KP Constable Mains 2026 GK – Part 2 | কলকাতা পুলিশ মেন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

KP Constable Mains 2026 GK – Part 2 | কলকাতা পুলিশ মেন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স ২০২৬ পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছো, তাদের জন্য জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে প্রস্তুতি নিতে হলে দরকার বাছাই করা এবং পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন প্রশ্নোত্তর।


এই পোস্টে আমরা নিয়ে এসেছি KP Constable Mains 2026 GK – Part 2, যেখানে থাকছে গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য GK প্রশ্ন ও উত্তর, যা তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থেকে এখানে প্রশ্ন সংকলন করা হয়েছে।


যারা কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলি নিয়মিত প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। এছাড়া এটি তোমার লাস্ট মিনিট রিভিশনেও অনেক সাহায্য করবে।


তাই দেরি না করে, নিচের প্রশ্নোত্তরগুলি ভালোভাবে পড়ে নাও এবং নিজের প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিয়ে যাও।


KP Constable Mains 2026 GK


KP Constable Mains 2026 GK


১. হীরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন?

(A) উচ্চ প্রতিসরাঙ্কের জন্য

(B) নিম্ন প্রতিসরাঙ্কের জন্য

(C) প্রতিফলনের জন্য

(D) কোনটিই নয়


সঠিক উত্তর: (A) উচ্চ প্রতিসরাঙ্কের জন্য


২. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?

(A) পাটলিপুত্র

(B) রাজগৃহ

(C) বৈশালী

(D) কাশ্মীর


সঠিক উত্তর: (B) রাজগৃহ (৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে)


৩. ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট নিচের কোনটি?

(A) ডুরান্ড কাপ

(B) রোভার্স কাপ

(C) আই এফ এ শিল্ড

(D) সন্তোষ ট্রফি


সঠিক উত্তর: (A) ডুরান্ড কাপ (১৮৮৮ সাল)


৪. মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু হলো নিচের কোনটি?

(A) টেরিকট

(B) পলিস্টার

(C) নাইলন

(D) রেয়ন


সঠিক উত্তর: (C) নাইলন


৫. ঐরাবতেশ্বর মন্দির নিম্নের কোন শাসক নির্মাণ করেন?

(A) প্রথম রাজরাজ

(B) দ্বিতীয় রাজরাজ

(C) প্রথম রাজেন্দ্র চোল

(D) কুলতুঙ্গ চোল


সঠিক উত্তর: (B) দ্বিতীয় রাজরাজ


৬. নরসিংহম কমিটি (I ও II) নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত?

(A) ব্যাংকিং বিভাগ সংশোধন

(B) কর সংস্কার (C) শিক্ষা সংস্কার

(D) বীমা সংস্কার


সঠিক উত্তর: (A) ব্যাংকিং বিভাগ সংশোধন


৭. আবিদ হোসেন কমিটি নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত?

(A) শিল্পনীতি

(B) ক্ষুদ্র ও কুটির শিল্প

(C) কৃষি ঋণ

(D) বিদেশি বিনিয়োগ


সঠিক উত্তর: (B) ক্ষুদ্র ও কুটির শিল্প


৮. কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখেছিল?

(A) প্রথম পরিকল্পনা

(B) দ্বিতীয় পরিকল্পনা

(C) তৃতীয় পরিকল্পনা

(D) চতুর্থ পরিকল্পনা


সঠিক উত্তর: (C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৬১-৬৬)


৯. ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো নিচের কোন জাতীয়?

(A) বৃহতায়তন ফার্ম

(B) বাণিজ্যিক কৃষি

(C) ক্ষুদ্রায়তন ফার্ম

(D) কোনটিই নয়


সঠিক উত্তর: (C) ক্ষুদ্রায়তন ফার্ম


১০. অশোকের কোন শিলালিপি থেকে পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে জানা যায়?

(A) প্রথম মুখ্য শিলালিপি

(B) দ্বিতীয় শিলালিপি

(C) অষ্টম শিলালিপি

(D) ত্রয়োদশ শিলালিপি


সঠিক উত্তর: (A) প্রথম মুখ্য শিলালিপি


১১. ভারতীয় রেল বাজেট নিচের কোনটির অংশ?

(A) কেন্দ্রীয় বাজেটের অংশ

(B) রাজ্য বাজেটের অংশ

(C) পৃথক বাজেট

(D) কোনটিই নয়


সঠিক উত্তর: (A) কেন্দ্রীয় বাজেটের অংশ (২০১৭ সাল থেকে)


১২. প্রথম বৌদ্ধ সমাবেশ নিম্নের কোন স্থানে সংঘটিত হয়েছিল?

(A) রাজগৃহ

(B) বৈশালী

(C) পাটলিপুত্র

(D) কুন্দলবন


সঠিক উত্তর: (A) রাজগৃহ


১৩. ভারতের কোথায় লেপচা উপজাতির মানুষেরা বসবাস করে?

(A) অসম

(B) সিকিম

(C) মেঘালয়

(D) মণিপুর


সঠিক উত্তর: (B) সিকিম


১৪. চুম্বক আবেশের একক কী?

(A) টেসলা

(B) গাউস

(C) হেনরি

(D) ওয়েবার


সঠিক উত্তর: (D) ওয়েবার


১৫. মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) হকি

(B) ফুটবল

(C) ক্রিকেট

(D) ব্যাডমিন্টন


সঠিক উত্তর: (C) ক্রিকেট


◼️ রেলওয়ে পরীক্ষার বিগত বছরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্নোত্তর


১৬. 'কাব্যলঙ্কার' নিচের কোন ব্যক্তির লেখা?

(A) দণ্ডী

(B) বামন

(C) ভামাহ

(D) আনন্দবর্ধন


সঠিক উত্তর: (C) ভামাহ


১৭. অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন নিচের কোন ব্যক্তি?

(A) আলেকজান্ডার কানিংহাম

(B) জেমস প্রিন্সেপ

(C) ম্যাক্স মুলার

(D) জন মার্শাল


সঠিক উত্তর: (B) জেমস প্রিন্সেপ (১৮৩৭ সালে)


১৮. ডেভেলপিং এইট বা D-8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) জাকার্তা

(B) কায়রো

(C) ইস্তাম্বুল

(D) ঢাকা


সঠিক উত্তর: (C) ইস্তাম্বুল


১৯. হুন বংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল?

(A) পেশোয়ার

(B) শিয়ালকোট

(C) তক্ষশিলা

(D) কনৌজ


সঠিক উত্তর: (B) শিয়ালকোট


২০. UN Environment Programme (UNEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) নিউ ইয়র্ক

(B) জেনেভা

(C) প্যারিস

(D) নাইরোবি


সঠিক উত্তর: (D) নাইরোবি


২১. সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(B) প্রথম চন্দ্রগুপ্ত

(C) স্কন্দগুপ্ত

(D) কুমারগুপ্ত


সঠিক উত্তর: (A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


২২. 'ন্যাচারাল হিস্ট্রি' (Natural History) বইটি কে লিখেছিলেন?

(A) টলেমি

(B) মেগাস্থিনিস

(C) ফাহিয়েন

(D) প্লিনি


সঠিক উত্তর: (D) প্লিনি


২৩. ভারতে ভারী শিল্পের (Heavy Industry) উপর গুরুত্ব আরোপ করা হয় কোন পরিকল্পনায়?

(A) প্রথম পরিকল্পনা

(B) দ্বিতীয় পরিকল্পনা

(C) তৃতীয় পরিকল্পনা

(D) পঞ্চম পরিকল্পনা


সঠিক উত্তর: (B) দ্বিতীয় পরিকল্পনা (পিসি মহলানবিশ মডেল)


২৪. ভারতের নতুন কৃষি কৌশল (সবুজ বিপ্লব) কোন সালে গৃহীত হয়?

(A) ১৯৬০

(B) ১৯৬৬

(C) ১৯৭০

(D) ১৯৭৫


সঠিক উত্তর: (B) ১৯৬৬ সালে


২৫. পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখতে পাওয়া যায়?

(A) পুরুলিয়া

(B) বাঁকুড়া

(C) মুর্শিদাবাদ

(D) মালদহ


সঠিক উত্তর: (A) পুরুলিয়া


২৬. মোহালী স্টেডিয়াম কোথায় অবস্থিত?

(A) হরিয়ানা

(B) রাজস্থান

(C) পাঞ্জাব

(D) হিমাচল প্রদেশ


সঠিক উত্তর: (C) পাঞ্জাব


২৭. 'প্রয়াগ প্রশস্তি' বইটি কে লিখেছেন?

(A) কলহন

(B) সন্ধ্যাকর নন্দী

(C) জয়দেব

(D) হরিসেন


সঠিক উত্তর: (D) হরিসেন


২৮. ভারতের সর্বাধিক কর আসে নিচের কোন কর থেকে?

(A) প্রত্যক্ষ কর

(B) অপ্রত্যক্ষ কর

(C) উভয়ই সমান

(D) কোনটিই নয়


সঠিক উত্তর: (A) প্রত্যক্ষ কর (Direct Tax)


২৯. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন?

(A) লুম্বিনী

(B) সারনাথ

(C) কুশিনগর

(D) বুদ্ধগয়া


সঠিক উত্তর: (D) বুদ্ধগয়া


৩০. পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংঘটিত হয়?

(A) ৪৮৩ খ্রিঃপূঃ

(B) ২৫০ খ্রিঃপূঃ

(C) ৩৮৩ খ্রিঃপূঃ

(D) ৭২ খ্রিঃ


সঠিক উত্তর: (B) ২৫০ খ্রিঃপূঃ (সম্রাট অশোকের আমলে)


◼️ পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরসমূহ | Layers of Earth’s Atmosphere


৩১. কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে?

(A) ব্রহ্মগিরি

(B) মেহেরগড়

(C) বুর্জাহোম

(D) কোলডিহাওয়া


সঠিক উত্তর: (B) মেহেরগড়


৩২. 'অমরকোষ' বইটি কে লিখেছিলেন?

(A) কালিদাস

(B) ভারবি

(C) বিশাখদত্ত

(D) অমর সিংহ


সঠিক উত্তর: (D) অমর সিংহ


৩৩. 'মৃচ্ছকটিকম' নাটকটির রচয়িতা নিচের কোন ব্যক্তি?

(A) ভাস

(B) শূদ্রক

(C) ভবভূতি

(D) শুদ্র


সঠিক উত্তর: (B) শূদ্রক


৩৪. নাবার্ড (NABARD) নিচের কোনটির সঙ্গে জড়িত?

(A) শিল্প উন্নয়ন

(B) নগর উন্নয়ন

(C) রেল উন্নয়ন

(D) গ্রামীণ উন্নয়ন


সঠিক উত্তর: (D) গ্রামীণ উন্নয়ন


৩৫. ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন?

(A) প্রথম কৃষ্ণ

(B) দন্তিদুর্গ

(C) প্রথম অমোঘবর্ষ

(D) গোবিন্দ III


সঠিক উত্তর: (A) প্রথম কৃষ্ণ (রাষ্ট্রকূট রাজা)


৩৬. নিম্নে উল্লেখিত কোন পলিমার থার্মোপ্লাস্টিক নয়?

(A) টেফলন

(B) নিওপ্রিন

(C) পলিস্টেরিন

(D) পলিথিন


সঠিক উত্তর: (B) নিওপ্রিন


৩৭. কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) কে প্রকাশ করে?

(A) RBI

(B) Finance Ministry

(C) NITI Aayog

(D) Central Statistical Office (CSO)


সঠিক উত্তর: (D) CSO


৩৮. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি?

(A) বাঘা যতীন

(B) প্রফুল্ল চাকি

(C) মাস্টারদা সূর্য সেন

(D) ক্ষুদিরাম বসু


সঠিক উত্তর: (C) সূর্য সেন (১৯৩০ সাল)


৩৯. হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাস পাওয়াকে কী বলা হয়?

(A) অস্টিওপোরোসিস

(B) রিকেট

(C) আর্থ্রাইটিস

(D) স্কার্ভি


সঠিক উত্তর: (A) অস্টিওপোরোসিস


৪০. নিম্নের কে 'দ্বিতীয় আলেকজান্ডার' বা 'সিকান্দার-ই-সানি' নামে খ্যাত ছিলেন?

(A) ইলতুৎমিস

(B) গিয়াসুদ্দিন বলবন

(C) জালালুদ্দিন খলজি

(D) আলাউদ্দিন খলজি


সঠিক উত্তর: (D) আলাউদ্দিন খলজি


৪১. শব্দতরঙ্গ কী স্থানান্তর করে?

(A) শুধু শক্তি

(B) শুধু ভরবেগ

(C) শক্তি ও ভরবেগ উভয়ই

(D) কোনটিই নয়


সঠিক উত্তর: (C) শক্তি ও ভরবেগ উভয়ই


৪২. প্রথম তরাইনের যুদ্ধে নিম্নের কে পরাজিত হন?

(A) মহম্মদ ঘুরি

(B) পৃথ্বীরাজ চৌহান

(C) জয়চাঁদ

(D) কুতুবুদ্দিন আইবক


সঠিক উত্তর: (A) মহম্মদ ঘুরি (১১৯১ সালে)


৪৩. গণপরিষদ (Constituent Assembly)-এর প্রেসিডেন্ট কে ছিলেন?

(A) বি. আর. আম্বেদকর

(B) জওহরলাল নেহরু

(C) রাজেন্দ্র প্রসাদ

(D) সচ্চিদানন্দ সিনহা


সঠিক উত্তর: (C) ড. রাজেন্দ্র প্রসাদ


৪৪. মাউন্ট আবু হিল স্টেশনটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?

(A) হিমালয়

(B) বিন্ধ্য

(C) আরাবল্লী

(D) সাতপুরা


সঠিক উত্তর: (C) আরাবল্লী


৪৫. রাষ্ট্রপতিকে পদচ্যুত (Impeachment) করার পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

(A) যুক্তরাজ্য

(B) মার্কিন যুক্তরাষ্ট্র

(C) সোভিয়েত রাশিয়া

(D) ফ্রান্স


সঠিক উত্তর: (B) মার্কিন যুক্তরাষ্ট্র (USA)


◼️ আইনের শাসন ও ক্ষমতার পৃথকীকরণ | Rule of Law & Separation of Powers


৪৬. নিচের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় জড়িত?

(A) রাইজোবিয়াম

(B) অ্যাজোটোব্যাকটর

(C) সিউডোমোনাস

(D) নাইট্রোব্যাকটর


সঠিক উত্তর: (C) সিউডোমোনাস


৪৭. নিচের কোনটি একটি হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ?

(A) প্রোটিয়াম

(B) ডয়টেরিয়াম

(C) ট্রিটিয়াম

(D) উপরের সবগুলি


সঠিক উত্তর: (D) উপরের সবগুলি


৪৮. ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত?

(A) নীল বিপ্লব

(B) শ্বেত বিপ্লব

(C) সবুজ বিপ্লব

(D) হলুদ বিপ্লব


সঠিক উত্তর: (B) শ্বেত বিপ্লব (অপারেশন ফ্লাড)


৪৯. যুদ্ধের সময় জরুরি অবস্থার ক্ষেত্রে নিম্নের কোন ধারা আরোপ করা যেতে পারে?

(A) ৩৫২ নম্বর ধারা

(B) ৩৫৬ নম্বর ধারা

(C) ৩৬০ নম্বর ধারা

(D) ৩৭৯ নম্বর ধারা


সঠিক উত্তর: (A) ৩৫২ নম্বর ধারা (জাতীয় জরুরি অবস্থা)


৫০. নিচের কোনটি মাটি দূষণের উৎস নয়?

(A) প্লাস্টিক বর্জ্য

(B) শিল্প বর্জ্য

(C) রাসায়নিক সার

(D) জৈব ও প্রাকৃতিক সার ব্যবহার


সঠিক উত্তর: (D) জৈব ও প্রাকৃতিক সার ব্যবহার


KP Constable Mains 2026 পরীক্ষার জন্য সফল হতে গেলে নিয়মিত প্র্যাকটিস এবং সঠিক GK প্রস্তুতি অত্যন্ত জরুরি। এই প্রশ্নোত্তরগুলি তোমার প্রস্তুতিকে আরও মজবুত করবে এবং পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে। তাই নিয়মিত রিভিশন করো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুত হও।



Post a Comment

0 Comments