Railway General Science PYQ Series | রেলওয়ে পরীক্ষার বিগত বছরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্নোত্তর
রেলওয়ে পরীক্ষার প্রস্তুতিতে General Science একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ পরীক্ষায় বিজ্ঞান থেকে নিয়মিত প্রশ্ন আসে, তাই বিগত বছরের প্রশ্ন (PYQ) অনুশীলন করা পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী। পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্নের ধরণ ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
এই পোস্টে Railway General Science PYQ Series-এর মাধ্যমে রেলওয়ে পরীক্ষায় আসা বিগত বছরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। প্রশ্নগুলো সহজ ভাষায় উত্তরসহ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা দ্রুত রিভিশন করতে পারেন এবং তাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারেন।
যারা Railway, SSC বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলো অত্যন্ত সহায়ক হবে।
Railway General Science PYQ
১. ওডোমিটার (Odometer) যন্ত্রটি কী পরিমাপ করতে ব্যবহৃত হয়?
(A) গতি
(B) দূরত্ব
(C) দিক
(D) ত্বরণ
উত্তর: (B) দূরত্ব।
২. আয়রন অক্সাইডের সঠিক রাসায়নিক সংকেত কোনটি?
(A) Fe₃O₄
(B) Fe₂O₃
(C) FeO
(D) Fe₃O₂
উত্তর: (B) Fe₂O₃।
৩. পারমাণবিক সংখ্যা ৫৭ যুক্ত মৌলটি (Lanthanum) পর্যায় সারণীর কোন ব্লকে অবস্থিত?
(A) p-ব্লক
(B) f-ব্লক
(C) s-ব্লক
(D) d-ব্লক
উত্তর: (d) d-ব্লক।
৪. একটি ট্রাক খাড়া থেকে পড়ে ০.৮ সেকেন্ডে ভূমি স্পর্শ করলে ভূমি থেকে সেই স্থানটির উচ্চতা কত? (ধরা যাক g = 10 m/s^2)
(A) ৪.২ মিটার
(B) ৫.৬ মিটার
(C) ৩.২ মিটার
(D) ২.৮ মিটার
উত্তর: (C) ৩.২ মিটার।
৫. কোন পদ্ধতির মাধ্যমে ১০% NaCl দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে?
(A) ক্লোর লবণ পদ্ধতি
(B) হল হেরল পদ্ধতি
(C) ক্লোর-অ্যালকালি পদ্ধতি
(D) বেয়ারে পদ্ধতি
উত্তর: (C) ক্লোর-অ্যালকালি পদ্ধতি।
৬. একটি ১০ ওহম রোধের মধ্য দিয়ে ০.৫ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ১ মিনিট প্রবাহিত হলে আধানের পরিমাণ কত হবে?
(A) ২০ কুলম্ব
(B) ৩০ কুলম্ব
(C) ৬০ কুলম্ব
(D) ৫০ কুলম্ব
উত্তর: (B) ৩০ কুলম্ব।
৭. নিচের কোনটি বাকিগুলির সাথে সামঞ্জস্যহীন?
(A) সিলিকন
(B) জার্মেনিয়াম
(C) আর্সেনিক
(D) ফসফরাস
উত্তর: (D) ফসফরাস (এটি অধাতু, বাকিগুলো ধাতুকল্প)।
৮. গ্যালভানোমিটার (Galvanometer) কেন ব্যবহার করা হয়?
(A) বিভব প্রভেদ মাপতে
(B) শব্দ মাপতে
(C) তড়িৎ প্রবাহের দিক নির্ধারণে
(D) চৌম্বক আবেশ মাপতে
উত্তর: (C) তড়িৎ প্রবাহের দিক নির্ধারণে।
৯. কোন প্রাণীটি কোরকোদগম (Budding) পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করতে পারে?
(A) হাইড্রা
(B) প্ল্যানারিয়া
(C) প্লাজমোডিয়াম
(D) অ্যামিবা
উত্তর: (A) হাইড্রা।
১০. ১০০০ ওয়াটের একটি বৈদ্যুতিক স্ত্রী প্রতিদিন ৩ ঘণ্টা চললে ৩০ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
(A) ৯০ ইউনিট
(B) ৬০ ইউনিট
(C) ৩০ ইউনিট
(D) ১২০ ইউনিট
উত্তর: (A) ৯০ ইউনিট।
১১. জরায়ুতে উপস্থিত ভ্রুণকে কোন কলা পুষ্টি প্রদান করে?
(A) প্লাসেন্টা
(B) জাইলেম
(C) ফ্লোয়েম
(D) কোনোটিই নয়
উত্তর: (A) প্লাসেন্টা (Placenta)।
১২. আর. এইচ. হুইটেকারের শ্রেণিবিন্যাস অনুযায়ী কোন রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না?
(A) প্লান্টি
(B) প্রটিস্টা
(C) মনেরা
(D) ফাঙ্গি
উত্তর: (C) মনেরা (Monera)।
১৩. ঘর্ষণ বল (Frictional Force) কীভাবে কাজ করে?
(A) বলের অভিমুখে
(B) বলের বিপরীত অভিমুখে
(C) বলের সাথে লম্বভাবে
(D) যেকোনো কোণে
উত্তর: (B) বলের বিপরীত অভিমুখে।
১৪. পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন উৎসেচকের ক্রিয়ায় সাহায্য করে?
(A) লাইপেস
(B) ট্রিপসিন
(C) পেপসিন
(D) অ্যামাইলেস
উত্তর: (C) পেপসিন।
১৫. একটি বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করা হলে বুলেটের গতিশক্তি—
(A) বন্দুকের থেকে কম হবে
(B) বন্দুকের সমান হবে
(C) বন্দুকের থেকে অধিক হবে
(D) শূন্য হবে
উত্তর: (C) বন্দুকের থেকে অধিক হবে।
১৬. ৩৫, ৫৩ এবং ৮৫ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(A) ক্ষার ধাতু
(B) নিষ্ক্রিয় গ্যাস
(C) হ্যালোজেন
(D) মিথিকা ক্ষার ধাতু
উত্তর: (C) হ্যালোজেন।
১৭. দুটি হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে কোন প্রকারের যোগকলা?
(A) টেন্ডন
(B) লিগামেন্ট
(C) কার্টিলেজ
(D) মাসল
উত্তর: (B) লিগামেন্ট (Ligament)।
১৮. লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের সর্ববহিস্ত কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?
(A) ৩টি
(B) ২টি
(C) ১টি
(D) ৪টি
উত্তর: (C) ১টি।
১৯. একটি অভিসারী দর্পণের প্রধান ফোকাসে একটি বস্তু অবস্থান করলে প্রতিবিম্বের আকার কী হবে?
(A) অত্যন্ত ক্ষুদ্র
(B) বস্তুর সমান
(C) অনেকাংশে বিবর্ধিত
(D) কোনোটিই নয়
উত্তর: (C) অনেকাংশে বিবর্ধিত।
২০. ইথানলকে ইথিনে রূপান্তরিত করতে কোনটি হাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়?
(A) লবণ জল
(B) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) গাঢ় সালফিউরিক অ্যাসিড
(D) পটাশিয়াম পারম্যাঙ্গানেট
উত্তর: (C) গাঢ় সালফিউরিক অ্যাসিড।
📝 Home Work Question
প্রশ্ন: পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
Options:
A) Stratosphere
B) Mesosphere
C) Troposphere
D) Thermosphere
👉 আপনার উত্তরটি কমেন্টে লিখুন।

