৩ জুলাই ২০২৬ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
৩ জুলাই ২০২৬-এর গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়ুন। এই পোস্টে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, সরকারি প্রকল্প, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, পুরস্কার, নিয়োগ এবং অন্যান্য পরীক্ষায় গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। WB Gram Panchayat, WBCS, PSC, SSC, Railway, Banking, Primary TET, KP, ICDS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক। প্রতিদিনের আপডেট পেতে Bangla GK Diary-এর সঙ্গে থাকুন।
Daily Current Affairs MCQ: 3rd July 2026
১. কাকে ভারতীয় সেনাবাহিনীর ৩১ তম চিফ অফ দা আর্মি স্টাফ (সেনাপ্রধান) হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(ক) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
(খ) জেনারেল ধীরাজ সেঠ
(গ) জেনারেল মনোজ পান্ডে
(ঘ) জেনারেল অনিল চৌহান
উত্তর: (খ) জেনারেল ধীরাজ সেঠ
➢ অতিরিক্ত তথ্য: ১লা জুলাই ২০২৬ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব নেওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য তিনি ‘বিজয়’ (VIJAY) নামক একটি নতুন ভিশন বা রোডম্যাপ উন্মোচন করেছেন, যার লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীকে একটি প্রযুক্তিচালিত ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা।
২. সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন দেশে অনুষ্ঠিত G7 সম্মেলনে ঐতিহ্যবাহী উপহার হিসেবে জিআই ট্যাগ প্রাপ্ত ‘নাগোরি অশ্বগন্ধা’ প্রদান করেছেন?
(ক) ইতালি
(খ) কানাডা
(গ) ফ্রান্স
(ঘ) আমেরিকা
উত্তর: (গ) ফ্রান্স
➢ অতিরিক্ত তথ্য: নাগোরি অশ্বগন্ধা রাজস্থানের নাগর অঞ্চলে চাষ করা একটি প্রিমিয়াম জাতের অশ্বগন্ধা, যা ২০২৬ সালের জানুয়ারি মাসে জিআই ট্যাগ পেয়েছে। একে ‘ইন্ডিয়ান জিনসিং’ বা ‘ইন্ডিয়ান উইন্টার চেরি’-ও বলা হয়। ৫২ তম G7 শীর্ষ সম্মেলনটি ফ্রান্সের এবিয়েন (Evian)-এ আয়োজিত হয়েছিল। ভারত ২০২৬ সালে এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছে।
৩. বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক মহড়া ‘রিমপ্যাক’ (RIMPAC) কোন দেশ আয়োজন করে?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) জাপান
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তর: (খ) আমেরিকা
➢ অতিরিক্ত তথ্য: মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের তত্ত্বাবধানে প্রতি দু'বছর অন্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের চারপাশে এটি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের মহড়াটি রিমপ্যাক-এর ৩০ তম সংস্করণ। এবারের থিম হলো— "Partners: Integrated and Prepared"। ভারত প্রথমবার ২০১৪ সালে রিমপ্যাকে যোগ দিয়েছিল।
৪. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ড্রোন যুদ্ধের জন্য কোন নামের একটি নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন বা ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে?
(ক) বাজ ব্যাটালিয়ন
(খ) ড্রোন স্কোয়াড
(গ) গুরুড় ব্যাটালিয়ন
(ঘ) বিক্রম ইউনিট
উত্তর: (ক) বাজ ব্যাটালিয়ন
➢ অতিরিক্ত তথ্য: এই বিশেষ ব্যাটালিয়নটি আর্মি এভিয়েশন কোরের অধীনে পরিচালিত হবে এবং এর মূল কাজ হবে সামরিক ক্ষেত্রে ISR (Intelligence, Surveillance, and Reconnaissance) বা গোয়েন্দা তথ্য নজরদারি করা। এটি ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ ফ্রেমওয়ার্ক ‘Decade of Transformation’-এর একটি অংশ।
৫. ২০২৬ সালের ১লা জুলাই থেকে উত্তরপ্রদেশ সরকার তাদের বিখ্যাত ‘স্কুল চলো অভিযান’-এর দ্বিতীয় পর্যায় কোন জেলা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করেছে?
(ক) বারানসী
(খ) লখনউ
(গ) সাহারানপুর
(ঘ) গোরখপুর
উত্তর: (গ) সাহারানপুর
➢ অতিরিক্ত তথ্য: ১লা জুলাই থেকে ১৫ই জুলাই ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এর মূল লক্ষ্য হলো উত্তরপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০০% ছাত্রভর্তি নিশ্চিত করা এবং স্কুলছুট বা ড্রপআউট শিশুদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা।
৬. সম্প্রতি খবরের শিরোনামে থাকা দূরপাল্লার ক্রুজ মিসাইল ‘EFP5 Flamingo’ কোন দেশ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে?
(ক) রাশিয়া
(খ) ইউক্রেন
(গ) ইসরায়েল
(ঘ) ইরান
উত্তর: (খ) ইউক্রেন
➢ অতিরিক্ত তথ্য: এটি একটি লং রেঞ্জের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল যা প্রায় ৩০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এবং সর্বোচ্চ ১১৫০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। এটি ইউক্রেনের প্রতিরক্ষা সংস্থা ‘ফায়ার পয়েন্ট’ তৈরি করেছে।
৭. ২০২৬ সালের জুলাই মাসে চর্চায় থাকা ‘আরুলমিহু নবশক্তি বিনায়গড় মন্দির’ ভারত মহাসাগরের কোন দ্বীপরাষ্ট্রের একমাত্র হিন্দু মন্দির?
(ক) মরিশাস
(খ) মালদ্বীপ
(গ) সেশেলস
(ঘ) শ্রীলঙ্কা
উত্তর: (গ) সেশেলস
➢ অতিরিক্ত তথ্য: এই মন্দিরটি সেশেলসের প্রধান দ্বীপ মাহে-র রাজধানী ভিক্টোরিয়াতে অবস্থিত। এটি ভগবান গণেশকে উৎসর্গ করে ১৯৯২ সালে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল।
৮. প্রতিবছর ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত ভারতে সপ্তাহব্যাপী ‘বন মহোৎসব’ পালিত হয়। ১৯৫০ সালে এই পরিবেশ আন্দোলনের সূচনা কে করেছিলেন?
(ক) সুন্দরলাল বহুগুণা
(খ) কে এম মুন্সী
(গ) মেধা পাটকর
(ঘ) চণ্ডীপ্রসাদ ভাট
উত্তর: (খ) কে এম মুন্সী
➢ অতিরিক্ত তথ্য: ২০২৬ সালে ভারত জুড়ে ৭৭ তম বন মহোৎসব পালিত হচ্ছে। ১৯৫০ সালে তৎকালীন কেন্দ্রীয় খাদ্য ও কৃষিমন্ত্রী কানহাইয়ালাল মাণিকলাল মুন্সী (কে এম মুন্সী) এই আন্দোলনের সূচনা করেছিলেন। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০২৩ অনুযায়ী, ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় ২৪.২৭% অংশ বনভূমি ও বৃক্ষ দ্বারা আবৃত।
৯. ভারতীয় বিমান বাহিনীর ‘সাউদার্ন এয়ার কমান্ড’-এর নতুন এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(ক) এয়ার মার্শাল জাসবীর সিং মান
(খ) এয়ার মার্শাল রাকেশ কুমার সিং
(গ) এয়ার মার্শাল অমর প্রীত সিং
(ঘ) এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী
উত্তর: (ক) এয়ার মার্শাল জাসবীর সিং মান
➢ অতিরিক্ত তথ্য: সাউদার্ন এয়ার কমান্ডের সদর দপ্তর কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। এটি ভারতের দক্ষিণ আকাশসীমা প্রতিরক্ষা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক স্বার্থরক্ষার দায়িত্ব পালন করে।
১০. কাকে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আরো ৬ মাসের জন্য ‘কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ’ (CBDT)-এর চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত করা হয়েছে?
(ক) নিতিন গুপ্ত
(খ) রবি আগরওয়াল
(গ) সঞ্জয় কুমার মিশ্র
(ঘ) প্রমোদ চন্দ্র মোদী
উত্তর: (খ) রবি আগরওয়াল
➢ অতিরিক্ত তথ্য: CBDT-এর সম্পূর্ণ রূপ হলো Central Board of Direct Taxes। এটি ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং আয়কর ও কর্পোরেট করের মতো প্রত্যক্ষ করের নিয়মকানুন তৈরি ও পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ।
১১. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা শিশুদের চিকিৎসার উন্নতির জন্য কোন নতুন একীভূত প্রকল্প চালু করেছেন?
(ক) সমগ্র শিশু বাল স্বাস্থ্য কার্যক্রম (SSBSK)
(খ) রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (RBSK)
(গ) মিশন ইন্দ্রধনুশ ২.০
(ঘ) জননী শিশু সুরক্ষা যোজনা
উত্তর: (ক) সমগ্র শিশু বাল স্বাস্থ্য কার্যক্রম (SSBSK)
➢ অতিরিক্ত তথ্য: ১৬ তম সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (CCHFW) মিটিংয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মূল থিম হলো— "Comprehensive Care During the First Three Years"। শিশুর জন্ম থেকে ৩৬ মাস (৩ বছর) বয়স পর্যন্ত একটানা স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা এই প্রকল্পের লক্ষ্য।
📚Read More...


Please do not enter any spam link in the comment box.