Top Ads Area

8th July 2026 Daily Current Affairs in Bengali MCQ | Bengali GK Diary

Bangla GK Diary 0

8th July 2026 Daily Current Affairs in Bengali MCQ | Bengali GK Diary


8th July 2026 Daily Current Affairs in Bengali MCQ

নমস্কার বন্ধুরা, Bengali GK Diary-তে আপনাদের স্বাগত। আজকের এই পোস্টে আমরা ৮ই জুলাই ২০২৬-এর গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) আপনাদের সাথে শেয়ার করছি।

রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার (যেমন- WBCS, SSC, Railway, PSC) প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্ন MCQ আকারে এবং প্রাসঙ্গিক অতিরিক্ত স্ট্যাটিক জিকে সহ নিচে দেওয়া হলো।


Daily Current Affairs MCQ (8th July 2026)


১. মহিলাদের সুরক্ষার জন্য 'দুর্গা স্কোয়াড' (Durga Squad) কোন রাজ্য সরকার শুরু করেছে?
ক) মধ্যপ্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) পশ্চিমবঙ্গ
ঘ) উত্তরপ্রদেশ


সঠিক উত্তর: গ) পশ্চিমবঙ্গ
➢ অতিরিক্ত তথ্য:
পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা ও সাইবার অপরাধ মোকাবিলার জন্য তিনটি বড় উদ্যোগ চালু করা হয়েছে।
〇 দুর্গা স্কোয়াড: পৌরসভা এবং কমিশনারেট এলাকায় নারীদের নিরাপত্তা সুরক্ষার জন্য একটি বিশেষ দল।
〇 সাইবার হেল্প ডেস্ক: রাজ্যের ৫০০টি থানায় এই বিশেষ ডেস্ক চালু করা হয়েছে।
〇 উইমেন হেল্প ডেস্ক: রাজ্যের প্রতিটি থানায় নারীদের সহায়তার জন্য দিন-রাত ২৪ ঘণ্টা এই পরিষেবা চালু করা হয়েছে।



২. 2026 সালের 11ই জুলাই ভারতীয় নৌবাহিনীর ষষ্ঠ প্রজেক্ট 17A স্বদেশী স্টিলথ ফ্রিগেট 'মহেন্দ্রগিরি' (Mahendragiri) কোন স্থানে কমিশন হতে চলেছে?

ক) মুম্বাই

খ) বিশাখাপত্তনম

গ) কোচি

ঘ) চেন্নাই


সঠিক উত্তর: খ) বিশাখাপত্তনম

➢ অতিরিক্ত তথ্য:

এটি তৈরি করেছে 'ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড' এবং ডিজাইন করেছে 'ওয়ারশিপ ডিজাইন ব্যুরো'।

মহেন্দ্রগিরি পর্বতশৃঙ্গের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।

এটিতে আধুনিক CODAG (Combined Diesel Or Gas) প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতি এবং দীর্ঘ সময় সমুদ্রে সামরিক অভিযান চালাতে সক্ষম।



৩. লাতিন আমেরিকার দেশ পেরুর (Peru) নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

ক) দিনা বোলুয়ার্তে

খ) পেদ্রো কাস্তিলো

গ) কেইকো ফুজিদোরী

ঘ) আলবার্তো ফুজিদোরী


সঠিক উত্তর: গ) কেইকো ফুজিদোরী (Keiko Fujimori)

➢ অতিরিক্ত তথ্য:

৫১ বছর বয়সী কেইকো ফুজিদোরী হলেন পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিদোরীর কন্যা।

পেরু হলো দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলের একটি দেশ। এর রাজধানী 'লিমা' (Lima) এবং মুদ্রার নাম 'সোল' (Sol)।



৪. সম্প্রতি কাকে প্রথম 'এনবিটি ভূষণ' (NBT Bhushan) সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে?

ক) প্রসূন যোশী

খ) জাভেদ আখতার

গ) অমিতাভ বচ্চন

ঘ) গুলজার


সঠিক উত্তর: ক) প্রসূন যোশী (Prasoon Joshi)

➢ অতিরিক্ত তথ্য:

সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা এবং জনসেবামূলক কাজে দীর্ঘমেয়াদী অবদানের জন্য 'নবভারত টাইমস দিল্লি' এই পুরস্কারটি চালু করেছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সম্মান প্রসূন যোশীর হাতে তুলে দেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁকে 'উত্তরাখণ্ডের মাটির লাল' বলে অভিহিত করেছেন।



৫. 'ইট রাইট ক্যাম্পাস' (Eat Right Campus) প্রমাণপত্র প্রাপ্তকারী ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?

ক) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা

খ) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি

গ) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই

ঘ) চৌধুরী চরণসিংহ আন্তর্জাতিক বিমানবন্দর, লখনৌ


সঠিক উত্তর: ঘ) চৌধুরী চরণসিংহ আন্তর্জাতিক বিমানবন্দর, লখনৌ

➢ অতিরিক্ত তথ্য:

FSSAI (Food Safety and Standards Authority of India) দ্বারা এই সংশাপত্র প্রদান করা হয়েছে।

রান্নাঘরে খাবারের উচ্চ গুণমান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং সুরক্ষার কঠোর নিয়ম মেনে চলার জন্য এই থ্রি-স্টার রেটিং দেওয়া হয়েছে।



৬. থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ (Under-20) এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীররা মোট কতগুলি পদক জিতেছে?

ক) ১৫টি

খ) ২০টি

গ) ২২টি

ঘ) ২৫টি


সঠিক উত্তর: খ) ২০টি

➢ অতিরিক্ত তথ্য:

ভারতের জেতা ২০টি পদকের মধ্যে ৪টি সোনা, ৭টি রূপো এবং ৯টি ব্রোঞ্জ রয়েছে।

পুরুষদের বিভাগে সুমিত কুমার লক্ষণ ভাস্কর (৭০ কেজি) সোনা জিতেছেন।

দলগতভাবে মেয়েদের কুস্তি টিম দ্বিতীয় স্থান (রানার আপ) এবং পুরুষদের ফ্রিস্টাইল টিম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে।



৭. 4th July 2026 তারিখে আমেরিকার কততম স্বাধীনতা দিবস পালিত হয়েছে?

ক) ২০০ তম

খ) ২২৫ তম

গ) ২৫০ তম

ঘ) ৩০০ তম


সঠিক উত্তর: গ) ২৫০ তম

➢ অতিরিক্ত তথ্য:

এবারের এই বিশেষ স্বাধীনতা দিবসকে 'America 250' বা Semicuincentennial হিসেবে অভিহিত করা হচ্ছে।

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার ১৩টি উপনিবেশ আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিল।



৮. আদানি ডিফেন্স এন্ড এরোস্পেস ভারতের বেসরকারি ক্ষেত্রের প্রথম মিসাইল উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করেছে?

ক) শিবপুরি, মধ্যপ্রদেশ

খ) কানপুর, উত্তরপ্রদেশ

গ) সুরাট, গুজরাট

ঘ) পুনে, মহারাষ্ট্র


সঠিক উত্তর: ক) শিবপুরি, মধ্যপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য:

আড়াই হাজার (২৫০০) কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প তৈরি হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব যৌথভাবে এর শিলান্যাস করেছেন।



৯. নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৭ তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করে মর্যাদাপূর্ণ 'অটল বিহারী বাজপেয়ী রানিং পার্লামেন্টারি শিল্ড' জিতেছে?

ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়

খ) দিল্লি বিশ্ববিদ্যালয়

গ) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

ঘ) কাশ্মীর বিশ্ববিদ্যালয়


সঠিক উত্তর: ঘ) কাশ্মীর বিশ্ববিদ্যালয়

➢ অতিরিক্ত তথ্য:

আইন ও বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শীর্ষস্থান অধিকারী কাশ্মীর বিশ্ববিদ্যালয়কে এই শিল্ড ও ট্রফি দিয়ে সম্মানিত করেন।



১০. 2026 সালের 6 ও 7 জুলাই ব্রিক্স (BRICS) মাদকবিরোধী সংস্থাগুলোর প্রধানদের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

ক) ব্যাঙ্গালোর

খ) নতুন দিল্লি

গ) গুয়াহাটি

ঘ) শিলং


সঠিক উত্তর: গ) গুয়াহাটি (আসাম)

➢ অতিরিক্ত তথ্য:

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এই দুদিনের বৈঠকের আয়োজন করেছিল।

এই বৈঠকের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মাদক পাচার রোধ করা এবং সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান বৃদ্ধি করা।



১১. স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) অতিরিক্ত সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

ক) অজয় কুমার ভাল্লা

খ) প্রশান্ত সীতারামন

গ) বিনয় মোহন কোয়াত্রা

ঘ) রাজীব গৌবা


সঠিক উত্তর: খ) প্রশান্ত সীতারামন (Prashanth Sitaraman)

➢ অতিরিক্ত তথ্য:

প্রশান্ত সীতারামন ২০০১ ব্যাচের একজন IAS অফিসার।

বর্তমানে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (CBSE) চেয়ারপার্সনের দায়িত্বও পালন করছেন।



📚Read More...

📕 ৭ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ

📘 ৬ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad