জুন ২০২৬ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | June 2026 Monthly Current Affairs in Bengali
প্রিয় ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীরা, 'বাংলা জিকে ডায়েরি'-তে আপনাদের স্বাগত। সরকারি চাকরির পরীক্ষায় (যেমন— WBCS, WBP, KP, SSC, Clerkship, Railway ইত্যাদি) সাফল্য পেতে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমরা আজকে আলোচনা করব "জুন ২০২৬ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স" (June 2026 Monthly Current Affairs in Bengali) নিয়ে। এই পোস্টে গত মাসের দেশ-বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংক্ষিপ্ত ও সুন্দরভাবে বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে। পরীক্ষার আগে রিভিশন করার জন্য এই পোস্টটি বুকমার্ক করে রাখতে পারেন।
June 2026 Monthly Current Affairs in Bengali
যাতে আপনাদের পড়তে ও মনে রাখতে সুবিধা হয়, তাই পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ভাগ করা হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হলো—
দিবস সমূহ
♟ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৫ই জুন; এবছরের থিম হলো- "Inspired by Nature. For Climate. For Our Future"
♟ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় ১২ই জুন; এবছরের থিম হলো- "Red Card to Child Labour: Fair Play for Children, Decent Work for Adults"
♟ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় ১৪ই জুন; এবছরের থিম হলো- "One Drop of Humanity. Give Blood. Save Lives"
♟ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয় ১৫ই জুন; এবছরের থিম হলো- "Beyond Awareness: Making Elder Abuse Prevention Work"
♟ মরুকরণ ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস পালন করা হয় ১৭ই জুন; এবছরের থিম হলো- "Rangelands: Recognize. Respect. Restore"
♟ আন্তর্জাতিক পিকনিক দিবস পালন করা হয় ১৮ই জুন
♟ বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় ১৯শে জুন; এবছরের থিম হলো- "Until Everyone Is Safe"
♟ আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় ২১শে জুন; এবছরের থিম হলো- "Yoga for Healthy Ageing"
♟ আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় ২৩শে জুন; এবছরের থিম হলো- "You Can Do This!"
নিয়োগ
♠ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক Federal Reserve-এর নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন Kevin Warsh
♠ ICICI Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ বক্সী
♠ ভারতীয় জাতীয় কম্পাউন্ড তিরন্দাজি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কিংবদন্তি মার্কিন তিরন্দাজ Dave Cousins
♠ মন্ত্রিসভার সচিবালয়ের সিকিউরিটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন মণিপুরের প্রাক্তন ডিজিপি রাজীব সিং
♠ Central Board of Secondary Education (CBSE)-এর নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IAS অফিসার লোখন্ডে প্রশান্ত সীতারাম
♠ Federal Bank-এর Part-Time Chairman হিসেবে নিযুক্ত হলেন Elias George
♠ Marine Products Export Development Authority (MPEDA)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পি. জওহর
♠ আসন্ন Commonwealth Games-এ ভারতের Chef de Mission হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ডেভিস কাপ টিমের অধিনায়ক রোহিত রাজপাল
♠ ভারতীয় নৌবাহিনীর ৪৮তম Vice Chief of the Naval Staff (VCNS) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অজয় কোচার
♠ ভারতীয় নৌবাহিনীর ২৭তম Chief of the Naval Staff (CNS) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণ স্বামীনাথন
♠ সম্প্রতি Fino Payments Bank-এর অন্তর্বর্তীকালীন CEO হিসেবে Ketan Merchant-এর মেয়াদ বাড়ালো RBI
♠ ভারতীয় নৌবাহিনীর Western Naval Command-এর Flag Officer Commanding-in-Chief (FOC-in-C) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় বাৎসায়ন
♠ Defence Research and Development Organisation (DRDO)-এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন রাজেশ কুমার সিং
♠ Central Air Command-এর Air Officer Commanding-in-Chief (AOC-in-C) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল তরুণ চৌধুরী
♠ আন্দামান ও নিকোবর কমান্ড-এর ২০ তম Commander-in-Chief হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল Vineet McCarty
♠ 'Infinitely More' ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে নিয়োগ করেছে Visa
♠ IndiaAI Mission-এর CEO হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ বিজয়
♠ World Bank-এর Executive Director হিসেবে নিযুক্ত হলেন নীলকান্ত মিশ্র
♠ Indraprastha Gas Limited (IGL)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কুমার শঙ্কর
♠ Bharatiya Vidya Bhavan-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত
♠ IRDAI-এর Whole-Time Member হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ পান্থ এবং গিরিজা সুব্রামনিয়ান
♠ Bata India-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় রাও
♠ General Insurance Corporation of India (GIC Re)-এর Chairman-cum-Managing Director (CMD) হিসেবে নিযুক্ত হলেন হিতেশ রমেশচন্দ্র জোশী
♠ National Statistical Commission (NSC)-এর নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন সাইবল চট্টোপাধ্যায়
♠ National Biodiversity Authority (NBA)-এর Chairperson of the Expert Committee on Agrobiodiversity হিসেবে নিযুক্ত হয়েছেন ড. পি এল গৌতম
♠ ভারতের Solicitor General হিসেবে তিন বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন তুষার মেহতা
♠ UCO Bank-এর MD এবং CEO হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন রাজেন্দ্র কুমার সাবু
♠ পরবর্তী Chief of the Army Staff (COAS) হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
♠ National Investigation Agency (NIA)-এর Inspector General (IG) হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IPS অফিসার সুন্দররাজ পি.
♠ InCred Capital-এর নর্থ আমেরিকা বিভাগের CEO হিসেবে নিযুক্ত হলেন অরুণাভ দাস
♠ WhatsApp-এর Global Head হিসেবে নিযুক্ত হয়েছেন কুনাল শাহ
♠ Intelligence Bureau (IB)-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মহেশ দীক্ষিত
পুরস্কার জয়ী
♛ Pension Fund Regulatory and Development Authority (PFRDA)-এর National Award-এ সম্মানিত হলো Karnataka Grameena Bank
♛ Cannes Film Festival 2026-এ Caméra d'Or (Best First Film) Award পেল Ben'imana
♛ প্রথম ফুটবলার হিসেবে 2026 Princess of Asturias Award for Sports জিতলেন Lionel Messi
♛ সম্প্রতি President's Police Colour সম্মানে ভূষিত হয়েছে সিকিম পুলিশ
♛ National Awards for e-Governance 2026-এ Gold Award জিতেছে Panchayat Advancement Index (PAI)
♛ EMBO Gold Medal 2026-এ সম্মানিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী গৌতম দে
♛ সম্প্রতি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান "Order of the White Double Cross, First Class"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
♛ Wolf Prize অর্জনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী হলেন জৈনেন্দ্র কে জৈন
♛ ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে Bureau of Indian Standards (BIS) কর্তৃক চারটি ISO সার্টিফিকেট অর্জন করলো Osmania University
♛ UK Parliament-এর House of Lords-এ Global Prestige Award-এ সম্মানিত হলেন Bihar Cricket Association (BCA)-এর সভাপতি হর্ষ বর্ধন
♛ Air India-এর চেয়ারম্যানের Executive Advisor হিসেবে নিযুক্ত হলেন প্রদীপ সিং খারোলা
♛ Financial Action Task Force (FATF)-এর প্রথম ভারতীয় Vice-President হিসেবে নিযুক্ত হলেন বিবেক আগরওয়াল
♛ সেশেলসের সর্বোচ্চ বেসামরিক সম্মান "Guardian of the Blue Horizon"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ইনডেক্স
❖ SIDE 2026 Report অনুযায়ী বিশ্বের পঞ্চম সর্বাধিক ডিজিটালাইজড (Digitalised) অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত
❖ Global Peace Index 2026-এ ভারতের স্থান ১২৭; প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড
❖ QS World University Rankings 2027-এ ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে IIT Delhi
❖ Global Startup Ecosystem Report (GSER) 2026-এ বিশ্বের ১৫তম সেরা Startup Ecosystem হিসেবে স্থান পেল বেঙ্গালুরু
❖ Container Port Performance Index (CPPI) 2025-এ ২২তম স্থান অর্জন করেছে Jawaharlal Nehru Port Authority (JNPA)
❖ QS World Future Skills Index 2027-এ ভারতের স্থান ১৩; প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
❖ World Economic Forum's Energy Transition Index (ETI) 2026-এ ভারতের স্থান ৭০; প্রথম স্থানে রয়েছে সুইডেন
নির্বাচন ও পদত্যাগ
♚ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন Tulsi Gabbard
♚ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন Janez Janša
♚ সেনেগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Cheikh Tidiane Lo
♚ সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন সিদ্দারামাইয়া; নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডি কে শিবকুমার
♚ United Nations General Assembly-এর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
♚ কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি.কে. শিবকুমার
♚ ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন Mette Frederiksen
♚ সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Keir Starmer
♚ International Tribunal for the Law of the Sea (ITLOS)-এর বিচারক হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় আইনবিদ বিমল এন প্যাটেল
♚ সম্প্রতি Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন সঞ্জয় কুমার জৈন
খেলাধুলা
➤ সম্প্রতি ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) এবং IPL থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর
➤ Gujarat Titans-কে পরাজিত করে IPL 2026 শিরোপা জিতলো Royal Challengers Bengaluru
➤ IGU Southern India Junior Boys Golf Championship টাইটেল জিতলেন হরিয়ানার গলফ খেলোয়াড় বিহান জৈন
➤ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করলেন Lionel Messi
➤ রাঁচিতে অনুষ্ঠিত Federation Cup-এ পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে ভারতের দ্রুততম স্প্রিন্টার হিসেবে রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং
➤ 2026 Canadian Grand Prix জিতলেন Kimi Antonelli
➤ কর্ণাটকের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসেবে WIM (Woman International Master) খেতাব অর্জন করলেন ১৯ বছর বয়সী স্বরা লক্ষ্মী নায়ার
➤ প্রথম ভারতীয় হিসেবে Norway Chess Title জিতলেন গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা
➤ বাংলাদেশকে পরাজিত করে SAFF Women's Championship 2026 শিরোপা জিতলো ভারত
➤ World Yogasana Championship 2026-এ ১১৪টি পদক জিতেছে ভারত; পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত
➤ 2026 Women's Asian Individual Chess Championship জিতেছেন ভারতীয় দাবাড়ু সাবিতা শ্রী ভাস্কর
➤ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার Kane Williamson
➤ প্রথম ভারতীয় হিসেবে Russia Grand Sand Master Cup 2026 জিতলেন সুদর্শন পট্টনায়েক
➤ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত
➤ TIME's 100 Most Influential People in Sports 2026 তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় হলেন স্মৃতি মান্ধানা
➤ নিউজিল্যান্ডকে পরাজিত করে FIH Women's Nations Cup 2025-26 চ্যাম্পিয়ন হলো ভারতীয় মহিলা হকি দল
➤ ভারতে ডোপিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘Clean Sports Campaign’ শুরু করেছে Indian Olympic Association
➤ 2026 Doha Diamond League-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছেন নীরজ চোপড়া; প্রথম স্থান অর্জন করেছেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরেজ
➤ ২০০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর
➤ সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু লিওনেল মেসির মূর্তি উন্মোচন করা হয়েছে আর্জেন্টিনায়
➤ Asian Relays Championships 2026-এ মহিলাদের 4×100 মিটার রিলে ইভেন্টে সোনা জিতেছে ভারত
➤ প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন FIFA World Cup টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন Cristiano Ronaldo
সামরিক মহড়া
♞ মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত KHAAN QUEST 2026 বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে
ভারতীয় সেনাবাহিনী
বই ও লেখক
✒️ “The Library Man of India: The Story of P.N. Panicker” শিরোনামে বই প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন
✒️ "India's First Olympic Gold: Hockey Triumph at Amsterdam" শিরোনামে বই প্রকাশ করলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পি.টি. ঊষা এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি
যোজনা ও অভিযান
❑ রাজ্যকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে 'Project Zero' নামে Anti-Corruption Initiative চালু করেছে কেরালা
❑ কৃষিপণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দিতে ‘Farm to Home’ মডেল চালু করেছে অন্ধ্রপ্রদেশ
❑ রাজ্যের GI-ট্যাগপ্রাপ্ত Queen Pineapple-কে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় করে তুলতে ‘Mission Queen Pineapple’ কর্মসূচি চালু করেছে আসাম সরকার
❑ মাটির স্বাস্থ্য সুরক্ষায় ‘Khet Bachao Abhiyan’ কর্মসূচি চালু করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান
❑ মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য ‘Priyadarshini’ নামে বিনামূল্যে বাসযাত্রা প্রকল্প চালু করেছে কেরালা
❑ গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ‘Project Ganga’ চালু করেছে উত্তরপ্রদেশ
❑ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে ‘RahVeer Scheme’-এর প্রচারে Rapido-এর সাথে পার্টনারশিপ করেছে MoRTH
❑ মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য ‘Singappen Special Task Force’ চালু করেছে তামিলনাড়ু
ব্যাঙ্ক ও অর্থনীতি
☛ e-procurement পোর্টালের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করতে State Bank of India-এর সাথে MoU স্বাক্ষর করলো দিল্লি সরকার
☛ GIFT City-তে Payment Service Provider (PSP) লাইসেন্স অর্জনকারী প্রথম Payment Aggregator (PA) হলো Decentro
☛ Bharat Bill Payment System (BBBS)-এর অধীনে Biller Operating Unit (BOU) হিসেবে সার্টিফিকেশন পেল Viyona Fintech
☛ সম্প্রতি RBI-এর Swap Window-এর আওতায় USD Bond ইস্যুকারী প্রথম CPSU হলো Power Finance Corporation
বিজ্ঞান ও প্রযুক্তি
☸ সম্প্রতি “Trachischium lalremsangai’ নামে নতুন কৃমিভোজী (Worm-Eating) সাপ আবিষ্কৃত হলো মিজোরামে
☸ সম্প্রতি ওড়িশার চাঁদিপুরে সফলভাবে Agni-1 Short-Range Ballistic Missile-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো ভারত
☸ সম্প্রতি Shenzhou-23 Crewed Spacecraft সফলভাবে উৎক্ষেপণ করলো চীন
☸ সম্প্রতি হরিয়ানায় সফলভাবে High-Calibre Bomb-এর পরীক্ষা করলো DRDO
☸ ‘VISTA’ নামে ভারতের প্রথম স্বদেশি Stratospheric Super Pressure Balloon লঞ্চ করলো Red Balloon Aerospace Private Limited
☸ ‘Mesalina bishnoi’ নামে নতুন প্রজাতির Lizard আবিষ্কৃত হলো রাজস্থানে
☸ Regional Plan 2041-এর অধীনে Delhi-NCR-এ ৪টি ‘Namo Cities’ (Greenfield Cities) গড়ে তোলার অনুমোদন দিয়েছে National Capital Region Planning Board (NCRPB)
☸ হায়দ্রাবাদে Global Manufacturing Centre (GMC) তৈরির জন্য Solestra Group-এর পার্টনারশিপ করলো Jeh Aerospace
☸ ভারতের প্রথম Nuclear Engineering Design Centre তৈরি করতে চলেছে IIT Hyderabad
☸ সম্প্রতি নবরত্ন মর্যাদা অর্জনকারী ২৮তম Central Public Sector Enterprise (CPSE) হলো Chennai Petroleum Corporation Limited (CPCL)
☸ বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার হিসেবে স্বীকৃতি পেল চীনের 'LineShine'
☸ সম্প্রতি ‘Antaram idukki’ নামে নতুন Tiger Moth-এর প্রজাতি আবিষ্কৃত হয়েছে কেরালার ইদুক্কি জেলায়
হোস্ট
✜ 79th World Health Assembly (WHA79) অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডের জেনেভায়
✜ 11th Quad Foreign Ministers' Meeting অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে
✜ ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে কলকাতায়
✜ 2027 Asian Relays এবং 2028 Asian Indoor Championships হোস্ট করবে ভারত
✜ ভারতের প্রথম National AI and Digital Water Summit অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে
✜ ভারতের 7th Regional Meteorological Centre উদ্বোধন করা হয়েছে জম্মু
✜ 16th BRICS Agriculture Ministers' Meeting অনুষ্ঠিত হলো ইন্দোর
✜ 19th International Film Festival অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে
✜ NITI Aayog-এর 11th Governing Council Meeting অনুষ্ঠিত হলো নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে
✜ 114th International Labour Conference (ILC) অনুষ্ঠিত হলো জেনেভাতে
✜ 52nd G7 Summit অনুষ্ঠিত হলো ফ্রান্সের এভিয়ানে
✜ হরিয়ানার গুরুগ্রামে 11th BRICS Energy Ministers' Meeting হোস্ট করবে ভারত
✜ 10th Thailand-India Defence Dialogue অনুষ্ঠিত হলো ব্যাংককে
✜ Fourth India-Netherlands Cyber Dialogue অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে
✜ BRICS Heads of Space Agencies (HOSA) Meeting 2026 অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে
✜ Second Pax Silica Summit অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসিতে
✜ Hemis Festival 2026 অনুষ্ঠিত হলো লাদাখে
অ্যাপ ও পোর্টাল
✷ লজিস্টিকস ও সাস্টেইনমেন্ট ম্যানেজমেন্টকে আরও কার্যকর করার জন্য Q-FORCE নামে নতুন ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন চালু করেছে भारतीय সেনাবাহিনী
✷ পশ্চিমবঙ্গে ‘Swachh Mobile App’ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর
✷ সম্প্রতি AI-চালিত ‘Pension Sahayak’ পোর্টাল লঞ্চ করলো Pension Fund Regulatory and Development Authority (PFRDA)
প্রয়াণ
✟ সম্প্রতি ৮০ বছর বয়সে মারা গেলেন Competition Commission of India (CCI)-এর প্রথম চেয়ারম্যান ধনেন্দ্র কুমার
✟ সম্প্রতি ৬১ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত অলিম্পিয়ান তিরন্দাজ শ্যাম লাল মীনা
✟ সম্প্রতি ৭৯ বছর বয়সে মারা গেলেন পাঁচবারের অলিম্পিয়ান শুটার এবং অর্জুন পুরস্কার বিজয়ী রাজা রণধীর সিং
✟ সম্প্রতি ৯১ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত উর্দু ভাষার কবি বশির বদর
আন্তর্জাতিক বিবিধ
▶ দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন Han Seongsook
▶ 2026 Scripps National Spelling Bee প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান Shrey Parikh
▶ New Development Bank (NDB)-এর ১০ম সদস্য দেশ হিসেবে যোগদান করলো উজবেকিস্তান
▶ Public Sector Auditing ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইসরায়েলের সাথে MoU স্বাক্ষর করলো ভারত
▶ International Big Cat Alliance (IBCA)-এর ২৭তম সদস্য দেশ হিসেবে যোগদান করলো বাংলাদেশ
বিবিধ
〇 বিশ্বের ১০০টি সবচেয়ে গরম শহরের মধ্যে ৯৭টি শহর ভারতে দেখা গেল
〇 World Trade Organization-এ যোগদানের লক্ষ্যে ইথিওপিয়ার সাথে দ্বিপাক্ষিক WTO Accession Protocol স্বাক্ষর করলো ভারত
〇 আসামের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন রূপামণি গড়
〇 সম্প্রতি রাজস্থানের জয়সলমের জেলার দাঁতেওয়ালা ফিল্ডে এক নতুন এবং সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস অঞ্চলের সন্ধান পেল Oil India
〇 FIFA World Cup 2026-এর জন্য স্বীকৃতি পাওয়া একমাত্র ভারতীয় মহিলা ফটোসাংবাদিক হলেন আসামের গীতিকা তালুকদার
〇 ২০২৬ সালে যুক্তরাজ্যকে অতিক্রম করে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়ে উঠলো ভারত
〇 আহমেদাবাদে 1st World Yogasana Championship-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
〇 ভারতের ১৮তম শহর হিসেবে কলকাতায় চালু হতে চলেছে Water Metro
〇 ভারতের ১০০তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেল উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয় প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য
〇 সম্প্রতি ট্রমা কেয়ার (Trauma Care)-এর অধিকারকে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট
〇 WhatsApp-এর মাধ্যমে ২০টি সরকারি পরিষেবা প্রদান করতে Meta-এর সঙ্গে পার্টনারশিপ করলো গুজরাট
〇 ভারতের প্রথম সম্পূর্ণ নারী-পরিচালিত (Women-Led) সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে তেলেঙ্গানা
〇 সম্প্রতি প্রথমবার প্রজনন হার (Fertility Rate) Replacement Level-এর নিচে এসেছে ভারতের
〇 ভারতকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ারবাজার (Stock Market) হয়ে উঠলো তাইওয়ান
〇 সম্প্রতি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করে ভারতের দ্বিতীয় ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দরে পরিণত হলো বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
〇 ভারতের প্রথম ‘SkyCast’ সিস্টেম চালু করা হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে
〇 মুম্বাইয়ে 3rd Fragrance R&D Hub-এর উদ্বোধন করলো Hindustan Unilever Limited (HUL)
〇 যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম Solar Growth Market-এ পরিণত হলো ভারত
〇 73-Foot Underwater Human Tower তৈরি করে গিনেস বিশ্ব রেকর্ড গড়লো আন্দামান द्वीपপুঞ্জ
〇 ভারতের ‘Easy Connect Model’-এর অধীনে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রথম শহর হিসেবে নির্বাচিত হয়েছে বারাণসী
〇 সম্প্রতি ১১টি ঐতিহ্যবাহী পণ্যের জন্য GI Tag পেল ঝাড়খণ্ড
〇 অরুণাচলপ্রদেশের দুর্গম সীমান্ত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণের জন্য Bharti Airtel-এর সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় সেনাবাহিনী
〇 সম্প্রতি GI Tag পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘Sarinda’
〇 সম্প্রতি দিল্লির প্রথম সম্পূর্ণ মহিলা-পরিচালিত পুলিশ স্টেশন চালু হয়েছে সবজি মান্ডি এলাকায়
〇 পুনেতে Advanced Manufacturing Facility খুললো Jabil
〇 ভারতীয় পাথর দিয়ে নির্মিত প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির নির্মিত হতে চলেছে ফ্রান্সে
〇 Green Hydrogen Certification Portal of India (GHCI) লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
〇 সম্প্রতি ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল উত্তরাখণ্ড
〇 সম্প্রতি GI Tag পেল मध्यপ্রদেশের "Garadu tuber" এবং "Balam kakdi"
〇 সম্প্রতি GI Tag পেল মধ্যপ্রদেশের "Khurasani Imli"
〇 সম্প্রতি ১২টি ঐতিহ্যবাহী পণ্যে একসঙ্গে GI Tags স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ
〇 ২০২৬-২৭ সালের বাজেটে ৫টি নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
〇 বিশ্বের বৃহত্তম Ship Recycling দেশে পরিণত হয়েছে ভারত
〇 ভাষা প্রযুক্তির উন্নয়নে আসামের AISF-এর সাথে চুক্তিবদ্ধ হলো BHASHINI
〇 প্রাক্তন Agniveers-দের জন্য Class-III সরকারি চাকরিতে ২০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করলো গুজরাট সরকার
〇 সম্প্রতি GI Tag পেল পশ্চিমবঙ্গের হুগলির বলাগড়ের ঐতিহ্যবাহী নৌকা শিল্প
〇 সম্প্রতি GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক ও একতারা
〇 সম্প্রতি GI Tag পেল পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ
〇 সম্প্রতি GI Tag স্বীকৃতি পেল মধ্যপ্রদেশের ‘Indori Malvi Potato’
〇 'গান্ধী সরোবর' প্রকল্পের জন্য হায়দ্রাবাদে প্রতিরক্ষা বিভাগের জমি বরাদ্দ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়
〇 ভারতের প্রথম Private-Sector Hybrid 2G Ethanol Project-এর অনুমোদন পেয়েছে উত্তরপ্রদেশ
📚 Read More


Please do not enter any spam link in the comment box.