জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2026 | GK Questions in Bengali - Part 124
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক ও আপডেটেড জেনারেল নলেজ (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে আমরা নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2026 – Part 124, যেখানে থাকছে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স, ভারত ও বিশ্ব ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ স্ট্যাটিক GK প্রশ্ন ও উত্তর বাংলায়।
এই GK সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে WBSSC, WBP Constable, KP Constable, SSC, Railway, Banking, TET ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানকে আরও মজবুত করে তুলুন এবং পরীক্ষায় বাড়তি অ্যাডভান্টেজ নিন।
👉 এখনই সম্পূর্ণ প্রশ্নোত্তর পড়ুন এবং আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান!
GK Questions in Bengali - Part 124
১. নিচের কোন হরপ্পান সাইটটিতে ধানের তুষ বা রাইস হাসক (Rice Husk) এর প্রমাণ পাওয়া যায়?
উত্তর: লোথাল (গুজরাট)।
২. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?
উত্তর: হরিসেন। তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন।
৩. 'রাজতরঙ্গিণী' গ্রন্থটি কার লেখা এবং এখান থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
উত্তর: কলহন; এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
৪. 'হর্ষচরিত' কার রচনা?
উত্তর: বানভট্ট। তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন।
৫. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গোপাল।
৬. বিক্রমশীলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ধর্মপাল।
৭. সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?
উত্তর: বিজয় সেন।
৮. গীতগোবিন্দ কাব্যটি কার লেখা?
উত্তর: জয়দেব (তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন)।
৯. ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার (Fundamental Rights) বর্ণিত আছে?
উত্তর: তৃতীয় অংশ (Part III), ১২ থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে।
১০. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 'সম্পত্তির অধিকার'কে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়?
উত্তর: ৪৪তম সংবিধান সংশোধনী (১৯৭৮)।
১১. বর্তমান সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে?
উত্তর: ৬টি।
১২. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তফশিলের (Schedule) অন্তর্ভুক্ত?
উত্তর: একাদশ তফশিল (11th Schedule)।
১৩. পৌরসভা বা মিউনিসিপালিটি সংক্রান্ত বিধান কোন তফশিলে আছে?
উত্তর: দ্বাদশ তফশিল (12th Schedule)।
১৪. ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি তফশিল বা শিডিউল আছে?
উত্তর: ১২টি।
১৫. সুন্দরবনকে কত সালে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৮৭ সালে (ম্যানগ্রোভ অরণ্যের জন্য)।
১৬. সুন্দরবন 'বায়োস্ফিয়ার রিজার্ভ' হিসেবে কবে স্বীকৃতি পায়?
উত্তর: ১৯৮৯ সালে।
১৭. সুন্দরবনকে কবে 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ২০১৯ সালে।
১৮. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উত্তর: সান্দাকফু (সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত)।
১৯. বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: আলিপুরদুয়ার।
২০. 'গোরুমারা জাতীয় উদ্যান' পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি।
২১. বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী?
উত্তর: মেসোস্ফিয়ার।
২২. 'ওজন স্তর' বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।
২৩. মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়?
উত্তর: মেসোস্ফিয়ার।
২৪. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
উত্তর: ১২০ দিন।
২৫. মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার।
২৬. সর্বজনীন দাতা (Universal Donor) কোন রক্তশ্রেণিকে বলা হয়?
উত্তর: 'O' পজিটিভ (বা নির্দিষ্টভাবে O নেগেটিভ)।
২৭. ভিটামিন 'C'-এর রাসায়নিক নাম কী?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।
২৮. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর: ভিটামিন 'A'।
২৯. সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়?
উত্তর: জাপান।
৩০. ইউরোপের ককপিট (Cockpit of Europe) কাকে বলা হয়?
উত্তর: বেলজিয়াম।
৩১. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?
উত্তর: গোদাবরী।
৩২. পেন্সিলের সিস তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: গ্রাফাইট।
৩৩. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ই জুন।
৩৪. অলিম্পিক পতাকায় কয়টি বলয় বা রিং থাকে?
উত্তর: ৫টি (যা পাঁচটি মহাদেশকে নির্দেশ করে)।
৩৫. ভারতের প্রথম লোকপাল (Lokpal) কে ছিলেন?
উত্তর: পিনাকী চন্দ্র ঘোষ।
আরও পড়ুনঃ
◼️ GK Questions in Bengali - Part 123
◼️ বিশিষ্ট বাঙালীদের খেতাবি ও আসল নাম
◼️ ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী | Art & Culture GK


Please do not enter any spam link in the comment box.