Top Ads Area

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026: গুরুত্বপূর্ণ ৩০টি জিকে প্রশ্ন ও উত্তর (সেট ০৭)

Bangla GK Diary 0

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026: গুরুত্বপূর্ণ ৩০টি জিকে প্রশ্ন ও উত্তর (সেট ০৭)

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026

WB Gram Panchayat Exam 2026 GK: গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন ও উত্তর | Set 07-এ আপনাকে স্বাগতম। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি ৩০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর।

এই প্র্যাকটিস সেটে ভারতীয় ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, অর্থনীতি, বর্তমান ঘটনা (Current Affairs) এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় থেকে সম্ভাব্য পরীক্ষামুখী প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপনি যদি WB Gram Panchayat Exam 2026, WBCS, WBSSC, KP Constable, Railway, SSC বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই প্রশ্নোত্তর সেটটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত এমন প্র্যাকটিস সেট সমাধান করলে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

তাই আর দেরি না করে নিচের গুরুত্বপূর্ণ ৩০টি GK প্রশ্ন ও উত্তর (Set 07) পড়ে নিজের প্রস্তুতি যাচাই করুন এবং প্রতিদিন নতুন নতুন প্র্যাকটিস সেটের জন্য Bangla GK Diary-এর সঙ্গে যুক্ত থাকুন।


WB Gram Panchayat Exam 2026 GK: Set 07



১. ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে লর্ড ওয়াভেলের পরে কাকে ভারতের ভাইসরয় নিযুক্ত করা হয়েছিল?

(A) লর্ড লিথলিথগো

(B) লর্ড মাউন্টব্যাটেন

(C) লর্ড কার্জন

(D) লর্ড ক্যানিং


সঠিক উত্তর: (B) লর্ড মাউন্টব্যাটেন

➢ অতিরিক্ত তথ্য:

লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।

১৯৪৭ সালের ১৮ই জুলাই 'ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭' ব্রিটিশ রাজকীয় সম্মতি লাভ করে।

স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী।



২. মানুষের মধ্যে কালাজ্বর রোগটি নিম্নলিখিত কোনটির কামড়ের মাধ্যমে ছড়ায়?

(A) কিউলেক্স মশা

(B) স্যান্ড ফ্লাই বা বালি মাছি

(C) অ্যানোফিলিস মশা

(D) সিসি মাছি


সঠিক উত্তর: (B) স্যান্ড ফ্লাই বা বালি মাছি

➢ অতিরিক্ত তথ্য:

কালাজ্বর রোগটির অপর নাম হলো লিসম্যানিয়াসিস (Leishmaniasis) বা দমদম জ্বর।

এই রোগটির জীবাণু হলো 'লিসম্যানিয়া ডোনাভানি' (Leishmania donovani) নামক একটি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী।

১৯২২ সালে বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের চিকিৎসায় ব্যবহৃত সাড়া জাগানো ওষুধ 'ইউরিয়া স্টিবামাইন' (Urea Stibamine) আবিষ্কার করেছিলেন।

কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায়।



৩. পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র কে ছিলেন?

(A) নানা সাহেব

(B) তাতিয়া টোপী

(C) দ্বিতীয় মাধব রাও

(D) নারায়ণ রাও


সঠিক উত্তর: (A) নানা সাহেব

➢ অতিরিক্ত তথ্য:

মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও।

নানা সাহেবের প্রকৃত নাম ছিল ধন্দুপন্থ।

তিনি ১৮৫৭ সালের মহাবিদ্রোহে (সিপাহী বিদ্রোহ) কানপুর থেকে ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন।



৪. ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি?

(A) ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

(B) হীরাকুঁদ পরিকল্পনা

(C) দামোদর উপত্যকা পরিকল্পনা

(D) নাগার্জুন সাগর পরিকল্পনা


সঠিক উত্তর: (C) দামোদর উপত্যকা পরিকল্পনা

➢ অতিরিক্ত তথ্য:

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) ১৯৪৮ সালে আইন পাসের মাধ্যমে গঠিত হয়।

এই প্রকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের 'টেনিসি ভ্যালি অথরিটি' (TVA) এর আদলে গড়ে তোলা হয়েছিল।

মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এই যৌথ উদ্যোগটি নেওয়া হয়।



৫. মরমাগাও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) মহারাষ্ট্র

(B) গোয়া

(C) কর্ণাটক

(D) গুজরাট


সঠিক উত্তর: (B) গোয়া

➢ অতিরিক্ত তথ্য:

মরমাগাও বন্দর জুয়ারি নদীর মোহনায় অবস্থিত গোয়ার একটি প্রাকৃতিক ও উন্মুক্ত বন্দর।

ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হলো মুম্বাইয়ের 'জওহরলাল নেহেরু বন্দর' (JNPT), যা 'নভা সেবা' নামেও পরিচিত।

গুজরাটের কান্ডালা বন্দর হলো ভারতের একটি শুল্কমুক্ত (Tax-free) বন্দর, যার বর্তমান নাম 'দীনদয়াল বন্দর'।

উড়িষ্যার পারাদ্বীপ বন্দরটি স্বাধীনতার পর প্রথম চালু হওয়া একটি প্রধান বন্দর। ভারতে বর্তমানে মোট ১৩টি প্রধান বন্দর রয়েছে।



৬. হিমোগ্লোবিন উৎপাদন হ্রাসকারী রক্তের জেনেটিক ব্যাধিটির নাম কী?

(A) হিমোক্রোমাটোসিস

(B) থ্যালাসেমিয়া

(C) লিউকেমিয়া

(D) অ্যানিমিয়া


সঠিক উত্তর: (B) থ্যালাসেমিয়া

➢ অতিরিক্ত তথ্য:

থ্যালাসেমিয়া একটি বংশগত বা জিনগত রোগ (Genetic Disease), যা শরীরের হিমোগ্লোবিন উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে দেয়।

লোহিত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ আয়রন বা লোহাঘটিত প্রোটিন রঞ্জক হলো হিমোগ্লোবিন, যা সারা শরীরে অক্সিজেন বহন করে। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই আমাদের রক্ত লাল দেখায়।

মানবদেহে লোহার (Iron) দীর্ঘমেয়াদি অভাব ঘটলে অ্যানিমিয়া (Anemia) বা রক্তাল্পতা রোগ হয়।



৭. ভারতীয় সংবিধানের 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' (Liberty, Equality and Fraternity) শব্দগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?

(A) মার্কিন সংবিধান

(B) ফরাসি সংবিধান

(C) আইরিশ সংবিধান

(D) সোভিয়েত সংবিধান


সঠিক উত্তর: (B) ফরাসি সংবিধান

➢ অতিরিক্ত তথ্য:

এই বিখ্যাত শব্দবন্ধটি ১৭৮৯ সালের ঐতিহাসিক ফরাসি বিপ্লবের মূল স্লোগান বা আদর্শ ছিল, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে এটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়।



৮. পবিত্র কৈলাস পর্বত ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত?

(A) নেপাল

(B) ভুটান

(C) চীন

(D) পাকিস্তান


সঠিক উত্তর: (C) চীন

➢ অতিরিক্ত তথ্য:

কৈলাস পর্বত চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত।

এই অঞ্চলের নিকটবর্তী মানস সরোবর ও রাক্ষসতাল হ্রদ থেকে সিন্ধু (Indus), ব্রহ্মপুত্র (Brahmaputra) এবং শতদ্রু (Sutlej) নদীর উৎপত্তি হয়েছে, যা ভারতের সীমানার বাইরে অবস্থিত।



৯. ট্রান্সফর্মার (Transformer) কিসের জন্য ব্যবহার করা হয়?

(A) এসি-কে ডিসি-তে (AC to DC) রূপান্তর করতে

(B) ডিসি-কে এসি-তে (DC to AC) রূপান্তর করতে

(C) পরিবর্তী প্রবাহের (AC) ভোল্টেজ বাড়াতে বা কমাতে

(D) কোনোটিই নয়


সঠিক উত্তর: (C) পরিবর্তী প্রবাহের (AC) ভোল্টেজ বাড়াতে বা কমাতে

➢ অতিরিক্ত তথ্য:

ট্রান্সফর্মার কেবল এসি (AC) বা পরিবর্তী বিদ্যুতের ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি (Step-up) বা হ্রাস (Step-down) করতে ব্যবহৃত হয়।

পরিবর্তী প্রবাহকে (AC) একমুখী প্রবাহে (DC) রূপান্তর করতে 'রেকটিফায়ার' (Rectifier) ব্যবহৃত হয়।

একমুখী প্রবাহকে (DC) পরিবর্তী প্রবাহে (AC) রূপান্তর করতে 'ইনভার্টার' (Inverter) ব্যবহৃত হয়।



১০. বিখ্যাত সাঁচি স্তুপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) উত্তরপ্রদেশ

(B) মধ্যপ্রদেশ

(C) বিহার

(D) রাজস্থান


সঠিক উত্তর: (B) মধ্যপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য:

সাঁচি স্তুপ মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত এবং এটি সম্রাট অশোকের আমলে নির্মিত হয়েছিল।

১৯৮৯ সালে এটি ইউনেস্কো (UNESCO) দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে।

বর্তমানে ভারতের নতুন ২০০ টাকার ব্যাংক নোটের পেছনে সাঁচি স্তুপের ছবি মুদ্রিত রয়েছে।



১১. ২০২৬ সালের মে মাসে কাকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব (Chief Secretary) হিসেবে নিয়োগ করা হয়েছে?

(A) বি পি গোপালিকা

(B) হরিকৃষ্ণ দ্বিবেদী

(C) মনোজ কুমার আগরওয়াল

(D) রাজীব সিনহা


➢ সঠিক উত্তর: (C) মনোজ কুমার আগরওয়াল

অতিরিক্ত তথ্য:

মনোজ কুমার আগরওয়াল ১৯৯০ ব্যাচের একজন অত্যন্ত অভিজ্ঞ আইএএস (IAS) অফিসার।



১২. নবীন পলি মৃত্তিকা 'খাদার' প্রধানত কোন কোন রাজ্যে দেখা যায়?

(A) উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ

(B) মহারাষ্ট্র ও গুজরাট

(C) রাজস্থান ও হরিয়ানা

(D) তামিলনাড়ু ও কেরালা


সঠিক উত্তর: (A) উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ

➢ অতিরিক্ত তথ্য:

সিন্ধু-গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিকে বলা হয় 'ভাঙ্গর' এবং নবীন উর্বর পলিমাটিকে বলা হয় 'খাদার'।

খাদার মাটিতে ফসফরাসের ঘাটতি থাকলেও পটাশের পরিমাণ বেশি থাকে, যা একে অত্যন্ত উর্বর ও ফসল চাষের উপযোগী করে তোলে।



১৩. ইউনিফর্ম সিভিল কোড (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত কোন উক্তিটি সত্য?

(A) এটি ভারতের সকল নাগরিকের জন্য জাতি, লিঙ্গ ও ধর্ম নির্বিশেষে অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ নিশ্চিত করে

(B) এটি কেবল ধর্মীয় সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য

(C) এটি সংবিধানের মৌলিক অধিকারের অংশ

(D) এটি রাষ্ট্রের ইচ্ছাধীন নয়


সঠিক উত্তর: (A) এটি ভারতের সকল নাগরিকের জন্য জাতি, লিঙ্গ ও ধর্ম নির্বিশেষে অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ নিশ্চিত করে

➢ অতিরিক্ত তথ্য:

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) ভারতীয় সংবিধানের পার্ট-৪ এর ৪৪ নম্বর অনুচ্ছেদে (Article 44) ডিপিএসপি (DPSP - রাষ্ট্রের নির্দেশমূলক নীতি)-এর অধীনে বর্ণিত রয়েছে।



১৪. স্বাধীনতার পর ভারতের প্রথম আইআইটি (IIT) কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়?

(A) মহারাষ্ট্র

(B) পশ্চিমবঙ্গ

(C) উত্তরপ্রদেশ

(D) দিল্লি


সঠিক উত্তর: (B) পশ্চিমবঙ্গ

➢ অতিরিক্ত তথ্য:

ভারতের প্রথম আইআইটি হলো আইআইটি খড়গপুর (IIT Kharagpur), যা পশ্চিমবঙ্গে অবস্থিত।

১৯৫০ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৫১ সালের ১৮ই আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।



১৫. চান্দোলি জাতীয় উদ্যান (Chandoli National Park) কোথায় অবস্থিত?

(A) কর্ণাটক

(B) কেরালা

(C) মহারাষ্ট্র

(D) গোয়া


সঠিক উত্তর: (C) মহারাষ্ট্র

➢ অতিরিক্ত তথ্য:

চান্দোলি জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি ২০০৪ সালে জাতীয় উদ্যানের মর্যাদা লাভ করে।



১৬. নিচের কোন অ্যাসিডটি প্রকৃতপক্ষে কোনো ভিটামিন নয়?

(A) ফলিক অ্যাসিড

(B) প্যান্টোথেনিক অ্যাসিড

(C) ওলিক অ্যাসিড

(D) অ্যাসকরবিক অ্যাসিড


সঠিক উত্তর: (C) ওলিক অ্যাসিড

➢ অতিরিক্ত তথ্য:

ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি-৯ (Vitamin B9)।

প্যান্টোথেনিক অ্যাসিড হলো ভিটামিন বি-৫ (Vitamin B5)।

অ্যাসকরবিক অ্যাসিড হলো ভিটামিন সি (Vitamin C)।

ওলিক অ্যাসিড (Oleic Acid) হলো মূলত একটি ফ্যাটি অ্যাসিড, যা জলপাই তেল (Olive Oil)-এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি কোনো ভিটামিন নয়।



১৭. কোন ব্রিটিশ শাসক ভারতে আধুনিক পুলিশ প্রশাসন বা পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন?

(A) লর্ড কর্নওয়ালিস

(B) লর্ড ওয়েলেসলি

(C) লর্ড ডালহৌসি

(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


সঠিক উত্তর: (A) লর্ড কর্নওয়ালিস

➢ অতিরিক্ত তথ্য:

লর্ড কর্নওয়ালিসকে ভারতে সিভিল সার্ভিস ও আধুনিক পুলিশি ব্যবস্থার জনক বলা হয়। তিনি ১৭৯৩ সালে 'কর্নওয়ালিস কোড' প্রবর্তন এবং চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন।

লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance) চালু করেন এবং ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

লর্ড ডালহৌসি রেলপথের জনক (১৮৫৩ সালে বোম্বে থেকে থানে প্রথম ট্রেন চলে), সত্যবিলোপ নীতি (Doctrine of Lapse) এবং বিধবা বিবাহ আইন (১৮৫৬) পাসের জন্য পরিচিত।

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা রদ করেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল।

১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, যিনি পরবর্তীতে ভারতের প্রথম ভাইসরয় হন।



১৮. গুপ্ত আমলে সল্য চিকিৎসা বা চিকিৎসাশাস্ত্রের চর্চার জন্য কে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন?

(A) সুশ্রুত

(B) পাণিনি

(C) নাগার্জুন

(D) চরক


সঠিক উত্তর: (A) সুশ্রুত

➢ অতিরিক্ত তথ্য:

সুশ্রুতকে 'সল্যচিকিৎসার জনক' (Father of Surgery) বলা হয়। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থটি হলো 'সুশ্রুত সংহিতা'।

পাণিনি ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ, যাঁর রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থটি হলো 'অষ্টাধ্যায়ী'।

রসায়নবিদ ও বৌদ্ধ দার্শনিক নাগার্জুনকে 'ভারতের আইনস্টাইন' বলা হয়।

চরক ছিলেন কণিষ্কের রাজবৈদ্য এবং তাঁকে 'ভারতীয় চিকিৎসার জনক' (Father of Indian Medicine) বলা হয়; তাঁর বিখ্যাত গ্রন্থ 'চরক সংহিতা'।



১৯. জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?

(A) ঝিলাম

(B) চেনাব

(C) রাভি

(D) শতদ্রু


সঠিক উত্তর: (A) ঝিলাম

➢ অতিরিক্ত তথ্য:

ঝিলাম নদীর প্রাচীন সংস্কৃত নাম ছিল 'বিতস্তা' এবং গ্রিক নাম ছিল 'হাইদাসপিস' (Hydaspes)।

৩২৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডার এবং পাঞ্জাবের বীর রাজা পুরুর মধ্যে বিখ্যাত 'বিতস্তার যুদ্ধ' বা 'হাইদাসপিসের যুদ্ধ' এই নদীর তীরেই সংগঠিত হয়েছিল।



২০. ডোলড্রামস (Doldrums) বা শান্তবলয় বলতে মূলত কী বোঝায়?

(A) নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়

(B) মেরুদেশীয় উচ্চচাপ বলয়

(C) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়

(D) মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়


সঠিক উত্তর: (A) নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়

➢ অতিরিক্ত তথ্য:

নিরক্ষরেখার উভয় পাশে ১০° উত্তর থেকে ১০° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না। এই শান্ত অঞ্চলটিকে 'ডোলড্রামস' বলা হয়।



২১. ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে নিম্নের কোনটি বিচ্ছিন্ন করেছে?

(A) লোহিত সাগর

(B) ভূমধ্যসাগর

(C) কাস্পিয়ান সাগর

(D) পারস্য উপসাগর


সঠিক উত্তর: (B) ভূমধ্যসাগর

➢ অতিরিক্ত তথ্য:

ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত জিব্রালটার প্রণালী (Strait of Gibraltar) এই দুটি মহাদেশকে পৃথক করেছে এবং ভূমধ্যসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।

জিব্রালটার প্রণালীকে 'ভূমধ্যসাগরের চাবিকাঠি' বলা হয়।

ইতালির সিসিলির উত্তর-পূর্বে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি 'স্ট্রম্বোলি'-কে 'ভূমধ্যসাগরের লাইটহাউস' বলা হয়।



২২. পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ (Disinvestment)-কে কী বলা হয়?

(A) বিশ্বায়ন (Globalization)

(B) উদারীকরণ (Liberalization)

(C) বেসরকারীকরণ (Privatization)

(D) জাতীয়করণ (Nationalization)


সঠিক উত্তর: (C) বেসরকারীকরণ (Privatization)

➢ অতিরিক্ত তথ্য:

বিলগ্নীকরণ বলতে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বা অংশীদারিত্ব বেসরকারি মালিকানায় হস্তান্তর করাকে বোঝায়, যা বেসরকারীকরণের অন্যতম প্রধান ধাপ।

১৯৯১ সালে ভারতের তৎকালীন সরকার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বিখ্যাত এলপিজি (LPG - Liberalization, Privatization, Globalization) নীতি বা নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিল।



২৩. নিচের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী রচনা করেছিলেন?

(A) কনকুয়েস্ট অব সেলফ (Conquest of Self)

(B) গীতিমাল্য

(C) ডিসেন্ট অব ম্যান (Descent of Man)

(D) ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (Crime and Punishment)


সঠিক উত্তর: (A) কনকুয়েস্ট অব সেলফ (Conquest of Self)

➢ অতিরিক্ত তথ্য:

'কনকুয়েস্ট অব সেলফ' বইটি ১৯৪৩ সালে মহাত্মা গান্ধী রচনা করেছিলেন। তাঁর আরেকটি অত্যন্ত বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ হলো 'দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ'।

'গীতিমাল্য' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

'ডিসেন্ট অব ম্যান' (The Descent of Man) হলো বিখ্যাত বিবর্তনবাদী বিজ্ঞানী চার্লস ডারউইনের লেখা একটি যুগান্তকারী বই।

'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' বিশ্ববিখ্যাত রাশিয়ান সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কি (Fyodor Dostoevsky)-র একটি অমর উপন্যাস।



২৪. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাগরিকদের যেকোনো স্থানে ব্যবসা বা পেশা পরিচালনার স্বাধীনতা সংরক্ষণ করা হয়েছে?

(A) ধারা ১৯(১)(g)

(B) ধারা ২০

(C) ধারা ২১

(D) ধারা ২২


সঠিক উত্তর: (A) ধারা ১৯(১)(g)

➢ অতিরিক্ত তথ্য:

এটি সংবিধানের পার্ট-৩ এ বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারের (Fundamental Rights) অন্তর্ভুক্ত।

ভারতীয় সংবিধানের ধারা ৩২-কে খসড়া কমিটির প্রধান ড. বি আর আম্বেদকার 'সংবিধানের হৃদয় ও আত্মা' (Heart and Soul) বলে আখ্যায়িত করেছিলেন। এই ধারার অধীনে সুপ্রিম কোর্ট ৫টি রিট (লেখ) জারি করতে পারে।



২৫. তুঙ্গভদ্রা কোন প্রধান নদীর একটি অন্যতম দক্ষিণ উপনদী?

(A) গোদাবরী

(B) কৃষ্ণা

(C) কাবেরী

(D) নর্মদা


সঠিক উত্তর: (B) কৃষ্ণা

➢ অতিরিক্ত তথ্য:

তুঙ্গভদ্রা নদীটি কৃষ্ণা নদীর প্রধান দক্ষিণ উপনদী। প্রাচীনকালে এটি 'পম্পা' নামে পরিচিত ছিল এবং এর তীরে বিখ্যাত বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি (Hampi) অবস্থিত ছিল।



২৬. ভারতের লোকসভার স্পিকার (Speaker) বা অধ্যক্ষকে কারা নির্বাচন করেন?

(A) লোকসভার সমস্ত সদস্যবৃন্দ

(B) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

(C) রাজ্যসভার সদস্যবৃন্দ

(D) ভারতের সাধারণ ভোটাররা


সঠিক উত্তর: (A) লোকসভার সমস্ত সদস্যবৃন্দ

➢ অতিরিক্ত তথ্য:

সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশন শুরুর পর সদস্যরা তাদের নিজেদের মধ্য থেকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন করেন।



২৭. 'কোল' (Kol) উপজাতি মূলত ভারতের কোন রাজ্যে বসবাস করে?

(A) মধ্যপ্রদেশ

(B) ওড়িশা

(C) ঝাড়খণ্ড

(D) রাজস্থান


সঠিক উত্তর: (A) মধ্যপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য:

কোল উপজাতির মানুষরা মূলত মধ্যপ্রদেশ এবং তার আশেপাশের ছত্তিশগড় ও ঝাড়খণ্ড অঞ্চলের বনাঞ্চল ও মালভূমি এলাকায় বাস করে।



২৮. নিচের কোনটি একটি নাইট্রোজেন ফিক্সিং (সংবন্ধনকারী) ব্যাকটেরিয়ার উদাহরণ?

(A) রাইজোবিয়াম (Rhizobium)

(B) ল্যাকটোব্যাসিলাস

(C) সালমোনেলা

(D) ব্যাসিলাস


সঠিক উত্তর: (A) রাইজোবিয়াম (Rhizobium)

➢ অতিরিক্ত তথ্য:

রাইজোবিয়াম হলো একটি মিথোজীবী ব্যাকটিরিয়া, যা শিম্বগোত্রীয় উদ্ভিদের (যেমন ডাল, মটর ইত্যাদি) মূলের গুটিতে বা অর্বুদে বাস করে এবং সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে সংবন্ধন ঘটায়।



২৯. স্বাধীনতার আগে ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে কোন দিনটিকে প্রথম পালন করা হয়েছিল?

(A) ১৫ই আগস্ট, ১৯৪৭

(B) ২৬শে জানুয়ারি, ১৯৩০

(C) ২৬শে জানুয়ারি, ১৯৫০

(D) ১৫ই আগস্ট, ১৯৩০


সঠিক উত্তর: (B) ২৬শে জানুয়ারি, ১৯৩০

➢ অতিরিক্ত তথ্য:

১৯২৯ সালের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 'পূর্ণ স্বরাজ'-এর দাবি তোলা হয় এবং স্থির হয় যে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিকে 'স্বাধীনতা দিবস' হিসেবে পালন করা হবে। সেই মতো ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

এই ঐতিহাসিক দিনের মর্যাদা রক্ষা করতেই পরবর্তীতে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এবং দিনটিকে ভারতের 'প্রজাতন্ত্র দিবস' (Republic Day) হিসেবে ঘোষণা করা হয়।



৩০. পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণটি অবস্থিত?

(A) পুরুলিয়া

(B) বীরভূম

(C) বাঁকুড়া

(D) জলপাইগুড়ি


সঠিক উত্তর: (B) বীরভূম

➢ অতিরিক্ত তথ্য:

বক্রেশ্বর তার বহুল পরিচিত উষ্ণ প্রস্রবণ এবং বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যন্ত বিখ্যাত।

বীরভূম জেলার সদর শহরের নাম হলো সিউড়ি (Suri)।



📚 Read More...

📕 WB Gram Panchayat Exam 2026 GK: Set 06

📘 WB Gram Panchayat Exam 2026 GK: Set 05



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad