২৬ জুন ২০২৬ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকে | Daily Current Affairs in Bengali
নমস্কার পরীক্ষার্থীরা, Bangla GK Diary ব্লগে আপনাদের স্বাগত। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি ২৬ জুন ২০২৬-এর বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই পোস্টে প্রতিটি প্রশ্ন MCQ আকারে এবং তার নিচে পরীক্ষার উপযোগী প্রচুর স্ট্যাটিক জিকে (Static GK) আলোচনা করা হলো, যা আপনাদের WBP, KP, WBCS, SSC এবং Railway পরীক্ষায় দারুণ সাহায্য করবে।
২৬ জুন ২০২৬ - ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স MCQ
১. ২০২৬ সালের জুনে 'উল্লাস' (ULLAS) প্রকল্পের অধীনে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে কোন রাজ্য আত্মপ্রকাশ করেছে?
(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) সিকিম
(D) মিজোরাম
সঠিক উত্তর: (B) উত্তরাখণ্ড
অতিরিক্ত তথ্য:
〇 ULLAS-এর সম্পূর্ণ রূপ: Understanding of Lifelong Learning for All Societies.
〇 উত্তরাখণ্ডের বর্তমান সাক্ষরতার হার ৯৮% এর বেশি।
〇 উত্তরাখণ্ডের আগে মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং সিকিম—এই ৫টি রাজ্য সম্পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে।
〇 এই প্রকল্পের অধীনে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সম্পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে লাদাখ।
〇 মূল লক্ষ্য: ১৫ বছর বা তার বেশি বয়সী যেসব নাগরিক প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তাদের মৌলিক সাক্ষরতা এবং নিউমেরেসি (সংখ্যাজ্ঞান) ও জীবনমুখী শিক্ষা প্রদান করা। এর মূল স্লোগান হলো—"জনসাক্ষর"।
২. ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার তৈরি করতে চলেছে কোন আইআইটি (IIT) প্রতিষ্ঠান?
(A) আইআইটি বোম্বে
(B) আইআইটি মাদ্রাজ
(C) আইআইটি হায়দ্রাবাদ
(D) আইআইটি দিল্লি
সঠিক উত্তর: (C) আইআইটি হায়দ্রাবাদ
অতিরিক্ত তথ্য:
〇 এই বিশেষ সেন্টারটির নাম দেওয়া হয়েছে 'সেন্টার অফ ডিজাইন এক্সেলেন্স ইন নিউক্লিয়ার এনার্জি ইঞ্জিনিয়ারিং'।
〇 এটি একটি ত্রিপাক্ষিক চুক্তি, যা আইআইটি হায়দ্রাবাদ, সিইপিএল ইন্ডিয়া (CEPL India) এবং ড্যাশও সিস্টেমস (Dassault Systèmes)-এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
〇 'ভারত ইনোভেশনস ২০২৬' ইভেন্ট চলাকালীন এই চুক্তিতে স্বাক্ষর করা হয়।
৩. সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং সিইও (CEO) হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন রাজেন্দ্রকুমার সাবু?
(A) ইউকো ব্যাংক
(B) বন্ধন ব্যাংক
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(D) ব্যাংক অফ বরোদা
সঠিক উত্তর: (A) ইউকো ব্যাংক (UCO Bank)
অতিরিক্ত তথ্য:
〇 ইউকো ব্যাংকের পূর্বতন নাম ছিল 'ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক'।
〇 সদর দপ্তর: কলকাতা, পশ্চিমবঙ্গ।
〇 প্রতিষ্ঠাতা: জি. ডি. বিড়লা (GD Birla)।
বর্তমানে ইউকো ব্যাংকের স্থায়ী এমডি এবং সিইও পদে রয়েছেন অশ্বিনী কুমার।
৪. ২০২৬ সালের দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরাজ চোপড়া কোন স্থান অর্জন করেছেন?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
সঠিক উত্তর: (D) চতুর্থ
অতিরিক্ত তথ্য:
〇 এই প্রতিযোগিতায় নীরাজ চোপড়ার সেরা থ্রো ছিল ৮৫.৬৯ মিটার।
〇 ৮৮.৬৮ মিটার থ্রো করে প্রথম স্থান অর্জন করেছেন শ্রীলঙ্কার উদীয়মান তারকা রুমেশ পাথিরোগে।
〇 নীরাজ চোপড়ার পুরস্কার ও সম্মান: অর্জুন পুরস্কার (২০১৮), মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (২০২১), পদ্মশ্রী (২০২২), বিশিষ্ট সেবা মেডেল (২০২০) এবং পরম বিশিষ্ট সেবা মেডেল (২০২২)।
〇 তার সম্মানে ২০২১ সালে পুনের 'আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়াম'-এর নাম পরিবর্তন করে 'নীরাজ চোপড়া স্টেডিয়াম' রাখা হয়েছে।
৫. ভারতে ডোপিং বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'ক্লিন স্পোর্টস ক্যাম্পেইন' (Clean Sports Campaign) শুরু করেছে কোন সংস্থা?
(A) বিসিসিআই (BCCI)
(B) ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)
(C) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)
(D) নাডা (NADA)
সঠিক উত্তর: (B) ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
অতিরিক্ত তথ্য:
〇 দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় 'IOA অ্যাথলেটস ফোরাম'-এ এই ক্যাম্পেইনটি শুরু করা হয়।
〇 ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA): এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্তমান সভাপতি হলেন পি. টি. উষা এবং প্রতিষ্ঠাতা ছিলেন হ্যারিবাক ও আর্থার নোরেন।
৬. প্রতিবছর কোন তারিখে বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস (International Olympic Day) পালন করা হয়?
(A) ২১শে জুন
(B) ২২শে জুন
(C) ২৩শে জুন
(D) ২৪শে জুন
সঠিক উত্তর: (C) ২৩শে জুন
অতিরিক্ত তথ্য:
〇 ২০২৬ সালের এই দিবসের থিম হলো— "You Can Do This, Let's Move"।
〇 ১৮৯৪ সালের ২৩শে জুন প্যারিসের সরবনে ব্যারন পিয়েরে ডি কুবেরতিনের নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) গঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই এই দিবসটি পালন করা হয়।
〇 এর ওপর ভিত্তি করেই ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল।
৭. ওয়ার্ল্ড ব্যাংকের 'কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইনডেক্স' (CPPI) অনুযায়ী ভারতের সেরা পারফর্মিং বন্দর কোনটি?
(A) মুন্দ্রা পোর্ট
(B) বিশাখাপত্তনম বন্দর
(C) পিপাভাট পোর্ট
(D) জহরলাল নেহেরু পোর্ট অথরিটি
সঠিক উত্তর: (D) জহরলাল নেহেরু পোর্ট অথরিটি (JNPA)
অতিরিক্ত তথ্য:
〇 এই ইনডেক্সটি ওয়ার্ল্ড ব্যাংক এবং এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স যৌথভাবে প্রকাশ করেছে।
〇 বিশ্বব্যাপী তালিকায় জহরলাল নেহেরু পোর্ট অথরিটি ২২তম স্থান অর্জন করেছে।
〇 গুজরাটের পিপাভাট পোর্ট ভারতের শীর্ষ বেসরকারি বন্দর হয়েছে (বিশ্বে ২৮তম)। মুন্দ্রা পোর্ট রয়েছে ৩০তম স্থানে।
〇 গ্লোবালি প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের 'ফুজৌ' (Fuzhou) ও 'ডালিয়ান' (Dalian) বন্দর।
৮. ২০২৬ সালের জুনে কোন কেন্দ্রীয় মন্ত্রক নির্ভয়া ফান্ডের অধীনে 'নির্ভয়া চেতনা' নামক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে?
(A) মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক
(B) পঞ্চায়েতি রাজ মন্ত্রক
(C) স্বরাষ্ট্র মন্ত্রক
(D) গ্রামীণ উন্নয়ন মন্ত্রক
সঠিক উত্তর: (B) পঞ্চায়েতি রাজ মন্ত্রক
অতিরিক্ত তথ্য:
〇 মূল উদ্দেশ্য: গ্রামীণ স্তরে নারীদের নিরাপত্তা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করা।
〇 এই কর্মসূচির মাধ্যমে দেশের ১৭.৫ লক্ষেরও বেশি নির্বাচিত পুরুষ পঞ্চায়েত প্রতিনিধিকে নারীর নিরাপত্তার বিষয়ে সচেতন করা হবে। এটি বিশ্বের বৃহত্তম সচেতনতা অভিযান।
〇 'নির্ভয়া রাহ' নামক মূল উদ্যোগটির ৩টি অংশ রয়েছে: নির্ভয়া চেতনা, নির্ভয়া নেত্রী এবং নির্ভয়া দৃষ্টি (গ্রাম পঞ্চায়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপন)।
৯. ২০২৬ সালের জুনে জিআই ট্যাগ (GI Tag) পাওয়া 'খুরাসানি তেঁতুল' মধ্যপ্রদেশের কোন বিখ্যাত গাছের ফল?
(A) মহুয়া গাছ
(B) বাওবাব গাছ
(C) শাল গাছ
(D) মেহগনি গাছ
সঠিক উত্তর: (B) বাওবাব গাছ
অতিরিক্ত তথ্য:
〇 এটি মধ্যপ্রদেশের ধার জেলার মাণ্ডু অঞ্চলের বিখ্যাত বাওবাব গাছের একটি বিশেষ টক-মিষ্টি ফল।
〇 এর সাথে মধ্যপ্রদেশের আরও ৩টি কৃষিপণ্য জিআই ট্যাগ পেয়েছে— বালাম কাকড়ি (বিশেষ জাতের শসা), গারাডু (আলুগোত্রীয় সবজি) এবং মালবী আলু (ইন্দোরের কম চিনিযুক্ত আলু, যা চিপস ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আদর্শ)।
১০. ২০২৬ সালের জুনে ভারত সরকারের পক্ষ থেকে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অফিশিয়ালি 'নবরত্ন' (Navratna) মর্যাদা দেওয়া হয়েছে?
(A) চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
(B) হিন্দুস্তান কপার লিমিটেড
(C) নুমানিগড় রিফাইনারি লিমিটেড
(D) জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি
সঠিক উত্তর: (A) চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (CPCL)
অতিরিক্ত তথ্য:
〇 এই স্বীকৃতির পর CPCL ভারতের ২৮তম নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত হয়েছে।
〇 ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস এই মর্যাদা প্রদান করেছে।
〇 উল্লেখ্য, এর আগে নুমানিগড় রিফাইনারি লিমিটেড ভারতের ২৭তম নবরত্ন সংস্থা হয়েছিল।
📚 Read More...


Please do not enter any spam link in the comment box.