Top Ads Area

Daily Current Affairs in Bengali - 11th July 2026 | Bengali GK Diary

Bangla GK Diary 0

Daily Current Affairs in Bengali - 11th July 2026 | Bengali GK Diary


Daily Current Affairs in Bengali - 11th July 2026

নমস্কার পাঠকেরা, 'বাংলা জিকে ডায়েরি' ব্লগে আপনাদের স্বাগত। আজকের এই পোস্টে ১১ই জুলাই ২০২৬-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সম্পর্কিত স্ট্যাটিক জিকে আলোচনা করা হলো, যা আপনার আগামী সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্ন MCQ আকারে এবং প্রাসঙ্গিক অতিরিক্ত স্ট্যাটিক জিকে সহ নিচে দেওয়া হলো।


Daily Current Affairs MCQ (11th July 2026)


১. উড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি রাজ্যের শিক্ষার সমান অধিকার আর প্রসার নিশ্চিত করতে কোন নতুন যোজনা বা স্কিম চালু করেছেন?

(A) জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনা

(B) শিক্ষা আলো যোজনা

(C) বিদ্যার্থীবিকাশ স্কিম

(D) মুখ্যমন্ত্রী শিক্ষা সহায়তা যোজনা


সঠিক উত্তর: (A) জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনা

➢ অতিরিক্ত তথ্য:

ওড়িশা সরকার রাজ্যের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে এই 'জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনা' চালু করেছে।

মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই জনকল্যাণমুখী শিক্ষা প্রকল্পের অনুমোদন দিয়েছেন।

এই যোজনার অধীনে যোগ্য ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ মকুব বা ফ্রি করা হবে, যা পরিবারের আর্থিক বোঝা কমাবে এবং উচ্চ শিক্ষায় ভর্তির হার বাড়াতে সাহায্য করবে।

কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়ার লক্ষ্য রয়েছে ওড়িশা সরকারের।



২. কাকে উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) অরবিন্দ সিং

(B) সঞ্জীব জৈন

(C) বিজয় কুমার

(D) রাজেশ শর্মা


সঠিক উত্তর: (B) সঞ্জীব জৈন

➢ অতিরিক্ত তথ্য:

ভারত সরকার ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার সঞ্জীব জৈনকে উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে।

বর্তমানে তিনি কাবু ভার্দেতে (Cabo Verde) ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।



৩. অন্ধ্রপ্রদেশ সরকার তাদের ডোক্কা সীতাম্মা মিডডে মিল যোজনার অধীনে সাধারণ চিক্কির বদলে কোন নতুন পুষ্টিকর উপাদানযুক্ত চিক্কি চালু করেছে?

(A) আমন্ড জ্যাগরি চিক্কি

(B) কোকোনাট মিলেট চিক্কি

(C) পিনাট মিলেট জ্যাগরি চিক্কি

(D) সয়াবিন ওটস চিক্কি


সঠিক উত্তর: (C) পিনাট মিলেট জ্যাগরি চিক্কি

➢ অতিরিক্ত তথ্য:

অন্ধ্রপ্রদেশ সরকার সরকারি স্কুলগুলোতে প্রচলিত সাধারণ চিনা বাদামের চিক্কির পরিবর্তে নতুন 'পিনাট মিলেট জ্যাগরি চিক্কি' চালু করেছে।

এটি চিনা বাদাম, বিভিন্ন মিলেট এবং গুড়ের রস দিয়ে তৈরি।

অন্ধ্রপ্রদেশের এই স্কুল পুষ্টি প্রোগ্রামটি 'ডোক্কা সীতাম্মা মিডডে মিল স্কিম' নামে পরিচিত, যা ২০২৬ সালে স্কুল ও জুনিয়র কলেজগুলোতে খাদ্য বন্টন করছে।

ডায়েটারি ফাইবার আর ক্যালসিয়াম সমৃদ্ধ এই পুষ্টিকর চিক্কি শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন পরিবেশন করা হবে।



৪. সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের প্রথম গ্লোবাল ডায়লগ অন এআই গভর্নেন্সে (Global Dialogue on AI Governance) ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন?

(A) অমিত শাহ

(B) এস জয়শঙ্কর

(C) কীর্তিবর্ধন সিং

(D) পীযূষ গোয়েল


সঠিক উত্তর: (C) কীর্তিবর্ধন সিং

➢ অতিরিক্ত তথ্য:

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের প্রথম 'গ্লোবাল ডায়লগ অন এআই গভর্নেন্স' অনুষ্ঠিত হয়েছে (৬ থেকে ৭ জুলাই, ২০২৬)।

এটি জাতিসংঘ ব্যবস্থার অধীনে এআই গভর্নেন্স বিষয়ক প্রথম সার্বজনীন ও বহুপাক্ষিক ফোরাম।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

এই বৈঠকে 'ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সাইন্টিফিক প্যানেল অন এআই'-এর প্রথম বার্ষিক রিপোর্ট পেশ করা হয়, যা এআই-এর ক্ষমতার ঝুঁকি মূল্যায়ন করে। এর পরবর্তী সংলাপ ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।



৫. চীন ১৯৮২ সালের পর প্রথমবার কোন অঞ্চলে সফলভাবে সাবমেরিন উৎক্ষেপিত ব্যালস্টিক মিসাইল পরীক্ষা করেছে?

(A) ভারত মহাসাগর

(B) দক্ষিণ প্রশান্ত মহাসাগর

(C) দক্ষিণ চীন সাগর

(D) আটলান্টিক মহাসাগর


সঠিক উত্তর: (B) দক্ষিণ প্রশান্ত মহাসাগর

➢ অতিরিক্ত তথ্য:

চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি সাবমেরিন উৎক্ষেপিত ব্যালস্টিক মিসাইল পরীক্ষা করেছে (৬ জুলাই, ২০২৬)।

মিসাইলটি একটি ডামি ওয়ারহেড সহ চীনের একটি পারমাণবিক চালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

১৯৮২ সালের পর এটিই চীনের প্রথম সাবমেরিন ভিত্তিক মিসাইল পরীক্ষা।



৬. উত্তরপ্রদেশ ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত নতুন স্টার্টআপ নীতির অধীনে প্রাথমিক পুঁজি সহায়তার জন্য কত কোটি টাকার স্টার্টআপ ফান্ড তৈরি করা হয়েছে?

(A) ৫০০ কোটি টাকা

(B) ১০০০ কোটি টাকা

(C) ১৫০০ কোটি টাকা

(D) ২০০০ কোটি টাকা


সঠিক উত্তর: (B) ১০০০ কোটি টাকা

➢ অতিরিক্ত তথ্য:

উত্তরপ্রদেশ ক্যাবিনেট ৬ জুলাই, ২০২৬-এ নতুন 'স্টার্টআপ পলিসি ২০২৬' অনুমোদন করেছে।

রাজ্যটিকে ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ও ছোট ব্যবসায়িক উদ্যোগগুলোতে প্রাথমিক পুঁজিতে সহায়তার জন্য ১০০০ কোটি টাকার বিশাল স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।



৭. কোন উত্তরপূর্ব ভারতীয় রাজ্য তাদের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল এবং স্বীকৃত মাদ্রাসায় বন্দে মাতারম আর জনগণমন বাধ্যতামূলক করেছে?

(A) আসাম

(B) মেঘালয়

(C) ত্রিপুরা

(D) মণিপুর


সঠিক উত্তর: (C) ত্রিপুরা

➢ অতিরিক্ত তথ্য:

ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি স্কুল এবং সরকার স্বীকৃত মাদ্রাসায় জাতীয় গীতি 'বন্দে মাতারম'-এর পূর্ণাঙ্গ সংস্করণ এবং জাতীয় সংগীত 'জনগণমন' গাওয়া বাধ্যতামূলক করেছে।

প্রতিদিনের স্কুল অ্যাসেম্বলি বা ক্লাস শুরুর আগে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মীদের এটেনশন পজিশনে দাঁড়িয়ে এই জাতীয় প্রতীকগুলোর প্রতি সম্মান জানিয়ে এটি করতে হবে।



৮. কে ভারতের ৯৭ তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন?

(A) ইথান ভাজ

(B) অরণ্য ঘোষ

(C) হর্ষবর্ধন জিবি

(D) মায়াঙ্ক চক্রবর্তী


সঠিক উত্তর: (C) হর্ষবর্ধন জিবি

➢ অতিরিক্ত তথ্য:

চেন্নাইয়ের দাবারু হর্ষবর্ধন জিবি ভারতের ৯৭ তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন।

'সেকেন্ড চোলাচেস জিএম নর্ম রাউন্ড রবিন টুর্নামেন্টে' তিনি তার চূড়ান্ত জিএম নর্ম অর্জন করেন।

ভারতের ৯৬ তম গ্র্যান্ডমাস্টার ছিলেন ইথান ভাজ (গোয়া) এবং ৯৫ তম গ্র্যান্ডমাস্টার ছিলেন অরণ্য ঘোষ (কলকাতা)।



৯. মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি নিচের কোন বিশ্ববিখ্যাত বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলের মধ্যে অবস্থিত?

(A) হিমালয় অঞ্চল

(B) পশ্চিমঘাট পর্বতমালা

(C) ইন্দো-বর্মা

(D) সুন্দাল্যান্ড


সঠিক উত্তর: (C) ইন্দো-বর্মা

➢ অতিরিক্ত তথ্য:

আইজলে অবস্থিত মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটিকে 'বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট'-এর অধীনে একটি সরকারি রেপজিটরি বা সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই স্বীকৃতির মাধ্যমে মিউজিয়ামটি জৈবিক উপাদানের জন্য ভারতের ২১ তম স্বীকৃত রেপোজিটরি হয়ে উঠেছে।

এটি মূলত জৈবিক উপাদানগুলোকে নিরাপদ হেফাজতে রাখে এবং গবেষণার কাজে রেফারেন্স নমুনা বা ভাউচার স্পেসিমেন জমা রাখে।



১০. কর্ণাটক সরকার গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য মহীশূর আর লাক্কুন্ডির পাশাপাশি আর কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে সুপারিশ করেছে?

(A) হাম্পি

(B) পট্টদাকল

(C) বাদামী

(D) বিজাপুর


সঠিক উত্তর: (A) হাম্পি

➢ অতিরিক্ত তথ্য:

কর্ণাটক সরকার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য তিনটি ঐতিহাসিক স্থান—হাম্পি, মহীশূর এবং লাক্কুন্ডি-র নাম সুপারিশ করেছে।

রাজ্য সরকার এবং বেসরকারি খাতের যৌথ সহযোগিতায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের সাথে যুক্ত এবং ১৯৮৬ সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল।



১১. অরুণাচল প্রদেশের বন্যাকবলিত লোয়ার সিয়াং জেলায় ত্রাণ পৌঁছাতে কোন এয়ারলাইন্সের এম-১৭২ (Mi-172) হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে?

(A) পবন হংস

(B) স্কাই ওয়ান এয়ারওয়েজ

(C) এয়ার ইন্ডিয়া

(D) ইন্ডিগো


সঠিক উত্তর: (B) স্কাই ওয়ান এয়ারওয়েজ

➢ অতিরিক্ত তথ্য:

অরুণাচল প্রদেশ সরকার বন্যাকবলিত প্রত্যন্ত গ্রামগুলোতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে জরুরি হেলিকপ্টার অভিযান শুরু করেছে।

এতে রাজ্য সরকারের নিজস্ব 'স্কাই ওয়ান এয়ারওয়েজ'-এর একটি Mi-172 হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ কাজ চালানো হয়েছে।



📚Read More...

📕 ১০ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ

📘 ৯ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad