মে: বিশ্ব কচ্ছপ দিবস



💼 নিয়োগ (Recent Appointments)


পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (PFC): ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাজেশ কুমার আগরওয়াল


অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট: প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি লিসা গিল


NASSCOM: নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীকান্ত ভেলামকান্নি


Dabur India Limited: ইন্ডিয়া বিজনেস (India Business)-এর CEO হিসেবে নিযুক্ত হলেন হার্জিত এস ভাল্লা


Reliance Enterprise Intelligence Limited (REIL): CEO হিসেবে নিযুক্ত হয়েছেন পারমিন্দর সিং


নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর: অন্তর্বর্তীকালীন CEO হিসেবে নিযুক্ত হলেন নীতু সামরা


Delhi Metro International Limited (DMIL): প্রথম CEO হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় জামুয়ার


Karur Vysya Bank (KVB): ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে বি রমেশ বাবু-কে পুনর্নিয়োগের অনুমোদন দিল RBI।


〇 Visa: ভারত ও দক্ষিণ এশিয়ার 'Group Country Manager' হিসেবে নিযুক্ত করল সুরেশ শেঠি-কে।


Steel Authority of India Limited (SAIL): নতুন 'Chief Vigilance Officer' হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দিলীপ কুমার


Steel Authority of India Limited (SAIL): 'চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর' (CMD) হিসেবে নিযুক্ত হলেন অশোক কুমার পান্ডা


Infosys: নতুন 'Non-Executive Vice Chairman' হিসেবে নিযুক্ত হলেন নীতিন পরাঞ্জপে


RBI: নতুন 'Deputy Governor' হিসেবে নিযুক্ত হলেন রোহিত জৈন


Prasar Bharati: নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রখ্যাত ব্যক্তিত্ব প্রসূন জোশী


Synergy Quantum: 'Strategic Defence Advisor' হিসেবে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মাধবন উনিকৃষ্ণন নায়ার-কে নিযুক্ত করেছে।


MSME মন্ত্রক: Micro, Small and Medium Enterprises (MSME) মন্ত্রকের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভারত খেরা


Mumbai Falcons Racing Limited (MFRL): ভারতে 'Formula 1 Program'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার-কে।


Controller General of Defence Accounts (CGDA): এই পদে দায়িত্ব গ্রহণ করলেন অনুগ্রহ নারায়ণ দাস


Central Board of Film Certification (CBFC): নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন শশী শেখর ভেম্পতি


Vodafone Idea Limited (Vi): নতুন 'Non-Executive Chairman' হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা


পশ্চিমবঙ্গ সরকার (মুখ্যমন্ত্রী কার্যালয়): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন শান্তনু বালা


পশ্চিমবঙ্গ সরকার (উপদেষ্টা): পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্ত


পশ্চিমবঙ্গ সরকার (মুখ্য সচিব): রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IAS অফিসার মনোজ আগরওয়াল


পশ্চিমবঙ্গ বিধানসভা: বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়


পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC): নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন শুভ চক্রবর্তী


দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকার: নিউ দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের 'Principal Resident Commissioner' হিসেবে নিযুক্ত হলেন দুষ্যন্ত নারিয়ালা


NCLT (National Company Law Tribunal): নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল


তেলেঙ্গানা সরকার: রাজ্য সরকারের 'Advisor (BC Welfare & Development)' হিসেবে নিযুক্ত হয়েছেন ভি. হনুমন্ত রাও


প্রতিরক্ষা মন্ত্রক: প্রতিরক্ষা মন্ত্রকের 'Secretary (Defense Finance)' হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশ্বজিৎ সহায়


পুদুচেরি সরকার: পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে পঞ্চমবারের জন্য শপথ নিলেন এন রঙ্গস্বামী


Hindustan Shipyard Limited: নতুন ডিরেক্টর (Strategic Project) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডোর জসবিন্দর সিং


প্রতিরক্ষা বাহিনী (Chief of Defence Staff): ভারতের নতুন 'Chief of Defence Staff' (CDS) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি


〇 Saudi-India Business Council: এই কাউন্সিলের 'Co-Chair' হিসেবে প্রিয়াঙ্কা মিতল-কে মনোনীত করেছে FICCI।


57th International Film Festival of India (IFFI): এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের 'Festival Director' হিসেবে নিযুক্ত হয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আশুতোষ গোয়ারিকর


〇 Fellow of The Meteoritical Society: প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন ভারতীয় বিজ্ঞানী কুলজিৎ কৌর মারহাস


BRISEC CCI: নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন হরবংশ চাওলা


Confederation of Indian Industry (CII): ২০২৬-২৭ সালের জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আর. মুকুন্দন


Chief of Defence Staff (CDS): ভারতের পরবর্তী সিডিএস হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি


Jio Platforms: ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে পরবর্তী পাঁচ বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন আকাশ আম্বানি


Federal Reserve (মার্কিন যুক্তরাষ্ট্র): আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ১৭তম চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন Kevin Warsh


যুক্তরাজ্যে ভারতের হাইকমিশন: যুক্তরাজ্যে (UK) ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ কূটনীতিক পি. কুমারান


UIDAI (Unique Identification Authority of India): নতুন CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সিনিয়র IAS অফিসার সৌরভ বিজয়


〇 পশ্চিমবঙ্গ (Chief Electoral Officer): রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে নিযুক্ত হলেন নীলম মীনা


রাজ্যসভা পিটিশন কমিটি: এই কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রাঘব চাড্ডা


Reserve Bank of India (RBI): নতুন 'Executive Director' হিসেবে নিযুক্ত হলেন গুনবীর সিং


Parliamentary Standing Committee on Science & Technology: এই সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যসভা সাংসদ মেধা বিশরাম কুলকার্নি


পশ্চিমবঙ্গ (অ্যাডভোকেট জেনারেল): রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্র



🏆 পুরস্কার জয়ী ২০২৬ (Awards & Honours)


4th Gender Equality Mobilization (GEM) Award 2026: অস্ট্রিয়ার ভিয়েনায় UNIDO কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি জিতেছে ভারতের Guntur Municipal Corporation


International Hall of Fame (US Army War College): এই সম্মাননীয় হলের অন্তর্ভুক্ত হলেন ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী


পুলিৎজার পুরস্কার ২০২৬: ডিজিটাল নজরদারি ও সাইবার জালিয়াতি নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন দুই ভারতীয় সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা


2026 Whitley Award (Green Oscar): ইন্ডিয়ান স্কিমার (Indian Skimmer) পাখির সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় বিজ্ঞানী পারভীন শেখ


ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার: আন্তর্জাতিক নার্স দিবসে এই বিশেষ পুরস্কারে ভূষিত হলেন জলপাইগুড়ির বেলাকোবা গ্রামীণ হাসপাতালের প্রাক্তন স্বাস্থ্যকর্মী গীতা কর্মকার


Royal Order of the Polar Star (Degree Commander Grand Cross): সুইডেনের এই সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


National Panchayat Awards 2025: এই জাতীয় পঞ্চায়েত পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছে কর্ণাটক রাজ্য।


2026 Cambridge Dedicated Teacher Awards: এই পুরস্কারে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমা মণ্ডল


Agricola Medal: জাতিসংঘের Food and Agriculture Organization (FAO) কর্তৃক এই বিশেষ পদকে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


2025 UN Military Gender Advocate of the Year Award: এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর অভিলাশা বারাক


45 Cavalry of the Indian Armoured Corps: এই রেজিমেন্টের সম্মানসূচক সদস্যপদ লাভ করলেন বলিউড অভিনেতা ঈশান খট্টর


দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান: এই সম্মানে ভূষিত হলেন দুই ভারতীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিজ্ঞানী সেলিম আব্দুল করিমকীর্তন খেদা


International Booker Prize 2026: ‘Taiwan Travelogue’ শিরোনামে উপন্যাসের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হলেন Yáng Shuāng-zǐ এবং Lin King



📊 ইনডেক্স ও র‍্যাংকিং (Indices & Reports)


Wealth Report 2026 (Knight Frank): এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী Ultra-wealthy Population (অতি-ধনী জনসংখ্যা)-এর তালিকায় ভারতের স্থান ষষ্ঠ (৬ষ্ঠ); প্রথম স্থানে রয়েছে আমেরিকা


World Press Freedom Index 2026: এই সূচকে ভারতের স্থান ১৫৭তম; এবং প্রথম স্থানে রয়েছে নরওয়ে


THE Asia University Rankings 2026: এশিয়ায় শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে IISc Bangalore। এই তালিকায় সামগ্রিকভাবে এশিয়ায় শীর্ষে রয়েছে চীনের Tsinghua University


CMFRI Data (সামুদ্রিক মাছ উৎপাদন): সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (CMFRI)-এর তথ্য অনুযায়ী, গুজরাটকে অতিক্রম করে ভারতের শীর্ষ সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য হয়ে উঠলো তামিলনাড়ু


Henley Passport Index 2026: বিশ্ব পাসপোর্ট সূচকে ভারতের স্থান ৭৮তম; এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর



​🗳️ নির্বাচন ও পদত্যাগ (Elections & Resignations)


পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী


পশ্চিমবঙ্গ বিধানসভা: বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রথীন্দ্র বসু


পশ্চিমবঙ্গ (পদত্যাগ): সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন কিশোর দত্ত


তামিলনাড়ু: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)


কেরালা: কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেস নেতা ভি. ডি. সতীশন


আসাম: আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা


ইরাক: ইরাকের নতুন এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Ali Falih Kadhim al-Zaidi


বুলগেরিয়া: বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Rumen Radev


Costa Rica: কোস্টারিকার ৫০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Laura Virginia Fernández Delgado


স্কটল্যান্ড: স্কটল্যান্ড পার্লামেন্টে নির্বাচিত হওয়া প্রথম প্রকাশ্যে ট্রান্সজেন্ডার (Transgender) ব্যক্তি হলেন Q Manivannan


Commonwealth Chess Association (CCA): এই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হলেন ভরত সিং চৌহান



​🏏 খেলাধুলা (Sports Updates)


আইপিএল রেকর্ড (শতক): IPL ইতিহাসে ৫০ বলের মধ্যে একাধিক সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন অভিষেক শর্মা


ক্রিকেট আম্পায়ারিং: ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হলেন তামিলনাড়ুর রিথিকা শ্রী


আইপিএল রেকর্ড (চার ও ছক্কা): IPL ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০টি চার এবং ৩০০টি ছক্কা মারার অনন্য মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি


〇 FIFA Women's Development Programme: এই প্রোগ্রামের (Commercial Strategy 2026) জন্য বিশ্বের ১২টি দেশের মধ্যে ভারত নির্বাচিত হয়েছে।


আইপিএল রেকর্ড (রান): IPL ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯,০০০ (৯ হাজার) রান পূর্ণ করার অনন্য কীর্তি গড়লেন বিরাট কোহলি


SAFF Women's Championship 2026: গোয়াতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টটি হোস্ট (আয়োজন) করবে ভারত


2026 TCS London Marathon: এই ম্যারাথনের 'Men's Elite Race' জিতলেন কেনিয়ার অ্যাথলিট Sabastian Kimaru Sawe


AIFF Elite Youth League 2025-26: ফাইনালে Zinc Football Academy-কে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ টাইটেল জিতলো Punjab FC


ISL 2026: ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৬-এর শিরোপা জিতলো East Bengal


〇 ISSF Junior World Cup 2026 (পদক তালিকা): এই বিশ্বকাপের পদক তালিকায় ভারতের স্থান প্রথম। ভারত মোট ১৬টি পদক জিতেছে; যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ।


ISSF Junior World Cup 2026 (ব্যক্তিগত): এই প্রতিযোগিতার 'Men's 50m Rifle 3 Positions (3P)' ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় শুটার হেমন্ত বর্মন


34th BWF Thomas Cup: ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে থমাস কাপ চ্যাম্পিয়ন হলো চীন


22nd Commonwealth Table Tennis Championship 2026: এই আন্তর্জাতিক টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপটি হোস্ট করবে নিউ দিল্লি


Asian Boxing U15 Championships 2026: এই প্রতিযোগিতায় ভারত দুর্দান্ত পারফর্ম করে মোট ২৭টি পদক জিতেছে।


Asian Weightlifting Championships 2026: এই টুর্নামেন্টে ভারত মোট ১০টি পদক জিতেছে (১টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ)।


〇 2026 WTA 1000 Madrid Open: ফাইনালে Mirra Andreeva-কে পরাজিত করে Women's Singles Title জিতলেন ইউক্রেনের Marta Kostyuk


2026 Italian Open (Men's): Casper Ruadd-কে পরাজিত করে Italian Open Men's Singles Title জিতলেন Jannik Sinner


2026 Italian Open (Women's): Coco Gauff-কে পরাজিত করে তৃতীয়বার Italian Open Title জিতলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় Elina Svitolina


Tennis Premier League (TPL): এই লিগের 'Exclusive Sponsor' হিসেবে ৩ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো Kia India


International Master (IM) Title: এই খেতাব জিতলেন বেঙ্গালুরুর ১৪ বছর বয়সী ভারতীয় দাবা খেলোয়াড় অপার সাক্সেনা


বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার: এই নজির গড়লেন আর্জেন্টিনার ১২ বছর বয়সী দাবাড়ু Faustino Oro



🎖️ সামরিক মহড়া (Military Exercises)


সেনা মহড়া 'Pragaty': ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বহুপাক্ষিক সেনা মহড়া 'Pragaty'-র উদ্বোধনী সংস্করণটি মেঘালয়ে আয়োজিত হয়েছিল।


মহড়া 'CINBAX-II 2026': কম্বোডিয়ার সাথে এই দ্বিপাক্ষিক সেনা মহড়াটি যৌথভাবে পরিচালনা করলো ভারত



📚 বই ও লেখক (Books & Authors)


বইয়ের নাম: "The Curious and The Classified: Unearthing Military Myths and Mysteries"

লেখক: প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে



​🏛️ যোজনা ও অভিযান (Government Schemes & Initiatives)


CM-INSPIRE Scheme: UPSC প্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করতে এই বিশেষ স্কিমটি চালু করলো মেঘালয় সরকার


Namo Stall Distribution Scheme: ঝাড়খণ্ডের রাঁচিতে এই স্কিমটি লঞ্চ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ


〇 Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY-IV): এই গ্রামীণ সড়ক যোজনার চতুর্থ পর্যায় চালু হয়েছে ওড়িশায়


100 Days Ayushman Student Coverage Mission: শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কভারেজ বাড়ানোর জন্য এই বিশেষ মিশন চালু করলো নাগাল্যান্ড


One-Time Traffic Challan Settlement Scheme: ট্রাফিক চালানের নিষ্পত্তির জন্য এই বিশেষ স্কিম চালু করেছে বিহার সরকার


Singappen Special Task Force: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে তামিলনাড়ু সরকার


Project Saksham: গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রজেক্ট চালু করলো National Highways Authority of India (NHAI)


"Jan Bhagidari - Sabse Door, Sabse Pehle" ক্যাম্পেইন: এই নতুন ক্যাম্পেইন বা প্রচার শুরু করেছে ছত্তিশগড় রাজ্য সরকার



💰 ব্যাংক ও অর্থনীতি (Banking & Economy)


Pay Point India Network: এটি RBI's Centralised Payment System (CPS)-এর সদস্যপদ অর্জনকারী প্রথম Private-Sector Fintech কোম্পানি হয়ে উঠেছে।


Paytm Payments Bank: এপ্রিল ২০২৬-এ এই ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করলো দেশের কেন্দ্রীয় ব্যাংক RBI


MobiKwik: Digital Lending Space-এ প্রবেশের জন্য RBI কর্তৃক NBFC অনুমোদন পেল এই ফিনটেক সংস্থাটি।


Jio Payments Bank: আধা-শহর ও গ্রামীণ অঞ্চলে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ করতে Ezeepay-এর সাথে পার্টনারশিপ করলো এই প্রতিষ্ঠানটি।


Juspay: Banking Connect প্ল্যাটফর্মের জন্য Centralized Switch এবং Software Development Kit (SDK) চালু করতে NPCI Bharat BillPay Ltd (NBBL)-এর সাথে পার্টনারশিপ করেছে।


CTBC Bank: গুজরাটের GIFT City-তে ব্রাঞ্চ (শাখা) খোলা প্রথম তাইওয়ানিজ ব্যাংক হলো এটি।


Xflow: ভারতের প্রথম Compliant Stablecoin Cross-border Payments Platform লঞ্চ করলো এই ফিনটেক প্ল্যাটফর্মটি।


European Union (EU): ২০২৬ অর্থবছরে ভারতের তৃতীয় বৃহত্তম সামুদ্রিক খাদ্য রপ্তানি বাজার হিসেবে আবির্ভূত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।


প্রথম Phygital Bank Branch: গুয়াহাটিতে ভারতের প্রথম AI-powered Phygital Bank Branch-এর উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা



​🔬 বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology)


Onkalo Facility (ফিনল্যান্ড): বিশ্বের প্রথম দেশ হিসেবে স্থায়ী এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক বর্জ্য সংরক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে ফিনল্যান্ড


Lithium-Ion Battery & Rare Earth Recycling Plant: উত্তরপ্রদেশে ভারতের প্রথম এই ধরনের রিসাইক্লিং প্ল্যান্ট খুললো Rocklink India


Anode Material Plant: পশ্চিমবঙ্গে ভারতের প্রথম অ্যানোড মেটেরিয়াল প্ল্যান্টের কার্যক্রম শুরু করেছে Himadri Speciality Chemical


"Abhay" AI Chatbot: অপরাধ তদন্ত ও সহায়তার জন্য "Abhay" নামে একটি নতুন এআই চ্যাটবট চালু করেছে Central Bureau of Investigation (CBI)


Fully Integrated Lithium Project: ইউরোপের প্রথম সম্পূর্ণ সমন্বিত লিথিয়াম প্রজেক্ট চালু করেছে ফিনল্যান্ড


UNESCO Chair on Gender Inclusion and Skill Development: পুনেতে এশিয়ার প্রথম এই বিশেষ চেয়ার-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী


Ganga Expressway: উত্তরপ্রদেশে ৫৯৪ কিমি দীর্ঘ (594 km) গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


CoE SpaceTech Foundation: বেঙ্গালুরুতে দেশের প্রথম রাজ্য-নেতৃত্বাধীন Centre of Excellence for Space Technology চালু করলো কর্ণাটক সরকার।


〇 Long-Range Hypersonic Anti-Ship Missile (LR-AsHM): ওড়িশা উপকূলে এই হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইলের দ্বিতীয় পরীক্ষা সফলভাবে পরিচালনা করলো ভারত


CAS500-2 Earth Observation Satellite: Falcon 9 রকেটের মাধ্যমে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করলো দক্ষিণ কোরিয়া


Plasma Engine: ভবিষ্যৎ মঙ্গল মিশনের জন্য ১২০ কিলোওয়াট (120-kW) প্লাজমা ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA


Scramjet Combustor Test: হায়দ্রাবাদে ১,২০০ সেকেন্ডের (1,200-Second) স্ক্র্যামজেট কম্বাস্টর টেস্ট সফলভাবে সম্পন্ন করলো DRDO


〇 দেশীয় গাইডেড অস্ত্র TARA: DRDO-র সহযোগিতায় ভারতের প্রথম দেশীয় গাইডেড অস্ত্র TARA (Tactical Advanced Range Augmentation) ডিজাইন ও তৈরি করলো হায়দ্রাবাদের Research Centre Imarat


S-400 এয়ার ডিফেন্স মিসাইল: রাশিয়ার থেকে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম স্কোয়াড্রন পেতে চলেছে ভারত


Suryastra Rocket System: এই রকেট সিস্টেমটি তৈরি করেছে পুনের ভারতীয় বেসরকারি প্রতিরক্ষা সংস্থা NIBE Limited


'Kaal Bhairava' Combat Aircraft: 'Kaal Bhairava' নামে ভারতের প্রথম AI-Powered Combat Aircraft তৈরি হবে পর্তুগালে


Private Marine Gas Turbine Facility: ভারতের প্রথম প্রাইভেট মেরিন গ্যাস টারবাইন ফ্যাসিলিটি স্থাপন করা হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে


〇 Urban Testbed & Aerosol Observatory: চেন্নাইয়ে ভারতের প্রথম এই অবজারভেটরি প্রতিষ্ঠা করলো IITM Pune


Humanoid Robot Monk: 'Gabi' নামে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট মঙ্ক উন্মোচন করলো দক্ষিণ কোরিয়া


CCUS Field Laboratory: IIT Bombay-তে ভারতের প্রথম Integrated Carbon Capture, Utilisation and Storage (CCUS) ফিল্ড ল্যাবরেটরির উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


ডেটা সেন্টার পার্টনারশিপ: ভারতে নিজেদের প্রথম ডেটা সেন্টার স্থাপনের জন্য Adani Group-এর সাথে পার্টনারশিপ করলো রাইড শেয়ারিং জায়ান্ট Uber


Semiconductor & Electronics Manufacturing Cluster: রাজস্থানের প্রথম এই বিশেষ ক্লাস্টারটি চালু করা হয়েছে ভিওয়াড়িতে


PM E-Drive প্রকল্প: কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে ১,২৪৩টি ইলেকট্রিক ভেহিকল (EV) চার্জার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে কর্ণাটক রাজ্য।


সৌরচালিত ‘Algae Tree’: বায়ু দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারতের প্রথম সৌরচালিত ‘Algae Tree’ স্থাপন করা হয়েছে ভোপালে


চালকবিহীন Air Train: ভারতের প্রথম চালকবিহীন এয়ার ট্রেন লঞ্চ করতে চলেছে দিল্লি বিমানবন্দর


Weather Derivatives Contract "RAINMUMBAI": ভারতের প্রথম এই ওয়েদার ডেরিভেটিভস কন্ট্রাক্ট চালু করেছে National Commodity & Derivatives Exchange (NCDX)।



​🌐 হোস্ট ও সম্মেলন (Summits, Conferences & Hosts)


National Cooperative Reform Drive: এই ড্রাইভের অধীনে প্রথম Regional Workshop হোস্ট করলো জয়পুর


4th India-Africa Forum Summit (IAFS-IV): এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনটি হোস্ট করবে ভারত


100th National Summit on Innovation and Inclusivity: "Best Practices Shaping India's Health Future" শীর্ষক এই জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হলো চণ্ডীগড়ে


BRICS Agriculture Ministers' Meeting: ২০২৬ সালের জুন মাসে এই ব্রিকস কৃষি মন্ত্রীদের বৈঠকটি হোস্ট করবে ভারত (ইন্দোরে)


International Ophthalmology Research Conference (AIOS-AFOU 2026): ভারত তার প্রথম এই আন্তর্জাতিক চক্ষু গবেষণা সম্মেলনটি হোস্ট করলো নিউ দিল্লিতে


1st International Big Cat Alliance (IBCA) Summit 2026: নিউ দিল্লিতে প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সামিটের আয়োজন করবে ভারত


〇 2nd Joint Commanders' Conference: এই গুরুত্বপূর্ণ সামরিক সম্মেলনটি অনুষ্ঠিত হলো রাজস্থানের জয়পুরে


4th India-Africa Forum Summit: নিউ দিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করতে চলেছে ভারত


2nd WAVES Doc Bazaar: প্রামাণ্যচিত্রের এই বিশেষ বাজার বা ইভেন্টটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে


10th Indian Ocean Dialogue: ভারত মহাসাগরীয় অঞ্চলের এই দশম ডায়ালগটি অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে


Kimberley Process Meeting 2026: আন্তর্জাতিক এই বৈঠকটি আয়োজিত হলো মুম্বাইয়ে


68th APO Governing Body Meeting: এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের এই ৬৮তম গভর্নিং বডি মিটিং অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে



​📱 অ্যাপ ও পোর্টাল (Apps & Portals)


Integrated Monitoring Portal: ভারতের প্রথম রাজ্য হিসেবে 'Not of Standard Quality' (NSQ) এবং 'Narcotic Drugs and Psychotropic Substances' (NDPS)-এর তদারকির জন্য এই পোর্টাল চালু করেছে কর্ণাটক


“Khuarel” মোবাইল অ্যাপ: রিয়েল-টাইম বা তাৎক্ষণিক দুর্যোগ তথ্য আদান-প্রদানের জন্য এই অ্যাপটি লঞ্চ করলো মিজোরাম সরকার


“ShramMitra” মোবাইল অ্যাপ: শ্রমিক ও নিয়োগকর্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে এই অ্যাপ চালু করেছে হরিয়ানা সরকার


JEEVAN অ্যাপ ও SHATAYU ড্যাশবোর্ড: ভারতের প্রবীণ পরিচর্যা (Elder Care) অর্থনীতিকে আনুষ্ঠানিক রূপ দিতে এই মোবাইল অ্যাপ ও ড্যাশবোর্ড চালু করেছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক



​🕯️ প্রয়াণ (Obituaries)


বিজয় কুমার: ভারতীয় এই গলফ খেলোয়াড় সম্প্রতি ৫৭ বছর বয়সে মারা গেছেন।


Mal Anderson: অস্ট্রেলিয়ার এই প্রখ্যাত টেনিস খেলোয়াড় সম্প্রতি ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


ভুবন চন্দ্র খন্দুরি: উত্তরাখণ্ডের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী সম্প্রতি ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন।



​🌐 আন্তর্জাতিক বিবিধ (International Current Affairs)


হাই-স্পিড রেলওয়ে টানেল: ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে বুলেট ট্রেন চলাচলের জন্য ইয়াংজি নদীর নিচে প্রায় ১১ কিমি দীর্ঘ একটি টানেল নির্মাণ করেছে চীন


ঐতিহাসিক রেকর্ড সংযোজন: প্রথম বিশ্বযুদ্ধে মৃত এবং হারিয়ে যাওয়া ৩৩ হাজার ভারতীয় সৈনিকের নাম তাদের দাপ্তরিক রেকর্ডে যুক্ত করেছে যুক্তরাজ্য (UK)


স্যাটেলাইট উৎক্ষেপণ: Long March-6 রকেটের মাধ্যমে পাকিস্তানি স্যাটেলাইট ‘PRSC-EO3’ মহাকাশে উৎক্ষেপণ করতে সহায়তা করেছে ভারত


OPEC থেকে বহির্গমন: সম্প্রতি ওপেক (Organization of the Petroleum Exporting Countries) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (UAE)


Aarogya Maitri: জ্যামাইকাতে এই বিশেষ 'Aarogya Maitri Healthcare Infrastructure' মোতায়েন করেছে ভারত


'Yildirimhan' মিসাইল: 'Yildirimhan' নামে নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) উন্মোচন করলো তুরস্ক



​🇮🇳 জাতীয় ও রাজ্য বিবিধ (National Miscellaneous)


টোল-ফ্রি হেল্পলাইন ১৮৫৫: আগামী Census 2027 (জনগণনা ২০২৭) প্রক্রিয়ায় নাগরিকদের তথ্যগত সহায়তার জন্য এই হেল্পলাইন নম্বরটি চালু করেছে ভারত সরকার


Compressed Biogas (CBG) Policy 2026: জৈব বর্জ্যকে পরিষ্কার জ্বালানিতে রূপান্তর করতে ৫০০ কোটি টাকার এই পলিসি অনুমোদন করেছে মহারাষ্ট্র সরকার।


Bharat Taxi App: মুম্বাইয়ে এই নতুন ট্যাক্সি অ্যাপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল


〇 লাদাখে নতুন জেলা: লাদাখে বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন জোরদার করতে ৫টি নতুন জেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে।


অমৃত ভারত এক্সপ্রেস: উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যকে সংযুক্ত করতে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারতের প্রথম Mushroom Mission: ১৩,০০০ কোটি টাকা বিনিয়োগের সাথে এই প্রথম মাশরুম মিশন চালু করলো অন্ধ্রপ্রদেশ সরকার


Jal Jeevan Mission (JJM): এই মিশনের অধীনে গ্রামীণ জল প্রকল্পের জন্য ১০ বছরের ‘Warranty’ মডেল চালু করলো উত্তরপ্রদেশ


প্রথম Barrier-less Tolling System: গুজরাটে ভারতের প্রথম বেরিয়ার-লেস টোলিং সিস্টেম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি


প্রথম কাগজবিহীন বিচার ব্যবস্থা: ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন বা ডিজিটাল বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে সিকিম


প্রথম Pearl Farming Cluster: ভারতের প্রথম মুক্তো চাষ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হলো ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলাকে


Bhimmandali Eco Heritage Site: ওড়িশার সম্বলপুরে এই হেরিটেজ সাইটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


South Coast Railway (SCoR): নবগঠিত সাউথ কোস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর (Headquarter) হিসেবে স্থাপন করা হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপতনমে


〇 Maritime Education: মেরিটাইম শিক্ষার উন্নয়নের জন্য Delhi University-এর প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক বা MoU স্বাক্ষর করলো CMEC


Customs Cooperation MoU: ১০ম JTC মিটিং-এ কেনিয়ার সাথে এই চুক্তি স্বাক্ষর করলো ভারত


স্টার্টআপ ইকোসিস্টেম: ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে Chamber India-এর সাথে MoU স্বাক্ষর করলো DPIIT


〇 UNESCO Global Geoparks Network: সম্প্রতি এই নেটওয়ার্কে ১২টি নতুন সাইট যুক্ত করলো ইউনেস্কো; এর ফলে বর্তমান মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪১টি


Stockholm International Peace Research Institute (SIPRI): এই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে সামরিক ব্যয়ের (Military Expenditure) দিক থেকে বিশ্বব্যাপী পঞ্চম স্থানে রয়েছে ভারত।


Savills Growth Hubs Index: এই সূচক অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান শহর হিসেবে স্থান পেয়েছে ভারতের বেঙ্গালুরু


NCRB মহানগরী রিপোর্ট: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রধান মহানগরীগুলির মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার হার রেকর্ড করা হয়েছে বেঙ্গালুরুতে


NCRB's Crime in India 2024: এই রিপোর্ট অনুযায়ী, ভারতে সামগ্রিক অপরাধের হার (Crime Rate) ৬% শতাংশ হ্রাস পেয়েছে।


〇 Commercial Seaplane Service: লাক্ষাদ্বীপে ভারতের প্রথম কমার্শিয়াল সিপ্লেন সার্ভিস চালুর জন্য DGCA-এর অনুমোদন পেল SkyHop Aviation


ISO 50001 Certification: সম্প্রতি কার্ডিওভাসকুলার ডিভাইস ম্যানুফ্যাকচারিং সেক্টরে (Cardiovascular Device Manufacturing Sector) এই আন্তর্জাতিক সার্টিফেকেশন অর্জন করলো Sahajanand Medical Technologies


ভারতের প্রথম Space-tech Unicorn: নতুন মাইলফলক ছুঁয়ে দেশের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন হয়ে উঠলো মহাকাশ গবেষণা স্টার্টআপ Skyroot Aerospace


IIT Madras-এর আন্তর্জাতিক কেন্দ্র: আইআইটি মাদ্রাজ তাদের প্রথম US Centre খুললো ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে


CBRN Field Training Centre: দিল্লিতে এই বিশেষ 'CBRN Field Training and Demonstration Centre' উদ্বোধন করলো DRDO


O.P. Jindal Global University (JGU): ভারতের প্রথম 'Institution of Eminence' হিসেবে Data Science Council of America (DASCA) কর্তৃক বিশেষ স্বীকৃতি পেল এই বিশ্ববিদ্যালয়টি।


〇 সাঁতারে বিশ্বরেকর্ড: পাক প্রণালী (Palk Strait) অতিক্রম করে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বিশ্বরেকর্ড গড়লো ঝাড়খণ্ডের মাত্র ৭ বছর বয়সী শিশু ঈশাঙ্ক সিং


Common Criteria Development Board (CCDB): ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এই আন্তর্জাতিক বোর্ডের সভাপতিত্ব গ্রহণ করলো ভারত


〇 ত্রিপুরার অনন্য রেকর্ড: জাতীয় “Compliance Reduction and Deregulation Initiative”-এর Phase-I এবং Phase-II উভয় পর্যায়ের সব Priority Area সম্পূর্ণ করা ভারতের প্রথম রাজ্য হলো ত্রিপুরা


নতুন Excise Duty স্ট্রাকচার: Alcohol-in-Beverage (AIB) Excise Duty Structure বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হলো কর্ণাটক


ULLAS কর্মসূচীতে সিকিম: Understanding of Lifelong Learning for All in Society (ULLAS)-এর কর্মসূচীর অধীনে ভারতের পঞ্চম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে সিকিম


কেরালার প্রথম চিকিৎসা জাদুঘর: থিরুভানান্থাপুরামে কেরালার প্রথম বেসরকারি চিকিৎসা জাদুঘর খোলা হলো।


〇 লজিস্টিকস ইন্ডাস্ট্রিতে পার্টনারশিপ: Logistics Industry-তে হাতে-কলমে অভিজ্ঞতা প্রদানের জন্য Skyways Air Services-এর সাথে MoU স্বাক্ষর করলো Jindal Global Business School (JGBS)


〇 ভারতীয় বিমান বাহিনীর গৌরব: প্রথম মহিলা অফিসার হিসেবে 'Cat-A Qualified Flying Instructor' হিসেবে যোগ্যতা অর্জন করলেন স্কোয়াড্রন লিডার স্যান্যা


যুক্তরাজ্যের কনিষ্ঠতম মেয়র: মাত্র ২৩ বছর বয়সে যুক্তরাজ্যের (UK) কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসাবে নতুন রাজনৈতিক ইতিহাস গড়লেন তুষার কুমার


RCA-এর সভাপতিত্বে ভারত: ২০২৬ সালের জন্য Regional Cooperative Agreement (RCA)-এর সভাপতিত্ব গ্রহণ করলো ভারত


Fellow of the Royal Society (FRS): সম্প্রতি এফআরএস (FRS) হিসেবে নির্বাচিত হয়েছেন বিখ্যাত ভারতীয় জনস্বাস্থ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন


〇 Nimapara Patha Utsav 2026: পুরীতে এই উৎসবের শুভ উদ্বোধন করলেন ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা


ইউনেস্কোর ঐতিহাসিক স্বীকৃতি: চীনের মহাপ্রাচীরের পর UNESCO কর্তৃক বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অবিচ্ছিন্ন ও অক্ষত প্রাচীর হিসেবে স্বীকৃতি পেল ভারতের রাজস্থানের কুম্ভলগড় দুর্গের প্রাচীর


বন্যপ্রাণী সংরক্ষণ (কাজিরাঙা): ভারতের প্রথম স্যাটেলাইট-ট্যাগযুক্ত গাঙ্গেয় নরম খোলসের কচ্ছপ আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে ছাড়া হয়েছে।


📚 Read More...

📕 এপ্রিল ২০২৬ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স