ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা ২০২৬ | All States CM and Governor List in Bengali
সুপ্রিয় বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এবং স্ট্যাটিক জিকে (Static GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে WBP, KP, WBPSC Clerkship, Miscellaneous, SSC GD, এবং Rail-এর মতো পরীক্ষাগুলিতে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে ১-২ নম্বরের প্রশ্ন প্রায় প্রতিটি শিফটেই দেখতে পাওয়া যায়।
আজকের এই পোস্টে আমরা ২০২৬ সালের একদম লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের সম্পূর্ণ তালিকা আলোচনা করলাম। আপনার পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে পোস্টের শেষ অংশে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও যোগ করা হয়েছে।
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা (২০২৬ আপডেট)
নিচের তালিকায় ভারতের ২৮টি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম দেওয়া হল:
| রাজ্য | বর্তমান মুখ্যমন্ত্রী | বর্তমান রাজ্যপাল |
|---|---|---|
| পশ্চিমবঙ্গ | শুভেন্দু অধিকারী | আর. এন. রবি |
| অন্ধ্রপ্রদেশ | এন. চন্দ্রবাবু নাইডু | এস. আব্দুল নাজির |
| অরুণাচল প্রদেশ | পেমা খান্ডু | লেফ্টেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক |
| আসাম | হিমন্ত বিশ্ব শর্মা | লক্ষ্মণ প্রসাদ আচার্য |
| বিহার | নীতিশ কুমার | লেফ্টেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন |
| ছত্তিশগড় | বিষ্ণু দেও সাই | রমেন ডেকা |
| গোয়া | প্রমোদ সাওয়ান্ত | পুস্পপতি অশোক গজপতি রাজু |
| গুজরাত | ভূপেন্দ্রভাই প্যাটেল | আচার্য দেবব্রত |
| হরিয়ানা | নওয়াব সিং সাইনি | অসীম কুমার ঘোষ |
| হিমাচল প্রদেশ | সুখবিন্দর সিং সুখু | কবিন্দর গুপ্তা |
| ঝাড়খণ্ড | হেমন্ত সোরেন | সন্তোষ কুমার গ্যাংওয়ার |
| কর্ণাটক | সিদ্দারামাইয়া | থাওয়ার চাঁদ গেহলট |
| কেরালা | পিনারাই বিজয়ন | রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার |
| মধ্যপ্রদেশ | মোহন যাদব | মান্ডুভাই ছাগনভাই প্যাটেল |
| মহারাষ্ট্র | দেবেন্দ্র ফড়নবিশ | জিষ্ণু দেব বর্মা |
| মণিপুর | ইউমনাম খেমচাঁদ সিং | অজয় কুমার ভাল্লা |
| মেঘালয় | কনরাড সাংমা | সি. এইচ. বিজয়শঙ্কর |
| মিজোরাম | লালডুহোমা | বিজয় কুমার সিং |
| নাগাল্যান্ড | নেফিউ রিও | নন্দ কিশোর যাদব |
| ওড়িশা | মোহন চরণ মাঝি | হরি বাবু কস্তুমপতি |
| পাঞ্জাব | ভগবন্ত মান | গুলাব চাঁদ কাটারিয়া |
| রাজস্থান | ভজন লাল শর্মা | হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে |
| সিকিম | প্রেম সিং তামাং (গোলে) | ওম প্রকাশ মাথুর |
| তামিলনাড়ু | এম. কে. স্টালিন | রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার |
| তেলেঙ্গানা | রেভান্থ রেড্ডি | শিব প্রতাপ শুক্লা |
| ত্রিপুরা | মানিক সাহা | ইন্দ্রসেনা রেড্ডি |
| উত্তরপ্রদেশ | যোগী আদিত্যনাথ | আনন্দিবেন প্যাটেল |
| উত্তরাখণ্ড | পুষ্কর সিং ধামী | গুরমিত সিং |
কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নর/প্রশাসক তালিকা
ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেগুলিতে বিধানসভা রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর (LG) বা প্রশাসকদের তালিকা নিচে দেওয়া হল:
| কেন্দ্রশাসিত অঞ্চল | মুখ্যমন্ত্রী (যদি থাকে) | লেফটেন্যান্ট গভর্নর / প্রশাসক |
|---|---|---|
| দিল্লি | রেখা গুপ্তা | তারাঞ্জিত সিং সান্ধু |
| জম্মু ও কাশ্মীর | ওমর আবদুল্লাহ | মনোজ সিনহা |
| পুদুচেরি | এন. রাঙ্গাস্বামী | কে. কৈলাসনাথন |
| আন্দামান ও নিকোবর | — | দেবেন্দ্র কুমার যোশী (LG) |
| চণ্ডীগড় | — | রাজীব বর্মা (প্রশাসক) |
| দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | — | প্রফুল্ল প্যাটেল (প্রশাসক) |
| লাক্ষাদ্বীপ | — | প্রফুল্ল প্যাটেল (অতিরিক্ত দায়িত্ব) |
| লাদাখ | — | বি. ডি. মিশ্র (LG) |
পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন-উত্তর (Exam Oriented GK Questions)
আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো, যা বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে।
প্রশ্ন ১: পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
উত্তর: আর. এন. রবি।
প্রশ্ন ২: ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন?
উত্তর: ১৫৩ নম্বর ধারা অনুযায়ী।
প্রশ্ন ৩: রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর: সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল।
প্রশ্ন ৪: জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উত্তর: ওমর আবদুল্লাহ।
প্রশ্ন ৫: কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন?
উত্তর: ৩৫ বছর।
প্রশ্ন ৬: ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন?
উত্তর: উত্তরপ্রদেশ (সুচেতা কৃপলনী)।
প্রশ্ন ৭: রাজ্যপালকে কে পদচ্যুত বা বদলি করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি (রাষ্ট্রপতির প্রসাদপরায়ণতার ওপর রাজ্যপালের মেয়াদ নির্ভর করে)।
💡 পরীক্ষার্থীদের জন্য টিপস:
মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই তালিকাটি সময়ের সাথে সাথে রাজনৈতিক পরিবর্তনের কারণে পরিবর্তিত হতে পারে। তাই যেকোনো বড় পরীক্ষায় বসার আগে এই তালিকায় কোনো নতুন পরিবর্তন এসেছে কিনা তা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে একবার মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
📚 Read More...

