Top Ads Area

WBP Constable GK 2027 Part 1: পশ্চিমবঙ্গ পুলিশ ও KP Constable GK প্রশ্ন ও উত্তর

Bangla GK Diary 0

WBP Constable GK 2027 Part 1: পশ্চিমবঙ্গ পুলিশ ও KP Constable পরীক্ষার গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর

WBP Constable GK 2027

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) ২০২৭ এবং কলকাতা পুলিশ কনস্টেবল (KP Constable) পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে আসা হয়েছে WBP Constable GK 2027 Part 1। এই প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (General Knowledge) প্রশ্ন ও উত্তর বাংলায় সাজানো হয়েছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

এই GK Practice Set-এর মাধ্যমে আপনার ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, সাধারণ বিজ্ঞান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞান যাচাই করতে পারবেন। যারা WBP Constable, KP Constable Main এবং অন্যান্য পুলিশ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের নিয়মিত অনুশীলনের জন্য এই প্রশ্নোত্তরগুলি বিশেষভাবে উপযোগী।

তাই দেরি না করে WBP Constable GK 2027 Part 1 অনুশীলন শুরু করুন এবং নিজের প্রস্তুতির মান যাচাই করুন। নিয়মিত GK Practice Set সমাধান করুন এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।


WBP Constable GK 2027


১. ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত?

A) গঙ্গা

B) পদ্মা

C) মেঘনা

D) হুগলি


সঠিক উত্তর: A) গঙ্গা


২. সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?

A) ইলতুতমিশ

B) গিয়াসউদ্দিন তুঘলক

C) মোহাম্মদ বিন তুঘলক

D) ফিরোজ শাহ তুঘলক


সঠিক উত্তর: D) ফিরোজ শাহ তুঘলক


৩. গ্রানাইট কী ধরনের শিলা?

A) পাললিক শিলা

B) রূপান্তরিত শিলা

C) আগ্নেয় শিলা

D) কৃত্রিম পাথর


সঠিক উত্তর: C) আগ্নেয় শিলা


৪. নিচের কোন জলজ প্রাণীর ফুলকা নেই?

A) অক্টোপাস

B) স্কুইড

C) ক্লাউন মাছ

D) তিমি


সঠিক উত্তর: D) তিমি


৫. আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

A) উত্তর ২৪ পরগনা

B) দক্ষিণ ২৪ পরগনা

C) মালদা

D) বাঁকুড়া


সঠিক উত্তর: B) দক্ষিণ ২৪ পরগনা


৬. মানুষের রক্তের pH-এর মান কত?

A) ৭.০

B) ৬.৫

C) ৭.৪

D) ৮.০


সঠিক উত্তর: C) ৭.৪


৭. ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' কে লিখেছেন?

A) রবীন্দ্রনাথ ঠাকুর

B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

C) মোহাম্মদ ইকবাল

D) নজরূল ইসলাম


সঠিক উত্তর: B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


৮. কোন গভর্নর জেনারেল একই সাথে কমান্ডার ইন চিফের পদ গ্রহণ করেছিলেন?

A) লর্ড বেন্টিং

B) লর্ড ওয়েলেসলি

C) লর্ড মিন্টো

D) লর্ড লিটন


সঠিক উত্তর: A) লর্ড বেন্টিং


৯. ফুলের গর্ভপত্রের ফোলা নিচের অংশকে কী বলা হয়?

A) পরাগরেণু

B) গর্ভদণ্ড

C) ডিম্বাশয়

D) পাপড়ি


সঠিক উত্তর: C) ডিম্বাশয়


১০. গার্হস্থ্য বৈদ্যুতিক সার্কিটে নিউট্রাল তারের রঙ কী হয়?

A) লাল

B) সবুজ

C) কালো

D) হলুদ


সঠিক উত্তর: C) কালো


১১. ভিটামিন C-এর রাসায়নিক নাম কী?

A) সাইট্রিক অ্যাসিড

B) অ্যাসকরবিক অ্যাসিড

C) ম্যালিক অ্যাসিড

D) টারটারিক অ্যাসিড


সঠিক উত্তর: B) অ্যাসকরবিক অ্যাসিড


১২. সাধারণ উষ্ণতায় তরল থাকে এমন একমাত্র অধাতু কোনটি?

A) পারদ

B) ব্রোমিন

C) আয়োডিন

D) সালফার


সঠিক উত্তর: B) ব্রোমিন


১৩. রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর?

A) ৫ বছর

B) ৩ বছর

C) ৪ বছর

D) ৬ বছর


সঠিক উত্তর: D) ৬ বছর


১৪. ভারতের কোন রাজ্যকে 'রাইস বল অফ ইন্ডিয়া' বলা হয়?

A) পশ্চিমবঙ্গ

B) তামিলনাড়ু

C) পাঞ্জাব

D) অন্ধ্রপ্রদেশ


সঠিক উত্তর: D) অন্ধ্রপ্রদেশ


১৫. পেপসিন এনজাইম কিসের পরিপাকে সাহায্য করে?

A) প্রোটিন

B) শর্করা

C) চর্বি

D) ভিটামিন


সঠিক উত্তর: A) প্রোটিন


১৬. বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি?

A) ভিক্টোরিয়া

B) সুপিরিয়র

C) বৈকাল

D) এরি


সঠিক উত্তর: B) সুপিরিয়র


১৭. কোন সুলতান জায়গির প্রথা তুলে দিয়েছিলেন?

A) জালালউদ্দিন খলজি

B) মোহাম্মদ বিন তুঘলক

C) আলাউদ্দিন খলজি

D) বখতিয়ার খলজি


সঠিক উত্তর: C) আলাউদ্দিন খলজি


১৮. মঙ্গলযান কোথা থেকে লঞ্চ করা হয়েছিল?

A) তুম্বা

B) মহীশূর

C) বালাসোর

D) শ্রীহরিকোটা


সঠিক উত্তর: D) শ্রীহরিকোটা


১৯. মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?

A) মৃতদের স্তূপ

B) দেবস্থান

C) বড় শহর

D) প্রাচীন নগরী


সঠিক উত্তর: A) মৃতদের স্তূপ


২০. সিডি (CD)-তে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

A) চৌম্বকীয় প্রযুক্তি

B) লেজার প্রযুক্তি

C) ইনফ্রারেড প্রযুক্তি

D) অপটিক্যাল প্রযুক্তি


সঠিক উত্তর: B) লেজার প্রযুক্তি


২১. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ?

A) কাঠ পোড়ানো

B) কাগজ কাটা

C) জল ফোটানো

D) বরফ গলা


সঠিক উত্তর: A) কাঠ পোড়ানো


২২. 'সানি ডেইজ' (Sunny Days) কার আত্মজীবনী?

A) কপিল দেব

B) এমএস ধোনি

C) সুনীল গাভাস্কার

D) গুন্ডাপ্পা বিশ্বনাথ


সঠিক উত্তর: C) সুনীল গাভাস্কার


২৩. কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই?

A) রাজস্থান

B) উত্তরপ্রদেশ

C) মহারাষ্ট্র

D) বিহার


সঠিক উত্তর: A) রাজস্থান


২৪. প্রাকৃতিক প্রক্রিয়ায় গৃহস্থালি বর্জ্যের পচনকে কী বলা হয়?

A) শিল্পদূষণ

B) বায়োডিগ্রেডেবল

C) নন-বায়োডিগ্রেডেবল

D) রাসায়নিক পচন


সঠিক উত্তর: B) বায়োডিগ্রেডেবল


২৫. কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত?

A) মহারাষ্ট্র

B) তামিলনাড়ু

C) কেরালা

D) কর্ণাটক


সঠিক উত্তর: A) মহারাষ্ট্র


২৬. আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

A) উত্তরপ্রদেশ

B) রাজস্থান

C) মধ্যপ্রদেশ

D) মহারাষ্ট্র


সঠিক উত্তর: B) রাজস্থান


২৭. উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী?

A) আমেরিকা

B) জামাইকা

C) কেনিয়া

D) ব্রিটেন


সঠিক উত্তর: B) জামাইকা


২৮. ভারতের প্রথম পেপার মিল কোথায় নির্মিত হয়?

A) হুগলি

B) কলকাতা

C) শ্রীরামপুর

D) ব্যারাকপুর


সঠিক উত্তর: C) শ্রীরামপুর


২৯. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?

A) ইরাবতী

B) মেকং

C) সালুইন

D) চিন্দুইন


সঠিক উত্তর: A) ইরাবতী


৩০. গ্রহাণু কোন দুটি গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায়?

A) পৃথিবী ও মঙ্গল

B) মঙ্গল ও বৃহস্পতি

C) বৃহস্পতি ও শনি

D) বুধ ও শুক্র


সঠিক উত্তর: B) মঙ্গল ও বৃহস্পতি



Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad