Top Ads Area

2 July 2026 Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

Bangla GK Diary 0

2 July 2026 Daily Current Affairs in Bengali | ২ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স - Bangla GK Diary


2 July 2026 Daily Current Affairs in Bengali

নমস্কার পাঠকেরা, আজ ২ জুলাই ২০২৬-এর দেশ-বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs) প্রশ্ন-উত্তর MCQ আকারে এবং প্রয়োজনীয় অতিরিক্ত তথ্যসহ নিচে আলোচনা করা হলো। এই তথ্যগুলি আপনাদের আগামী WBCS, WB Police, KP, SSC GD, Rail এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে।


২ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স


১. ২০২৫ সালের নতুন 'ভিবি গ্রামজি' (VB-GRAMG) আইনের অধীনে ভারতে প্রথমবার দৈনিক সর্বনিম্ন অন্তর্বর্তীকালীন বেস মজুরি (Base Wage) গড় কত টাকা নির্ধারণ করা হয়েছে?

(A) ৩০০ টাকা

(B) ৩১০ টাকা

(C) ৩২৭.৪ টাকা

(D) ৩৫০ টাকা


উত্তর: (C) ৩২৭.৪ টাকা


অতিরিক্ত তথ্য:

➢ VB-GRAMG-এর পুরো নাম: বিকসি ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ (Viksit Bharat Guarantee for Rozgar and Aajibika Mission Gramin)।

১লা জুলাই ২০২৬ থেকে এই নতুন আইনটি কার্যকর হয়েছে। এটি ২০০৫ সালের ঐতিহাসিক 'মনরেগা' (MGNREGA) আইনকে প্রতিস্থাপন (Replace) করেছে।

নতুন আইনের অধীনে কাজের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে।

জাতীয় গড় দৈনিক মজুরি ২৯৮.৮ টাকা থেকে বাড়িয়ে ৩২৭.৪ টাকা করা হয়েছে (প্রায় ১০% বৃদ্ধি)।

সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে (৪৫০ টাকা), হরিয়ানায় (৪০৯ টাকা), গোয়ায় (৪০৬ টাকা) এবং কেরালায় (৪০১ টাকা)।

বর্তমান কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান



২. ২০২৬ সালের জুলাই মাসে কততম জাতীয় ই-গভর্নেন্স কনফারেন্স (National e-Governance Conference) রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে?

(A) ২৫ তম

(B) ২৭ তম

(C) ২৯ তম

(D) ৩১ তম


উত্তর: (C) ২৯ তম


অতিরিক্ত তথ্য:

এই কনফারেন্সটি রাজস্থানের জয়পুরের 'রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টার'-এ অনুষ্ঠিত হচ্ছে।

➢ ২০২৬ সালের মূল থিম: "Viksit Bharat 2047: AI-enabled, Data-driven & Secure Digital Governance"।

এটি উদ্বোধন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এখানে মূল ফোকাস থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডিপটেক এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর উপর।



৩. 'লোকায়ন ২৬' মহাসাগরীয় অভিযানের অংশ হিসেবে সম্প্রতি আমেরিকার বাল্টিমোর বন্দরে পৌঁছানো ভারতীয় নৌবাহিনীর বিখ্যাত পালতোলা জাহাজটির নাম কী?

(A) আইএনএস তরঙ্গিনী

(B) আইএনএস সুদর্শিনী

(C) আইএনএস বিক্রান্ত

(D) আইএনএস বৈকারী


উত্তর: (B) আইএনএস সুদর্শিনী


অতিরিক্ত তথ্য:

আইএনএস সুদর্শিনী (INS Sudarshini) হলো ভারতীয় নৌবাহিনীর একটি বিখ্যাত পালতোলা প্রশিক্ষণ জাহাজ (Sailing Training Ship)।

আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'সেল ২৫০' (Sail 250) উৎসবে এটি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে।



৪. ২০২৬ সালে 'গ্রীন অস্কার' নামে পরিচিত মর্যাদাপূর্ণ উইটলি অ্যাওয়ার্ড (Whitley Award) জিতেছেন নিচের কোন দুই ভারতীয় নারী পরিবেশবিদ?

(A) পারভীন শেখ এবং বরখা সুব্বা

(B) সুনীতা নারায়ণ এবং বন্দনা শিবা

(C) পূর্ণিমা দেবী বর্মন এবং পারভীন শেখ

(D) অলকা রাঠোড় এবং বরখা সুব্বা


উত্তর: (A) পারভীন শেখ এবং বরখা সুব্বা


অতিরিক্ত তথ্য:

উইটলি অ্যাওয়ার্ডকে বিশ্বজুড়ে 'গ্রীন অস্কার' (Green Oscar) বলা হয়। এই বছর বিশ্বের মোট ৬ জন বিজয়ীর মধ্যে ২ জন ভারতীয় নারী এই সম্মান পেয়েছেন।

➢ পারভীন শেখ: চম্বল নদী অববাহিকায় বিলুপ্তপ্রায় 'ইন্ডিয়ান স্কিমার' (Indian Skimmer) পাখি সংরক্ষণের জন্য কাজ করেছেন।

➢ বরখা সুব্বা: দার্জিলিং হিমালয় অঞ্চলে বিরল 'হিমালয় স্যালামান্ডার' (Himalayan Salamander) নামক উভচর প্রাণী ও তার জলাভূমি রক্ষায় কাজ করেছেন।

ব্রিটেনের রাজকুমারী প্রিন্সেস অ্যান লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে এই পুরস্কার তুলে দেন।



৫. কে ভারতের ৯৬ তম দাবা গ্র্যান্ডমাস্টার (96th Chess Grandmaster) হয়েছেন?

(A) হর্ষবর্ধন জিবি

(B) ইথান ভাজ

(C) প্রজ্ঞানানন্দ আর.

(D) ডি. গুকেশ


উত্তর: (B) ইথান ভাজ


অতিরিক্ত তথ্য:

বসনিয়া ও হার্জেগোভিনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় গোয়ার ১৪ বছর বয়সী ইন্টারন্যাশনাল মাস্টার ইথান ভাজ ভারতের ৯৬তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন।

পাশাপাশি চেন্নাইয়ের ২২ বছর বয়সী হর্ষবর্ধন জিবি (Harshavardhan GB) ভারতের ৯৭তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন।



৬. ২০২৬ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া বেন স্টোকস (Ben Stokes) কোন দেশের বিখ্যাত অলরাউন্ডার আর টেস্ট অধিনায়ক ছিলেন?

(A) অস্ট্রেলিয়া

(B) নিউজিল্যান্ড

(C) ইংল্যান্ড

(D) দক্ষিণ আফ্রিকা


উত্তর: (C) ইংল্যান্ড


অতিরিক্ত তথ্য:

বেন স্টোকস ইংল্যান্ডের একজন কিংবদন্তি অলরাউন্ডার এবং টেস্ট অধিনায়ক।

তিনি ২০১৩-১৪ সালের অ্যাশেজ সিরিজে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি মোট ১২২টি টেস্ট ম্যাচ খেলে ৭২৭৩ রান এবং ২৫২টি উইকেটের মালিক হয়েছেন।



৭. ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স ২০২৬ (Austrian Grand Prix 2026) নিচের কোন রেসার জিতে নিয়েছেন?

(A) ম্যাক্স ভার্স্টাপেন

(B) লুইস হ্যামিল্টন

(C) জর্জ রাসেল

(D) চার্লস লেক্লার্ক


উত্তর: (C) জর্জ রাসেল


অতিরিক্ত তথ্য:

➢ জর্জ রাসেল (George Russell) মার্সিডিজ দলের একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার।

অস্ট্রিয়ার রেডবুল রিং-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন রেডবুল রেসিং-এর ডাচ ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন।



৮. কার অধিনায়কত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে?

(A) মিতালী রাজ

(B) হরমনপ্রীত কৌর

(C) স্মৃতি মন্ধনা

(D) শেফালী বর্মা


উত্তর: (B) হরমনপ্রীত কৌর


অতিরিক্ত তথ্য:

২০২৮ সালের অলিম্পিক গেমস আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ১২৮ বছর পর (১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর) ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট খেলাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।



৯. ২০২৬ সালের জুনে উত্তরাখণ্ডের হরিদ্বারে কোন থিমের অধীনে 'নেশামুক্ত ভারত সপ্তাহ' (Drug Free India Week)-এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে?

(A) নেশামুক্ত ভারত, সুস্থ ভারত

(B) নেশামুক্ত ভারত অভিযান, বিকসিত ভারত কি পহেচান

(C) যুবসমাজ ও নেশামুক্তি

(D) ড্রাগ মুক্ত নতুন ভারত


উত্তর: (B) নেশামুক্ত ভারত অভিযান, বিকসিত ভারত কি পহেচান


অতিরিক্ত তথ্য:

১৭ থেকে ২৬শে জুন ২০২৬ পর্যন্ত উত্তরাখণ্ডের হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।

২৬শে জুন 'আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস' উপলক্ষে এই ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক এই নেশামুক্ত ভারত অভিযান প্রথম শুরু হয়েছিল ১৫ই আগস্ট ২০২০ সালে।



১০. প্রতি বছর ৩০শে জুন বিশ্বজুড়ে পালিত 'আন্তর্জাতিক গ্রহাণু দিবস' (International Asteroid Day) নিচের কোন ঐতিহাসিক মহাজাগতিক ঘটনার বার্ষিকীকে স্মরণ করে পালন করা হয়?

(A) চেলিয়াবিন্সক উল্কাপাত

(B) ব্যারিনজার ক্রেটার সৃষ্টি

(C) টুঙ্গুস্কা গ্রহাণু বিস্ফোরণ

(D) চিক্সুলুব গ্রহাণু আঘাত


উত্তর: (C) টুঙ্গুস্কা গ্রহাণু বিস্ফোরণ


অতিরিক্ত তথ্য:

১৯০৮ সালের ৩০শে জুন রাশিয়ার সাইবেরিয়াতে ইতিহাসের ভয়াবহ 'টুঙ্গুস্কা গ্রহাণু বিস্ফোরণ' ঘটেছিল। সেটির বার্ষিকীকে স্মরণ করেই এই দিনটি পালন করা হয়।

জাতিসংঘ (UNGA) ২০১৬ সালে এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

২০২৯ সালের ১৩ই এপ্রিল '99942 Apophis' নামক একটি বিশাল গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তাই জাতিসংঘ ২০২৯ সালকে 'আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ' হিসেবে ঘোষণা করেছে।



১১. ইউপি রোজগার সঙ্গম যোজনা ২০২৬ (UP Rozgar Sangam Yojana 2026)-এর অধীনে শিক্ষিত বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা বা ভাতা দেওয়া হয়?

(A) ৫০০ থেকে ১০০০ টাকা

(B) ১০০০ থেকে ১৫০০ টাকা

(C) ১৫০০ থেকে ২০০০ টাকা

(D) ২০০০ থেকে ২৫০০ টাকা


উত্তর: (B) ১০০০ থেকে ১৫০০ টাকা


অতিরিক্ত তথ্য:

এটি উত্তরপ্রদেশ (UP) সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প।

এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অফিশিয়াল এমপ্লয়মেন্ট পোর্টালের মাধ্যমে উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পেতে সাহায্য করা।



📚Read More...

📕 ১ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ

📘 ৩০ জুন ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad