RRB Group D & NTPC 2026 Science GK Set 1 | Railway Exam Important Questions
রেলওয়ে নিয়োগ বোর্ডের RRB Group D ও NTPC 2026 পরীক্ষার প্রস্তুতিতে বিজ্ঞান (Science GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয় থেকে প্রায়ই বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। তাই ভালো ফল করতে হলে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়মিতভাবে প্র্যাকটিস করা খুবই জরুরি।
এই পোস্টে RRB Group D & NTPC 2026 Science GK Set – 1 হিসেবে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে, যা রেলওয়ে পরীক্ষার জন্য বিশেষভাবে উপকারী। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান থেকে সম্ভাব্য প্রশ্নগুলি এখানে সহজ ভাষায় দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা সহজেই বুঝতে ও মনে রাখতে পারে।
আপনি যদি রেলওয়ে Group D ও NTPC পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে নিচের প্রশ্নোত্তরগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং নিয়মিত রিভিশন করুন। এটি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে।
RRB Group D & NTPC 2026 Science GK
১. ১ কিলোওয়াট আওয়ার (1 kWh) নিচের কোনটির সমান?
(A) 3.6×10⁵ জুল
(B) 3.6×10⁶ জুল
(C) 3.6×10⁻⁶ জুল
(D) 36×10⁵ জুল
সঠিক উত্তর: (B) 3.6×10⁶ জুল
২. 2Cu + O₂ ➛ 2CuO — এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ?
(A) সংযোজন বিক্রিয়া
(B) প্রতিস্থাপন বিক্রিয়া
(C) বিয়োজন বিক্রিয়া
(D) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: (A) সংযোজন বিক্রিয়া
৩. ১২ ওহম রোধের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ ১ মিনিট চললে প্রবাহিত আধানের পরিমাণ কত?
(A) ৩০ কুলম্ব
(B) ৬০ কুলম্ব
(C) ১২০ কুলম্ব
(D) ১ কুলম্ব
সঠিক উত্তর: (B) ৬০ কুলম্ব (সূত্র: আধান Q=I×t; যেখানে 1×60 সেকেন্ড = ৬০ কুলম্ব)
৪. ফুলের পুং জনন অংশকে কী বলা হয়?
(A) গর্ভকেশর
(B) পুংকেশর
(C) দলমন্ডল
(D) বৃতি
সঠিক উত্তর: (B) পুংকেশর
৫. একটি বস্তুর _____ ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয় না?
(A) ভর
(B) ভরবেগ
(C) ওজন
(D) বেগ
সঠিক উত্তর: (A) ভর
৬. নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি যৌগ (Compound) নয়?
(A) জল
(B) অ্যামোনিয়া
(C) ক্লোরিন
(D) নাইট্রোজেন পারক্সাইড
সঠিক উত্তর: (C) ক্লোরিন (এটি একটি মৌলিক পদার্থ)
৭. নিম্নলিখিত কোন ধরনের কলাকোষ বিভাজনে সক্ষম?
(A) প্যারেনকাইমা
(B) স্ক্লেরেনকাইমা
(C) মেরিস্টেমেটিক কলা (ভাজক কলা)
(D) জাইলেম
সঠিক উত্তর: (C) মেরিস্টেমেটিক কলা
৮. পৃথিবীর ভর (Mass of Earth) প্রায় কত?
(A) 6×10²² কেজি
(B) 6×10²⁴ কেজি
(C) 6×10²⁰ কেজি
(D) 6×10¹⁸ কেজি
সঠিক উত্তর: (B) 6×10²⁴ কেজি
৯. Al₂(SO₄)₃ সংকেত দ্বারা প্রদর্শিত যৌগটির নাম কী?
(A) অ্যালুমিনিয়াম সালফাইড
(B) অ্যালুমিনিয়াম সালফেট
(C) অ্যালুমিনিয়াম অক্সাইড
(D) অ্যালুমিনিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (B) অ্যালুমিনিয়াম সালফেট
১০. L দৈর্ঘ্য ও A প্রস্থচ্ছেদের রোধকের রোধ R হলে, L/2 দৈর্ঘ্য ও 2A প্রস্থচ্ছেদের রোধকের রোধ কত হবে?
(A) R/2
(B) R/4
(C) 2R
(D) 4R
সঠিক উত্তর: (B) R/4
১১. উদ্ভিদরা অতিরিক্ত জল শরীর থেকে বের করে দেয় কোন প্রক্রিয়ায়?
(A) সালোকসংশ্লেষ
(B) বাষ্পমোচন
(C) শ্বসন
(D) অভিস্রবণ
সঠিক উত্তর: (B) বাষ্পমোচন
১২. প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর আদি বায়ুমন্ডলে কোন গ্যাসের মিশ্রণ ছিল?
(A) H₂, CO₂, NH₃, CH₄
(B) O₂, N₂, CO₂
(C) শুধু O₂ ও N₂
(D) He, Ne, Ar
সঠিক উত্তর: (A) H₂, CO₂, NH₃, CH₄
১৩. স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন?
(A) ১০.২ মিটার
(B) ১৭.২ মিটার
(C) ২৫.৫ মিটার
(D) ৩৪.৪ মিটার
সঠিক উত্তর: (B) ১৭.২ মিটার
১৪. দ্বি-বিয়োজন বিক্রিয়ার (Double Displacement) সময় বিক্রিয়কদের মধ্যে কী বিনিময় হয়?
(A) ইলেকট্রন
(B) আয়ন
(C) পরমাণু
(D) নিউট্রন
সঠিক উত্তর: (B) আয়ন
১৫. ৮০০ কেজি ভরের একটি গাড়ি ২৫ মি./সেকেন্ড বেগে চলাকালীন ব্রেক কষে ৫ সেকেন্ডে থামানো হলে প্রযুক্ত বল কত?
(A) ৪০০০ নিউটন
(B) ২০০০ নিউটন
(C) ৮০০০ নিউটন
(D) ৫০০ নিউটন
সঠিক উত্তর: (A) ৪০০০ নিউটন (F = m × a)
১৬. ১ পিকোমিটার (1 pm) সমান কত মিটার?
(A) 10⁻¹⁰ মিটার
(B) 10⁻⁹ মিটার
(C) 10⁻¹¹ মিটার
(D) 10⁻¹² মিটার
সঠিক উত্তর: (D) 10⁻¹² মিটার
১৭. ১.৫ প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে আলোর গতিবেগ কত হবে?
(A) 2 × 10⁸ মি./সে.
(B) 3 × 10⁸ মি./সে.
(C) 1.5 × 10⁸ মি./সে.
(D) 2.5 × 10⁸ মি./সে.
সঠিক উত্তর: (A) 2 × 10⁸ মি./সে. (আলোর বেগ / প্রতিসরাঙ্ক)
১৮. যখন একটি মন্দন বল (Negative Force) গতির বিপরীত দিকে প্রয়োগ করা হয়, তখন বল ও সরণের মধ্যবর্তী কোণ কত?
(A) ০°
(B) ৯০°
(C) ১৮০°
(D) ৪৫°
সঠিক উত্তর: (C) ১৮০°
১৯. নিউটনের সূত্রগুলি কোন ধরনের কণার ক্ষেত্রে প্রযোজ্য হয় না?
(A) স্থির কণা
(B) ধীরগতি সম্পন্ন কণা
(C) আলোর বেগের সমতুল্য বেগে গতিশীল কণা
(D) উচ্চ ভরযুক্ত কণা
সঠিক উত্তর: (C) আলোর বেগের সমতুল্য বেগে গতিশীল কণা
২০. ১০ নিউটন বল প্রয়োগ করে একটি ৫ কেজি ভরের বস্তুকে বলের দিকে ২ মিটার সরালে কৃতকার্যের পরিমাণ কত?
(A) ১০ জুল
(B) ২০ জুল
(C) ৫০ জুল
(D) ১০০ জুল
সঠিক উত্তর: (B) ২০ জুল (W = F × s)
আরও পড়ুনঃ
◼️ ভারতের জাতীয় কংগ্রেস প্রশ্ন ও উত্তর
◼️ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে
◼️ চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতির নাম ও তাদের ব্যবহার

