৩০ জুন ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স (MCQ ও অতিরিক্ত তথ্য)
১. ২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত মিষ্টিটি আনুষ্ঠানিকভাবে জিআই ট্যাগ (GI Tag) পেয়েছে?
(ক) জয়নগরের মোয়া
(খ) চন্দননগরের জলভরা সন্দেশ
(গ) বর্ধমানের মিহিদানা
(g) শক্তিগড়ের ল্যাংচা
উত্তর: (খ) চন্দননগরের জলভরা সন্দেশ
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ ২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের ২৩টি ঐতিহ্যবাহী পণ্য নতুন করে জিআই ট্যাগ পেয়েছে।
➢ এর মধ্যে উল্লেখযোগ্য হলো: চন্দননগরের জলভরা সন্দেশ, জনাইয়ের মনোহরা, বীরভূমের শান্তিনিকেতনের বাটিক ও একতারা, বাঁকুড়ার বেলিয়াতোরের মেছা সন্দেশ, বাংলার নলেন গুড়, কনকচুর খই, কৃষ্ণনগরের মাটির পুতুল, কোচবিহারের শীতলপাটি এবং বালাগড়ের নৌকা।
➢ এই নতুন ২৩টি পণ্য যুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গে মোট জিআই রেজিস্টারড পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯টি।
➢ জিআই ট্যাগের সংখ্যার দিক থেকে ভারত জুড়ে পশ্চিমবঙ্গের স্থান বর্তমানে তৃতীয়।
২. ভারতের প্রথম অফসোর (Offshore) বিমানবন্দর নিচের কোন রাজ্যে তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে?
(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরালা
উত্তর: (খ) মহারাষ্ট্র
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ এই অফসোর বিমানবন্দরটি মহারাষ্ট্রের পালঘড় জেলার কোড়ে বীচের কাছে তৈরি করা হবে।
➢ ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবী মুম্বাই বিমানবন্দরের পর এটি হবে মুম্বাই এলাকার তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর।
➢ ২০২৬ সালে এর কাজ শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য রয়েছে।
৩. ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন উত্তরবঙ্গের লোকসংগীতের ওপর ভিত্তি করে লেখা কোন বইটি প্রকাশ করেছেন?
(ক) উত্তরবঙ্গের ভাওয়াইয়া
(খ) সংস্কৃতির রত্নভান্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত
(গ) ভাওয়াইয়ার গান ও জীবন
(ঘ) বাংলার লোকসংস্কৃতি
উত্তর: (খ) সংস্কৃতির রত্নভান্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ বইটি যৌথভাবে লিখেছেন লোকসভার সাংসদ জয়ন্ত কুমার রায় এবং সংগীত রায়। এটি প্রকাশিত হয়েছে 'কথা ও কাহিনী' প্রকাশন থেকে।
➢ এই বইটিতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকসংগীত 'ভাওয়াইয়া'-র ইতিহাস, বিবর্তন, ধর্মীয় আচার, কৃষি উৎসব এবং গ্রামীণ জীবনযাত্রার গভীর সংযোগ তুলে ধরা হয়েছে।
৪. সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজারহাটে আবিষ্কৃত হওয়া নতুন প্রজাতির বোলতাটির নাম কোন বিখ্যাত কার্টুনিস্টের নামে রাখা হয়েছে?
(ক) সুকুমার রায়
(খ) নারায়ণ দেবনাথ
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: (খ) নারায়ণ দেবনাথ
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ নতুন আবিষ্কৃত এই পরজীবী বোলতাটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে 'টেট্রাস্টিচাস নারায়ণ দেবনাথী' (Tetrastichus narayandebnathi)।
➢ বিখ্যাত বাঙালি কার্টুনিস্ট, 'বাটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে' ও 'হাঁদাভোঁদা'-র স্রষ্টা নারায়ণ দেবনাথের স্মরণে এই নামকরণ করা হয়েছে।
৫. সম্প্রতি ভারতের কোন রাজ্যের ৪টি অনন্য ঐতিহ্যবাহী আদিবাসী ফসলকে জিআই ট্যাগ (GI Tag) দেওয়া হয়েছে?
(ক) ছত্তিশগড়
(খ) ঝাড়খণ্ড
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) ওড়িশা
উত্তর: (গ) মধ্যপ্রদেশ
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ মধ্যপ্রদেশের যে ৪টি আদিবাসী ফসল জিআই ট্যাগ পেয়েছে সেগুলি হলো: সিতাহী কুটকি (ছোট বাজরা), নাগদমন কুটকি (ছোট বাজরা), বাইগানী অর (তুর ডাল) এবং ছত্রীয় ধান।
➢ কুটকি মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা জলবায়ু পরিবর্তনে সহনশীল।
➢ বাইগানী অর সম্পূর্ণ জৈব বা অর্গানিক উপায়ে চাষ করা হয় এবং এতে সাধারণ ডালের চেয়ে অনেক বেশি প্রোটিন থাকে।
৬. সম্প্রতি কোথায় নতুন প্রজন্মের ফার্স্ট পেট্রোল ভেসেল 'ICGS অক্ষয়' (ICGS Akshay)-কে উপকূলরক্ষী বাহিনীতে কমিশন বা শামিল করা হয়েছে?
(ক) গোয়া
(খ) কোচি
(গ) মুম্বাই
(ঘ) বিশাখাপত্তনম
উত্তর: (ক) গোয়া
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ এই দ্রুতগামী টহলদারী জাহাজটি তৈরি করেছে গোয়া শিপইয়ার্ড (Goa Shipyard)।
➢ 'অক্ষয়' কথাটির অর্থ হলো যা কখনো ধ্বংস করা যায় না বা অবিনাশী। এই ধরনের মোট আটটি জাহাজ তৈরি করা হবে, যার মধ্যে এটি চতুর্থ।
➢ এর প্রধান কাজ হলো সামুদ্রিক সীমানায় নজরদারী চালানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধারকাজ পরিচালনা করা।
৭. সম্প্রতি খবরে থাকা 'আরাবিথিত্তু বন্যপ্রাণী অভয়ারণ্য' (Arabithittu Wildlife Sanctuary) ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(ক) কেরালা
(খ) তামিলনাড়ু
(গ) কর্ণাটক
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তর: (গ) কর্ণাটক
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ সম্প্রতি এই অভয়ারণ্যের কাছে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যু হওয়ায় এটি খবরে এসেছে।
➢ এই অভয়ারণ্যটি কর্ণাটকের মহীশূর জেলায় অবস্থিত। ১৯৮৫ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
৮. বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)-এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
(ক) ডক্টর এস. সোমনাথ
(খ) ডক্টর ইউ. পি. রাজিব
(গ) ডক্টর ভি. নারায়ণন
(ঘ) ডক্টর কে. শিবন
উত্তর: (খ) ডক্টর ইউ. পি. রাজিব
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত VSSC হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র রকেট এবং লঞ্চ ভেহিকেল তৈরির প্রধান কেন্দ্র।
➢ এটি ১৯৬৩ সালের ২১শে নভেম্বর 'থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন' (TERLS) হিসেবে যাত্রা শুরু করেছিল।
৯. ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত পঞ্চম ISSF জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ মেডেল তালিকার শীর্ষে ছিল?
(ক) জার্মানি
(খ) চীন
(গ) ভারত
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: (গ) ভারত
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ এই প্রতিযোগিতাটি জার্মানির সুলে (Suhl) অনুষ্ঠিত হয়েছে।
➢ ভারত মোট ২৫টি মেডেল জিতে তালিকার শীর্ষে রয়েছে, যার মধ্যে ৭টি সোনা।
১০. 'The Second Orbit' বইটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া কোন বিখ্যাত ভারতীয় মহাকাশচারীর স্মৃতিকথা বা জীবনীগ্রন্থ?
(ক) রাকেশ শর্মা
(খ) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
(গ) রাজা চারী
(ঘ) সুনীতা উইলিয়ামস
উত্তর: (খ) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
অতিরিক্ত তথ্য (Extra Notes):
➢ বইটির পুরো নাম: Second Orbit: Belief of Man, Dreams of 1.4 Billion Hearts। এটি উন্মোচন করেছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।
➢ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) পরিদর্শন করেছেন (Axiom-4 মিশনের মাধ্যমে)।
➢ মহাকাশ কর্মসূচিতে অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে তাঁকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার 'অশোক চক্র'-তে ভূষিত করা হয়েছে।
📚Read More...


Please do not enter any spam link in the comment box.