পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬ জিকে প্র্যাকটিস সেট-০১ | WB Panchayat GK Question Answer in Bengali

Bangla GK Diary
By -
0

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬ জিকে প্র্যাকটিস সেট-০১


WB Panchayat GK Question Answer in Bengali

নমস্কার পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা জিকে ডায়েরি (Bangla GK Diary) ব্লগে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতিকে আরও মজবুত করতে আজ আমরা বাংলা জিকে ডায়েরি চ্যানেলে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনার আসন্ন পঞ্চায়েত পরীক্ষার ৫টি পদের জন্যই ভীষণ কার্যকরী।

নিচে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং তার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য (Extra Info) দেওয়া হলো:


WB Panchayat GK Question Answer in Bengali


১. দামোদর নদীর উৎসস্থল কোনটি?

উত্তর: পালামৌ পর্বত (ছোটনাগপুর মালভূমি অঞ্চল)।

অতিরিক্ত তথ্য: স্থানীয় লোকজনের কাছে এটি 'খামারপাত' বা 'লোহারদাগা পাহাড়' নামেও পরিচিত। দামোদর নদীকে 'বাংলার দুঃখ' বলা হয় এবং এর পতনস্থল হলো হুগলি নদী।


২. ১০০ দিনের কাজ প্রকল্পের নতুন নাম কী?

উত্তর: পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা (PBGRY)।

অতিরিক্ত তথ্য: বর্তমানে এটি ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজে রূপান্তরিত হয়েছে। পূর্বে এর নাম ছিল MGNREGA (মনরেগা), যা ২০০৫ সালে পাস হয় এবং ২০০৬ সাল থেকে কার্যকর হয়েছিল।


৩. বৌদ্ধ ধর্মগ্রন্থ 'ত্রিপিটক' কোন ভাষায় লেখা?

উত্তর: পালি ভাষা।

অতিরিক্ত তথ্য: ত্রিপিটক তিনটি পিটকে বিভক্ত—সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এর মধ্যে বিনয় পিটককে 'Book of Discipline' (নিয়ম-শৃঙ্খলার বই) বলা হয়।

বুদ্ধদেবের জীবন: জন্ম লুম্বিনীতে, বোধিলাভ বোধগয়ায়, প্রথম ধর্ম প্রচার সারনাথে এবং মহাপ্রয়াণ (মৃত্যু) কুশিনগরে হয়েছিল।


৪. কোন রাজ্যে সবুজ বিপ্লবের প্রভাব সবথেকে বেশি পড়েছিল?

উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা।

অতিরিক্ত তথ্য: ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন ড. এম এস স্বামীনাথন এবং বিশ্বের ক্ষেত্রে নরম্যান বোরলগ। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে প্রথম ফেজের সবুজ বিপ্লব ঘটেছিল।


৫. কোন কৃষিজ ফসলটি 'সোনালী তন্তু' (Golden Fiber) নামে পরিচিত?

উত্তর: পাট।

অতিরিক্ত তথ্য: কার্পাস বা তুলোকে 'সাদা সোনা' (White Gold) বলা হয় এবং চা হলো ভারতের প্রধান পানীয় (King of Beverages)।


৬. ভারতের কোন রাজ্যে 'শিমলিপাল জাতীয় উদ্যান' অবস্থিত?

উত্তর: ওড়িশা।

অতিরিক্ত তথ্য: ওড়িশার দুটি বিখ্যাত জাতীয় উদ্যান হলো ভিতরকণিকা এবং শিমলিপাল (মনে রাখার সহজ ট্রিক: ওড়িশার ভিতরে সিম চাষ)।


৭. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে 'মিনি কনস্টিটিউশন' (Mini Constitution) বলা হয়?

উত্তর: ৪২তম সংবিধান সংশোধনী (১৯৭৬)।

অতিরিক্ত তথ্য: এই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'সমাজতান্ত্রিক', 'ধর্মনিরপেক্ষ' এবং 'সংহতি' শব্দগুলো যুক্ত করা হয়। অন্যদিকে, ৪৪তম সংশোধনীর (১৯৭৮) মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে ৩০০এ ধারায় আইনি অধিকার করা হয়।


৮. পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরটি কোন দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে?

উত্তর: হুগলি এবং হলদি নদী।

অতিরিক্ত তথ্য: হলদি নদীটি আবার কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহে গঠিত হয়েছে।


৯. ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম?

উত্তর: ঝাড়খণ্ড।

অতিরিক্ত তথ্য: পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো ওড়িশা, বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান।


১০. ২০২৫ সালে কোন বইটি আন্তর্জাতিক বুকার পুরস্কার (International Booker Prize) জিতেছে?

উত্তর: হার্টল্যাম্প: সিলেক্টেড স্টোরিজ (Heartlamp: Selected Stories)।

অতিরিক্ত তথ্য: বইটি লিখেছেন বানু মুস্তাক এবং এর ইংরেজি অনুবাদ করেছেন দীপা বস্তি।


১১. ২০২৪-২৫ এর সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসেবে 'পলি উমিগড় অ্যাওয়ার্ড' (Polly Umrigar Award) কে জিতেছেন?

উত্তর: শুভমান গিল (Shubman Gill)।


১২. ভারতের কোন শহরকে 'বিজ্ঞান নগরী' (Science City) বা 'সিলিকন ভ্যালি' (Silicon Valley) বলা হয়?

উত্তর: বেঙ্গালুরু।

অতিরিক্ত তথ্য: বেঙ্গালুরুতে ISRO-এর সদর দপ্তর অবস্থিত। মুম্বাই হলো ভারতের অর্থনৈতিক রাজধানী, হায়দ্রাবাদকে বলা হয় 'হাইটেক সিটি' এবং পুনে অটোমোবাইল হাব হিসেবে পরিচিত। হরিয়ানার গুরুগ্রামে রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA)-এর সদর দপ্তর।


১৩. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি?

উত্তর: মুর্শিদাবাদ।

অতিরিক্ত তথ্য: পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত এবং এর চরিদা গ্রাম ছৌ মুখোশ তৈরির জন্য পরিচিত।


১৪. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের কোন প্রধান শহরে অবস্থিত?

উত্তর: হায়দ্রাবাদ।

অতিরিক্ত তথ্য: বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। কোচিতে রয়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর।


১৫. বিসিজি (BCG) টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?

উত্তর: যক্ষ্মা বা টিবি (Tuberculosis)।

অতিরিক্ত তথ্য: BCG-এর পুরো নাম ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন। পোলিওর জন্য OPV (ওরাল পোলিও ভ্যাকসিন) এবং ধনুষ্টঙ্কারের জন্য টিটেনাস টক্সয়েড দেওয়া হয়। এডওয়ার্ড জেনার প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন।


১৬. পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রশাসনিক প্রধান বা ব্লক পর্যায়ের আধিকারিক (BDO) কোন স্তরে কাজ করেন?

উত্তর: পঞ্চায়েত সমিতি (পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর)।

অতিরিক্ত তথ্য: ১৯৫৯ সালে রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। ১৯৯২ সালের ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায় যা ১৯৯৩ সালে কার্যকর হয়। সংবিধানের ৪০ নম্বর ধারা পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা বলে। প্রতি বছর ২৪শে এপ্রিল 'পঞ্চায়েতি রাজ দিবস' পালিত হয়।


১৭. বিখ্যাত চিত্রকর্ম 'দ্য লাস্ট সাপার' (The Last Supper)-এর স্রষ্টা কে?

উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo da Vinci)।


১৮. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উত্তর: সিয়াচেন (Siachen)।

অতিরিক্ত তথ্য: এটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র এবং কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা, যমুনোত্রী থেকে যমুনা এবং জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে।


১৯. নিউটনের গতির কোন সূত্র থেকে বলের সংজ্ঞা (Definition of Force) পাওয়া যায়?

উত্তর: প্রথম গতিসূত্র।

অতিরিক্ত তথ্য: বলের পরিমাপ বা মান পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।


২০. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর: ১৫২৬ সালে।

অতিরিক্ত তথ্য: এই যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, যেখানে বাবর জয়ী হন এবং প্রথম কামান ও রুমি কৌশল ব্যবহার করেন। ১৫৫৬ সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ (আকবর ও হিমু) এবং ১৭৬১ সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল।


২১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত (Sex Ratio) সবথেকে কম ছিল?

উত্তর: দমন ও দিউ (প্রতি ১০০০ পুরুষে মাত্র ৬১৮ জন নারী)।

অতিরিক্ত তথ্য: কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত পুদুচেরিতে (১০৩৭ জন নারী প্রতি ১০০০ পুরুষে)।


২২. প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?

উত্তর: ৫ই জুন।

অতিরিক্ত তথ্য: ২২শে এপ্রিল ধরিত্রী দিবস (Earth Day), ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস এবং ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস (৫ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস) পালিত হয়।


২৩. নীতি (NITI) আয়োগের পূর্ণরূপ কী?

উত্তর: National Institution for Transforming India.

অতিরিক্ত তথ্য: এটি ২০১৫ সালের ১লা জানুয়ারি পরিকল্পনা কমিশনের (Planning Commission) পরিবর্তে ভারত সরকারের একটি থিঙ্ক ট্যাংক হিসেবে গঠিত হয়। এর চেয়ারম্যান হলেন দেশের প্রধানমন্ত্রী।


২৪. ওরিয়ান বা কালপুরুষ আসলে কিসের উদাহরণ?

উত্তর: নক্ষত্রমণ্ডল (Constellation)।


২৫. ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম বিদেশী নাগরিক কে ছিলেন?

উত্তর: খান আব্দুল গাফফার খান (১৯৮৭ সালে)।

অতিরিক্ত তথ্য: তাঁকে 'সীমান্ত গান্ধী' বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় এবং তিনি লালকুর্তা বাহিনী গঠন করেছিলেন। নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালে এবং মাদার টেরেসা ১৯৮০ সালে ভারতরত্ন পান।


২৬. বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়?

উত্তর: ১৮৫৬ সালে।

অতিরিক্ত তথ্য: লর্ড ক্যানিং-এর আমলে এই আইন পাস হয় এবং এর খসড়া (Draft) তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে সতীদাহ প্রথা রদ হয়েছিল।


২৭. রেডক্লিফ লাইন (Redcliffe Line) কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?

উত্তর: ভারত ও পাকিস্তান।

অতিরিক্ত তথ্য: ১৯৪৭ সালে স্যার সিরিল রেডক্লিফ এই সীমানা নির্ধারণ করেন। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন ও LAC এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত।


২৮. ভারতীয় সংবিধানের রক্ষক ও অভিভাবক কাকে বলা হয়?

উত্তর: সুপ্রিম কোর্ট (Supreme Court)।

অতিরিক্ত তথ্য: ভারতীয় সুপ্রিম কোর্ট পূর্বে ফেডারেল কোর্ট নামে পরিচিত ছিল।


২৯. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান পরিকল্পনাকারী কে ছিলেন?

উত্তর: সূর্য সেন (মাস্টারদা সূর্য সেন)।

অতিরিক্ত তথ্য: তিনি 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' প্রতিষ্ঠা করেছিলেন এবং ১৯৩৪ সালে ব্রিটিশ সরকার তাঁর ফাঁসি কার্যকর করে।


৩০. কেসরী এবং মারাঠা—এই দুটি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

অতিরিক্ত তথ্য: 'কেসরী' পত্রিকাটি মারাঠি ভাষায় এবং 'মারাঠা' পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। তিনি ১৯১৬ সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন, 'গীতা রহস্য' বই লেখেন এবং গণেশ ও শিবাজী উৎসবের সূচনা করেন। তাঁকে 'Father of Indian Unrest' বলা হয় এবং তাঁর বিখ্যাত উক্তি ছিল—"স্বরাজ আমার জন্মগত অধিকার"



📚 Read More...

📕 পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬: ১০০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর

📘 ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা ২০২৬



Post a Comment

0 Comments

Please do not enter any spam link in the comment box.

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!