Top Ads Area

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬ | ৩০টি মোস্ট এক্সপেক্টেড GK MCQ প্রশ্ন-উত্তর (সেট ০৩)

Bangla GK Diary 0

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬ | সাধারণ জ্ঞান প্র্যাকটিস সেট - ০৩ (MCQ ফরম্যাট)


WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬

নমস্কার পরীক্ষার্থীবৃন্দ, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা (WB Panchayat Exam 2026), কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আমরা আলোচনা করব মোস্ট এক্সপেক্টেড ৩০টি জিকে এমসিকিউ (GK MCQ) প্রশ্ন-উত্তর ও তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।


প্রশ্ন ১. মহেঞ্জদড়ো কথার অর্থ কি?

(A) জীবনের স্তূপ

(B) মৃতের স্তূপ

(C) পশুর স্তূপ

(D) রাজপ্রাসাদ


সঠিক উত্তর: (B) মৃতের স্তূপ

➢ অতিরিক্ত তথ্য: ১৯২২ সালে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার এই ঐতিহাসিক স্থানটি আবিষ্কার করেন। এখানে প্রাচীন যুগের বৃহৎ স্নানাগার (Great Bath) এবং শস্যাগার পাওয়া গেছে। অন্যদিকে, ১৯২১ সালে দয়ারাম সাহানী হরপ্পা সাইটটি আবিষ্কার করেছিলেন।



প্রশ্ন ২. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?

(A) তামিলনাড়ু

(B) মহারাষ্ট্র

(C) গুজরাট

(D) গোয়া


সঠিক উত্তর: (C) গুজরাট

➢ অতিরিক্ত তথ্য: ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যে। গুজরাটের পর দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা রয়েছে তামিলনাড়ু রাজ্যে এবং ভারতের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম উপকূল রেখা রয়েছে গোয়া রাজ্যে।



প্রশ্ন ৩. ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল?

(A) ১৯৪০

(B) ১৯৪২

(C) ১৯৪৫

(D) ১৯৪৭


সঠিক উত্তর: (B) ১৯৪২

➢ অতিরিক্ত তথ্য: স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ১৯৪২ সালে ক্রিপস মিশন ভারতে আসে। মহাত্মা গান্ধী এই মিশনের প্রস্তাবকে "A post-dated cheque on a crashing bank" বলে কটাক্ষ করেছিলেন। ক্রিপস মিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো।



প্রশ্ন ৪. গ্রামীণ ঋণের শীর্ষস্থানীয় নিয়ন্ত্রক ব্যাংক কোনটি?

(A) RBI

(B) SBI

(C) NABARD

(D) PNB


সঠিক উত্তর: (C) NABARD

➢ অতিরিক্ত তথ্য: NABARD-এর পূর্ণরূপ হলো National Bank for Agriculture and Rural Development। এটি ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা গ্রামীণ ও কৃষি উন্নয়নের শীর্ষ ব্যাংক। এটি গ্রামীণ ব্যাংক (RRB) এবং সমবায় ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা ও ঋণ নিয়ন্ত্রণ করে।



প্রশ্ন ৫. ভারতের গ্রামীণ অর্থনীতিতে 'অপারেশন ফ্লাড' (Operation Flood) কিসের সাথে যুক্ত?

(A) বন্যা নিয়ন্ত্রণ

(B) মৎস্য চাষ

(C) দুধ উৎপাদন বৃদ্ধি

(D) গম উৎপাদন বৃদ্ধি


সঠিক উত্তর: (C) দুধ উৎপাদন বৃদ্ধি

➢ অতিরিক্ত তথ্য: ভারতে দুধের উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি করার লক্ষ্যে 'অপারেশন ফ্লাড' কর্মসূচি শুরু করা হয়েছিল, যা 'শ্বেত বিপ্লব' বা White Revolution নামেও পরিচিত। ভারতে শ্বেত বিপ্লবের জনক হলেন ড. ভার্গিস কুরিয়েন।



প্রশ্ন ৬. ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

(A) সিমলা

(B) কটক

(C) দেরাদুন

(D) রাঁচি


সঠিক উত্তর: (B) কটক

➢ অতিরিক্ত তথ্য: ওড়িশার কটক শহরে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি অবস্থিত। এছাড়া কেন্দ্রীয় আলু গবেষণাগার হিমাচল প্রদেশের সিমলা-তে এবং কেন্দ্রীয় বন গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুন-এ অবস্থিত।



প্রশ্ন ৭. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি?

(A) দক্ষিণ ২৪ পরগনা

(B) বর্ধমান

(C) উত্তর ২৪ পরগনা

(D) হুগলি


সঠিক উত্তর: (C) উত্তর ২৪ পরগনা

➢ অতিরিক্ত তথ্য: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল বা সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো উত্তর ২৪ পরগনা। এটি সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা।



প্রশ্ন ৮. ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য (Fundamental Duties) কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়?

(A) ৪২তম

(B) ৪৪তম

(C) ৮৬তম

(D) ৭৩তম


সঠিক উত্তর: (A) ৪২তম

➢ অতিরিক্ত তথ্য: ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে পার্ট IV-A এবং ৫১-এ অনুচ্ছেদ যোগ করে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। এটি সর্দার স্বরণ সিং কমিটির সুপারিশে তৎকালীন সোভিয়েত রাশিয়া (USSR) থেকে নেওয়া হয়েছিল। বর্তমানে সংবিধানে মোট ১১টি মৌলিক কর্তব্য রয়েছে।



প্রশ্ন ৯. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কর্তৃক নির্ধারিত ২০২৬ সালের আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল থিম (Theme) কী ছিল?

(A) Workers Unite for Future

(B) Ensuring a healthy physical working environment

(C) Social Justice for All Workers

(D) Safe Workspace, Better Nation


সঠিক উত্তর: (B) Ensuring a healthy physical working environment

➢ অতিরিক্ত তথ্য: প্রতি বছর ১লা মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।



প্রশ্ন ১০. ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?

(A) রাষ্ট্রপতি

(B) প্রধানমন্ত্রী

(C) ভারতের উপরাষ্ট্রপতি

(D) লোকসভার স্পিকার


সঠিক উত্তর: (C) ভারতের উপরাষ্ট্রপতি

➢ অতিরিক্ত তথ্য: সংবিধানের ৬৪ ও ৮৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা। কোনো অর্থবিল (Money Bill) কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়।



প্রশ্ন ১১. ২০২৬ সালে ভারতের অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) মন্ত্রণালয়ের সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

(A) সঞ্জয় কুমার

(B) ভারত খেরা

(C) অলোক রঞ্জন

(D) রাজেশ শর্মা


সঠিক উত্তর: (B) ভারত খেরা

➢ অতিরিক্ত তথ্য: সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়োগের অংশ হিসেবে ভারত খেরা ২০২৬ সালে কেন্দ্রীয় MSME (Micro, Small and Medium Enterprises) মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।



প্রশ্ন ১২. ভারতের 'তরল সোনা' (Liquid Gold) বলতে কোন বাণিজ্যিক পণ্যকে বোঝায়?

(A) বিশুদ্ধ পানীয় জল

(B) তরল হাইড্রোজেন

(C) খনিজ তেল বা পেট্রোলিয়াম

(D) তরল সোনা (গলিত ধাতু)


সঠিক উত্তর: (C) খনিজ তেল বা পেট্রোলিয়াম

➢ অতিরিক্ত তথ্য: পেট্রোলিয়াম বা খনিজ তেলের অপরিসীম অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে এটিকে 'তরল সোনা' বলা হয়। ভারত বর্তমানে তার অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৮৫% খনিজ তেল বিদেশ থেকে আমদানি করে থাকে।



প্রশ্ন ১৩. ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার (First Chief Election Commissioner) কে ছিলেন?

(A) সুকুমার সেন

(B) টি এন শেষান

(C) সুনীল অরোরা

(D) কে ভি কে সুন্দরম


সঠিক উত্তর: (A) সুকুমার সেন

➢ অতিরিক্ত তথ্য: ভারতের সংবিধানের পার্ট XV (ধারা ৩২৪-৩২৯)-এ নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছে। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তাই প্রতি বছর ২৫শে জানুয়ারি তারিখটি ভারতে 'জাতীয় ভোটার দিবস' হিসেবে উদযাপিত হয়।



প্রশ্ন ১৪. রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন?

(A) ফা-হিয়েন

(B) ইৎসিং

(C) হিউয়েন সাং

(D) মেগাস্থিনিস


সঠিক উত্তর: (C) হিউয়েন সাং

➢ অতিরিক্ত তথ্য: হিউয়েন সাং-কে 'তীর্থযাত্রীদের যুবরাজ' (Prince of Pilgrims) বলা হয়। তাঁর রচিত বিখ্যাত ভ্রমণকাহিনীর নাম 'সি-ইউ-কি'। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, যিনি 'হর্ষচরিত' রচনা করেছিলেন।



প্রশ্ন ১৫. গ্রামীণ এলাকার গর্ভবতী মহিলাদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য বিনামূল্যে কোন অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়?

(A) ১০০ বা ১০১ নম্বর

(B) ১০২ বা ১০৮ নম্বর

(C) ১০৫ বা ১১২ নম্বর

(D) ১৯৯ বা ৫০০ নম্বর


সঠিক উত্তর: (B) ১০২ বা ১০৮ নম্বর

➢ অতিরিক্ত তথ্য: এটি ভারতের জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর একটি উদ্যোগ। গ্রামীণ এলাকার গর্ভবতী মহিলা, অসুস্থ নবজাতক ও শিশুদের যেকোনো স্থান থেকে সরকারি হাসপাতালে নিখরচায় পৌঁছে দিতে এই বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়।



প্রশ্ন ১৬. বৈদ্যুতিক হিটারের কয়েল (Coil) তৈরিতে কোন তার ব্যবহার করা হয়?

(A) টাংস্টেন তার

(B) নাইক্রোম তার

(C) তামা তার

(D) অ্যালুমিনিয়াম তার


সঠিক উত্তর: (B) নাইক্রোম তার

➢ অতিরিক্ত তথ্য: নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম এবং লোহার একটি সংকর ধাতু। এই তারের রোধাঙ্ক এবং গলনাঙ্ক অত্যন্ত উচ্চ হওয়ার কারণে বৈদ্যুতিক হিটারে দ্রুত তাপ উৎপাদনের জন্য এটি ব্যবহার করা হয়।



প্রশ্ন ১৭. মহাত্মা গান্ধীর বিখ্যাত 'ডান্ডি অভিযান'-এর মাধ্যমে কোন আন্দোলন শুরু হয়েছিল?

(A) অসহযোগ আন্দোলন

(B) ভারত ছাড়ো আন্দোলন

(C) আইন অমান্য আন্দোলন

(D) হোম রুল আন্দোলন


সঠিক উত্তর: (C) আইন অমান্য আন্দোলন

➢ অতিরিক্ত তথ্য: ১৯৩০ সালের ১২ই মার্চ মহাত্মা গান্ধী তাঁর ৭৮ জন অনুগামীকে সাথে নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। ৬ই এপ্রিল ডান্ডিতে পৌঁছে তিনি লবণ আইন ভঙ্গ করেন এবং এর মাধ্যমেই দেশজুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।



প্রশ্ন ১৮. ২০২৬ সালে তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব-১৫ (Under-15) চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছিল?

(A) ২০টি

(B) ২৫টি

(C) ২৭টি

(D) ৩০টি


সঠিক উত্তর: (C) ২৭টি

➢ অতিরিক্ত তথ্য: উজবেকিস্তানের তাসখন্দ অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতীয় বক্সাররা দুর্দান্ত প্রদর্শন করে মোট ২৭টি পদক নিজেদের নামে করেন, যার মধ্যে ৯টি ছিল স্বর্ণপদক।



প্রশ্ন ১৯. পশ্চিমবঙ্গের কোন শহরকে 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' (Gateway to Northeast India) বলা হয়?

(A) জলপাইগুড়ি

(B) শিলিগুড়ি

(C) আলিপুরদুয়ার

(D) কোচবিহার


সঠিক উত্তর: (B) শিলিগুড়ি

➢ অতিরিক্ত তথ্য: ভৌগোলিক ও বাণিজ্যিক কৌশলের কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর প্রবেশদ্বার বা 'Gateway to Northeast India' বলা হয়ে থাকে।



প্রশ্ন ২০. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল?

(A) ১৯০৫ সালে

(B) ১৯১১ সালে

(C) ১৯৪৭ সালে

(D) ১৯৫০ সালে


সঠিক উত্তর: (B) ১৯১১ সালে

➢ অতিরিক্ত তথ্য: ১৯০৫ সালে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল। পরবর্তীতে ১৯১১ সালে লর্ড হার্ডিঞ্জের আমলে ঐতিহাসিক 'দিল্লি দরবার'-এ বঙ্গভঙ্গ রদ করার সাথে সাথে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা করা হয়।



প্রশ্ন ২১. গ্রামীণ ভারতে শিশুদের পুষ্টি আর প্রাক-বিদ্যালয় (Pre-school) শিক্ষার জন্য কোন কেন্দ্রগুলো কাজ করে?

(A) প্রাথমিক বিদ্যালয়

(B) অঙ্গনবাড়ি কেন্দ্র

(C) গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

(D) পঞ্চায়েত উপ-কেন্দ্র


সঠিক উত্তর: (B) অঙ্গনবাড়ি কেন্দ্র

➢ অতিরিক্ত তথ্য: ভারত সরকারের সমন্বিত শিশু বিকাশ সেবা বা আইসিডিএস (ICDS) প্রকল্পের অধীনে গ্রামীণ স্তরে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক প্রাক-বিদ্যালয় শিক্ষার প্রসারে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো কাজ করে।



প্রশ্ন ২২. নিম্নের কোন অঙ্গাণুটিকে 'কোষের শক্তিঘর' (Powerhouse of the Cell) বলা হয়?

(A) লাইসোজোম

(B) রাইবোজোম

(C) মাইটোকন্ড্রিয়া

(D) গলগি বডি


সঠিক উত্তর: (C) মাইটোকন্ড্রিয়া

➢ অতিরিক্ত তথ্য: মাইটোকন্ড্রিয়ার ভেতরে কোষের যাবতীয় শক্তির উৎস এটিপি (ATP - Adenosine Triphosphate) অণু উৎপাদিত ও সঞ্চিত হয় বলে একে কোষের শক্তিঘর বলা হয়।



প্রশ্ন ২৩. ভারতের কোন রাজ্যে বিখ্যাত 'বুলন্দ দরওয়াজা' (Buland Darwaza) অবস্থিত?

(A) দিল্লি

(B) রাজস্থান

(C) উত্তরপ্রদেশ

(D) মধ্যপ্রদেশ


সঠিক উত্তর: (C) উত্তরপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য: উত্তরপ্রদেশের আগ্রার কাছে ফতেহপুর সিক্রিতে এই ঐতিহাসিক বুলন্দ দরওয়াজা অবস্থিত। ১৬০১ সালে মুঘল সম্রাট আকবর তাঁর গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে এই বিশাল প্রবেশদ্বারটি নির্মাণ করিয়েছিলেন।



প্রশ্ন ২৪. জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara National Park) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

(A) কোচবিহার

(B) আলিপুরদুয়ার

(C) দার্জিলিং

(D) জলপাইগুড়ি


সঠিক উত্তর: (B) আলিপুরদুয়ার

➢ অতিরিক্ত তথ্য: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যানটি অবস্থিত। এই অরণ্যটি মূলত একশৃঙ্গ গণ্ডারের প্রাকৃতিক বাসস্থানের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।



প্রশ্ন ২৫. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে (Article) জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে?

(A) অনুচ্ছেদ ১৪

(B) অনুচ্ছেদ ১৯

(C) অনুচ্ছেদ ২১

(D) অনুচ্ছেদ ৩২


সঠিক উত্তর: (C) অনুচ্ছেদ ২১

➢ অতিরিক্ত তথ্য: ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে 'জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার' (Right to Life and Personal Liberty) দেওয়া হয়েছে।



প্রশ্ন ২৬. কংসাবতী প্রকল্প বা বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

(A) পুরুলিয়া

(B) বাঁকুড়া

(C) পশ্চিম মেদিনীপুর

(D) বীরভূম


সঠিক উত্তর: (B) বাঁকুড়া

➢ অতিরিক্ত তথ্য: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কংসাবতী নদীর ওপর বিখ্যাত মুকুটমণিপুর বাঁধটি অবস্থিত, যা স্থানীয় জলসেচের ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা রাখে।



প্রশ্ন ২৭. বায়ুমণ্ডলীয় চাপ (Atmospheric Pressure) মাপার যন্ত্রের নাম কী?

(A) থার্মোমিটার

(B) হাইগ্রোমিটার

(C) ব্যারোমিটার

(D) অ্যানিমোমিটার


সঠিক উত্তর: (C) ব্যারোমিটার

➢ অতিরিক্ত তথ্য: বায়ুমণ্ডলের চাপ মাপতে ব্যারোমিটার ব্যবহার করা হয়। অন্য যন্ত্রগুলোর মধ্যে—হাইগ্রোমিটার দিয়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এবং অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়।



প্রশ্ন ২৮. ভারতের কোন রাজ্যে বিখ্যাত 'দুজসাগর জলপ্রপাত' (Dudhsagar Falls) অবস্থিত?

(A) কর্ণাটক

(B) কেরালা

(C) গোয়া

(D) মহারাষ্ট্র


সঠিক উত্তর: (C) গোয়া

➢ অতিরিক্ত তথ্য: দুধসাগর জলপ্রপাতটি ভারতের গোয়া রাজ্যে মাণ্ডবী (Mandovi) নদীর ওপর অবস্থিত। এটি ভারতের অন্যতম নয়নাভিরাম এবং জনপ্রিয় একটি জলপ্রপাত।



প্রশ্ন ২৯. রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদেরকে শপথবাক্য পাঠ করান কে?

(A) রাষ্ট্রপতি

(B) হাইকোর্টের প্রধান বিচারপতি

(C) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল

(D) বিধানসভার স্পিকার


সঠিক উত্তর: (C) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল

➢ অতিরিক্ত তথ্য: ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যদের পদের ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল (Governor)।



প্রশ্ন ৩০. ভারতের কোন মুঘল সম্রাটকে 'জিন্দাপীর' (Zinda Pir) বলা হতো?

(A) আকবর

(B) শাহজাহান

(C) ঔরঙ্গজেব

(D) বাবর


সঠিক উত্তর: (C) ঔরঙ্গজেব

➢ অতিরিক্ত তথ্য: মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাঁর অত্যন্ত সাধারণ, আড়ম্বরহীন এবং ধর্মপ্রাণ জীবনযাপনের জন্য 'জিন্দাপীর' নামে পরিচিত ছিলেন। তিনি ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত রাজত্ব করেন এবং তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি 'আলমগীর' নামেও পরিচিত ছিলেন এবং তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করার আদেশ দিয়েছিলেন।



📚 Read More...

📕 পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সাধারণ জ্ঞান প্র্যাকটিস সেট - ০২

📘 পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সাধারণ জ্ঞান প্র্যাকটিস সেট - ০১



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad