উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫: মোবাইল থেকে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি ও সরাসরি লিঙ্ক

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫: মোবাইল থেকে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি ও সরাসরি লিঙ্ক


উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫


পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আয়োজিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট প্রকাশের দিন ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উত্তেজনা থাকে। আজকের ব্লগে আমরা আলোচনা করব কীভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার মোবাইল থেকে দ্রুত রেজাল্ট চেক করতে পারবেন।


কখন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল?

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ ফলাফল ঘোষণা করে। নির্দিষ্ট দিনে সকালবেলা প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং তার ঠিক পরেই অনলাইন পোর্টালগুলোতে রেজাল্ট দেখার লিঙ্ক সক্রিয় হয়ে যায়।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ১৪ই মে ২০২৬, বৃহস্পতিবার এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১০:৩০ মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

এরপর ওই দিনই সকাল ১১:০০ টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন।


অনলাইনে রেজাল্ট দেখার ধাপসমূহ (Step-by-Step Guide):

ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন:


১. অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbchse.wb.gov.in ওপেন করুন।


২. লিঙ্ক নির্বাচন করুন: হোমপেজে "West Bengal Council of Higher Secondary Education Examination - 2025" লিঙ্কে ক্লিক করুন।


৩. তথ্য প্রদান: আপনার রোল নম্বর (Roll) এবং নম্বর (No.) আলাদা বক্সে সঠিকভাবে লিখুন। এরপর আপনার জন্ম তারিখ (Date of Birth) বা ক্যাপচা কোডটি দিয়ে দিন।


৪. ফলাফল দেখুন: 'Submit' বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মার্কশিট স্ক্রিনে চলে আসবে।


৫. ডাউনলোড: ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রাখুন।


SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম:

ইন্টারনেট না থাকলেও বা সার্ভার জ্যাম থাকলে আপনি সাধারণ এসএমএস-এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারেন:

● ফোনের রাইট মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন: WB12 RollNumber

● পাঠিয়ে দিন 5676750 নম্বরে।

● ফিরতি মেসেজে আপনার প্রতিটি বিষয়ের নম্বর ও গ্রেড পাঠিয়ে দেওয়া হবে।


মোবাইল অ্যাপের সুবিধা:

গুগল প্লে-স্টোর থেকে "WBCHSE Results" বা "Madhyamik & HS Result" অ্যাপ ডাউনলোড করেও অনায়াসে ফলাফল দেখা যায়। অনেক সময় ওয়েবসাইটের তুলনায় অ্যাপে রেজাল্ট দ্রুত লোড হয়।


মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ:

অনলাইনে রেজাল্ট প্রকাশের দিনেই সাধারণত স্কুল থেকে অরিজিনাল মার্কশিট দেওয়া হয় না। সংসদ নির্দিষ্ট ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলোতে মার্কশিট পাঠিয়ে দেয়। রেজাল্ট বেরোনোর নির্দিষ্ট দিন বা তার পরের দিন ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল থেকে হার্ডকপি সংগ্রহ করতে পারবে।


সতর্কতা:

একসাথে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ওয়েবসাইট ভিজিট করায় সার্ভার কিছুটা ধীর হতে পারে। রেজাল্ট দেখতে সমস্যা হলে বারবার পেজটি রিফ্রেশ না করে কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।

সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 'বাংলা জিকে ডায়েরি'-র পক্ষ থেকে আগাম শুভকামনা রইল।


📚 আরও অন্যান্য পোস্ট দেখুন:

আপনার জন্য আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সাজিয়ে রেখেছি –

👉 [মাধ্যমিক রেজাল্ট ২০২৬]

👉 [মাধ্যমিক পাসে সরকারি চাকরি]