WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026: গুরুত্বপূর্ণ ৩০টি জিকে প্রশ্ন ও উত্তর (সেট ০৫)
WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ৩০টি সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর (সেট ০৫)। এই প্র্যাকটিস সেটে ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিন নতুন GK MCQ অনুশীলন করে আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিন এবং আসন্ন WB Gram Panchayat Exam 2026-এ সাফল্যের সম্ভাবনা বাড়ান।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ২০২৬ প্র্যাকটিস সেট - ০৫ (MCQ ফরম্যাট)
১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় এবং কত তারিখে ঘটেছিল?
[A] ১৩ই এপ্রিল ১৯১৯, লাহোর
[B] ১৩ই এপ্রিল ১৯১৯, অমৃতসর
[C] ১৫ই আগস্ট ১৯১৯, দিল্লি
[D] ২৬শে জানুয়ারি ১৯২০, চণ্ডীগড়
সঠিক উত্তর: [B] ১৩ই এপ্রিল ১৯১৯, অমৃতসর
➢ অতিরিক্ত তথ্য: রাওলাট আইন বা কালা আইনের প্রতিবাদে একটি সভায় জেনারেল ও ডায়ার গুলি চালান। এই নিশংস ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' এবং মহাত্মা গান্ধী 'কাইজার-ই-হিন্দ' উপাধি ত্যাগ করেছিলেন।
২. ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
[A] গঙ্গা
[B] গোদাবরী
[C] নর্মদা
[D] তাপ্তী
সঠিক উত্তর: [C] নর্মদা
➢ অতিরিক্ত তথ্য: নর্মদা নদীর উৎস হলো অমরকণ্টক। এটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখানে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে।
৩. সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
[A] কৃষ্ণা
[B] নর্মদা
[C] কাবেরী
[D] মহানদী
সঠিক উত্তর: [B] নর্মদা
➢ অতিরিক্ত তথ্য: নর্মদা নদী খাম্বাত উপসাগর বা আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এই বাঁধটি নর্মদা নদীর ওপর গুজরাট রাজ্যে অবস্থিত।
৪. ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] পশ্চিমবঙ্গ
[B] ছত্তিশগড়
[C] ঝাড়খণ্ড
[D] ওড়িশা
➢ সঠিক উত্তর: [C] ঝাড়খণ্ড
অতিরিক্ত তথ্য: ছোটনাগপুর মালভূমিকে ভারতের 'খনিজ ভাণ্ডার' বলা হয়। এটি পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় এবং বিহারেও কিছুটা বিস্তৃত।
৫. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
[A] দোদাবেতা
[B] পরেশনাথ (পার্শ্বনাথ)
[C] আনাইমুদি
[D] গুরুশিখর
সঠিক উত্তর: [B] পরেশনাথ (পার্শ্বনাথ)
➢ অতিরিক্ত তথ্য: ২৩তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামানুসারে এর নাম পরেশনাথ হয়েছে। একে 'সমবেদ শিখর'ও বলা হয়।
৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
[A] কলকাতা
[B] উত্তর ২৪ পরগনা
[C] পূর্ব মেদিনীপুর
[D] হাওড়া
সঠিক উত্তর: [C] পূর্ব মেদিনীপুর
➢ অতিরিক্ত তথ্য: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম বা সর্বনিম্ন।
৭. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক কত টাকা দেওয়া হয়?
[A] ৪,০০০ টাকা
[B] ৬,০০০ টাকা
[C] ৮,০০০ টাকা
[D] ১০,০০০ টাকা
সঠিক উত্তর: [B] ৬,০০০ টাকা
➢ অতিরিক্ত তথ্য: এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যা ২০১৯ সালে প্রথম চালু হয়েছিল।
৮. ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থার (Parliamentary System) ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] আয়ারল্যান্ড
[D] ব্রিটেন বা যুক্তরাজ্য
সঠিক উত্তর: [D] ব্রিটেন বা যুক্তরাজ্য
➢ অতিরিক্ত তথ্য: ভারতের সংসদে রাষ্ট্রপতি, লোকসভা (নিম্নকক্ষ) এবং রাজ্যসভা (উচ্চকক্ষ) রয়েছে। রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম নাগরিক ও নামসর্বস্ব প্রধান।
৯. ভারতের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন ধরনের বেকারত্ব দেখা যায়?
[A] কাঠামোগত বেকারত্ব
[B] ছদ্মবেশী বা মরসুমি বেকারত্ব
[C] ঘর্ষণজনিত বেকারত্ব
[D] শিক্ষিত বেকারত্ব
সঠিক উত্তর: [B] ছদ্মবেশী বা মরসুমি বেকারত্ব
➢ অতিরিক্ত তথ্য: কৃষি ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি মানুষ নিযুক্ত থাকায় এই ধরণের বেকারত্ব (Disguised unemployment) সৃষ্টি হয়।
১০. দ্বীন-ই-ইলাহী গ্রহণকারী একমাত্র হিন্দু মন্ত্রী কে ছিলেন?
[A] টোডরমল
[B] মান সিংহ
[C] বীরবল
[D] তানসেন
সঠিক উত্তর: [C] বীরবল
➢ অতিরিক্ত তথ্য: ১৫৮২ সালে সম্রাট আকবর এটি প্রবর্তন করেন। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। আকবরের রাজসভার শ্রেষ্ঠ সংগীতশিল্পী তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে।
১১. গ্রামীণ কন্যা সন্তানদের ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য কোন জনপ্রিয় সরকারি যোজনা রয়েছে?
[A] কন্যাশ্রী যোজনা
[B] রূপশ্রী যোজনা
[C] সুকন্যা সমৃদ্ধি যোজনা
[D] লক্ষ্মীর ভাণ্ডার
সঠিক উত্তর: [C] সুকন্যা সমৃদ্ধি যোজনা
➢ অতিরিক্ত তথ্য: ২০১৫ সালে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের অংশ হিসেবে এটি চালু হয়। ১০ বছর বা তার কম বয়সী কন্যা সন্তানদের জন্য পোস্ট অফিস বা ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলা যায়।
১২. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (DPSP) কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
[A] অস্ট্রেলিয়া
[B] কানাডা
[C] আয়ারল্যান্ড
[D] জার্মানি
সঠিক উত্তর: [C] আয়ারল্যান্ড
➢ অতিরিক্ত তথ্য: এটি সংবিধানের ৪র্থ পার্টে (৩৬-৫১ নম্বর আর্টিকেল) রয়েছে এবং এটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়।
১৩. তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গঠিত হয়েছিল?
[A] কলকাতা
[B] তমলুক (মেদিনীপুর)
[C] বর্ধমান
[D] ঢাকা
সঠিক উত্তর: [B] তমলুক (মেদিনীপুর)
➢ অতিরিক্ত তথ্য: ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় এই সমান্তরাল সরকার গঠিত হয়। এর সাথে মাতঙ্গিনী হাজরা (গান্ধীবুড়ি), সতীশ চন্দ্র সামন্ত ও সুশীল কুমার ধারা যুক্ত ছিলেন।
১৪. ভারতের বৃহত্তম মরুভূমি থর প্রধানত কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] রাজস্থান
[C] পাঞ্জাব
[D] হরিয়ানা
সঠিক উত্তর: [B] রাজস্থান
➢ অতিরিক্ত তথ্য: একে 'গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট' বলা হয়, যার ৮৫% ভারতে এবং বাকি ১৫% পাকিস্তানে অবস্থিত।
১৫. এলপিজি (LPG) গ্যাসের প্রধান উপাদান কোনটি?
[A] মিথেন ও ইথেন
[B] বিউটেন ও প্রোপেন
[C] কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন
[D] নাইট্রোজেন ও হাইড্রোজেন
সঠিক উত্তর: [B] বিউটেন ও প্রোপেন
➢ অতিরিক্ত তথ্য: এটি একটি দাহ্য গ্যাস। গ্যাস লিক হলে বোঝার জন্য এতে 'ইথাইল মারক্যাপটান' নামক যৌগ মেশানো থাকে যার কারণে তীব্র গন্ধ বের হয়।
১৬. রাজ্যপালের কার্যকালের মেয়াদ সাধারণ পরিস্থিতিতে কত বছর থাকে?
[A] ৪ বছর
[B] ৫ বছর
[C] ৬ বছর
[D] নির্দিষ্ট নয়
সঠিক উত্তর: [B] ৫ বছর
➢ অতিরিক্ত তথ্য: রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, ঠিক যেমন ভারতের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি।
১৭. ভারতের কোন রাজ্যে বিখ্যাত গীর জাতীয় উদ্যান অবস্থিত?
[A] রাজস্থান
[B] মহারাষ্ট্র
[C] গুজরাট
[D] মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: [C] গুজরাট
➢ অতিরিক্ত তথ্য: গীর অরণ্য এশিয়াটিক লায়ন বা এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক বাসস্থান। ২০২০ সালে এখান থেকেই প্রধানমন্ত্রী 'প্রজেক্ট লায়ন' শুরু করেছিলেন।
১৮. পশ্চিমবঙ্গের কোন জেলাকে 'আমের শহর' বলা হয়?
[A] মুর্শিদাবাদ
[B] নদীয়া
[C] মালদহ
[D] হুগলি
সঠিক উত্তর: [C] মালদহ
➢ অতিরিক্ত তথ্য: এই জেলার অর্থনীতি মূলত আম চাষ ও রেশম শিল্পের উপর নির্ভরশীল। ফজলিল, ল্যাংড়া, গোপালভোগ ইত্যাদি আম এখানকার বিখ্যাত।
১৯. ভারী জলের (Heavy Water) রাসায়নিক সংকেত কী?
[A] H2O
[B] H2O2
[C] D2O
[D] CO2
সঠিক উত্তর: [C] D2O (ডয়টেরিয়াম অক্সাইড)
➢ অতিরিক্ত তথ্য: পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে এটি ব্যবহার করা হয়। (H2O2 হলো হাইড্রোজেন পারঅক্সাইড)।
২০. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে?
[A] অনুচ্ছেদ ১৪
[B] অনুচ্ছেদ ১৫
[C] অনুচ্ছেদ ১৬
[D] অনুচ্ছেদ ১৭
সঠিক উত্তর: [D] অনুচ্ছেদ ১৭
➢ অতিরিক্ত তথ্য: ১৪ নম্বর আর্টিকেলে আইনের চোখে সাম্য এবং ১৬ নম্বর আর্টিকেলে সরকারি চাকরিতে সমান সুযোগের কথা বলা হয়েছে।
২১. কোন দল টাটা আইপিএল ২০২৬-এর ফাইনালে জয়লাভ করেছে?
[A] কলকাতা নাইট রাইডার্স
[B] চেন্নাই সুপার কিংস
[C] রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
[D] গুজরাট টাইটান্স
সঠিক উত্তর: [C] রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
➢ অতিরিক্ত তথ্য: গুজরাট টাইটান্সকে হারিয়ে এই দল জয়লাভ করেছে (৫ উইকেটে)।
২২. পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির?
[A] নিরক্ষীয়
[B] ভূমধ্যসাগরীয়
[C] ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
[D] তুন্দ্রা জলবায়ু
সঠিক উত্তর: [C] ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
➢ অতিরিক্ত তথ্য: ভারতের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির হয়ে থাকে।
২৩. দরিদ্র মানুষের ব্যাংকিং পরিষেবা দিতে শূন্য ব্যালেন্সে কোন অ্যাকাউন্ট খোলা হয়?
[A] প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
[B] প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট
[C] অটল পেনশন যোজনা
[D] পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট
সঠিক উত্তর: [B] প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট
➢ অতিরিক্ত তথ্য: ২০১৪ সালে এটি চালু করা হয়েছিল যাতে গ্রামীণ ও দরিদ্র মানুষরাও ব্যাংকিংয়ের আওতায় আসতে পারে।
২৪. মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
[A] জলপাইগুড়ি
[B] আলিপুরদুয়ার
[C] দার্জিলিং
[D] কালিম্পং
সঠিক উত্তর: [C] দার্জিলিং
➢ অতিরিক্ত তথ্য: এটি মহানন্দা ও তিস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। তিস্তাকে 'বাংলার ত্রাসের নদী' বলা হয়।
২৫. 'সজলধারা' কর্মসূচি গ্রামীণ এলাকায় কী সরবরাহের সাথে যুক্ত?
[A] বিদ্যুত
[B] সেচের জল
[C] পানীয় জল
[D] সার
সঠিক উত্তর: [C] পানীয় জল
➢ অতিরিক্ত তথ্য: ২০০২ সালের ২৫শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর আমলে এটি চালু হয়। ২৫শে ডিসেম্বর দিনটি 'গুড গভর্ন্যান্স ডে' (Good Governance Day) হিসেবে পালিত হয়।
২৬. অ্যাসিড বৃষ্টিতে প্রধানত কোন অ্যাসিড থাকে?
[A] নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড
[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[C] অ্যাসিটিক অ্যাসিড
[D] সাইট্রিক অ্যাসিড
সঠিক উত্তর: [A] নাইট্রিক অ্যাসিড (HNO3) ও সালফিউরিক অ্যাসিড (H2SO4)
➢ অতিরিক্ত তথ্য: অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি হলো সালফার ডাইঅক্সাইড (SO2) এবং নাইট্রোজেন অক্সাইড।
২৭. লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন (Joint Sitting) কে আহ্বান করেন?
[A] প্রধানমন্ত্রী
[B] লোকসভার স্পিকার
[C] ভারতের প্রধান বিচারপতি
[D] ভারতের রাষ্ট্রপতি
সঠিক উত্তর: [D] ভারতের রাষ্ট্রপতি
➢ অতিরিক্ত তথ্য: কোনো বিল পাস নিয়ে বিরোধ দেখা দিলে সংবিধানের ১১৮ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকেন।
২৮. ভারতের কোন রাজ্য পেঁয়াজ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক
সঠিক উত্তর: [C] মহারাষ্ট্র
➢ অতিরিক্ত তথ্য: মহারাষ্ট্রকে ভারতের 'পেঁয়াজের রাজধানী' বলা হয়, কারণ দেশের মোট উৎপাদিত পেঁয়াজের এক-তৃতীয়াংশের বেশি এখানেই উৎপন্ন হয়।
২৯. ভারতের কোন শহরকে 'গোলাপী শহর' (Pink City) বলা হয়?
[A] উদয়পুর
[B] জয়পুর
[C] যোধপুর
[D] জয়সলমের
সঠিক উত্তর: [B] জয়পুর
➢ অতিরিক্ত তথ্য: ১৮৭৬ সালে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে মহারাজা রাম সিং জয়পুরকে গোলাপি রঙে সাজিয়েছিলেন। (যোধপুরকে ব্লু সিটি এবং উদয়পুরকে হ্রদের শহর বলা হয়)।
৩০. পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি?
[A] কলকাতা বিশ্ববিদ্যালয়
[B] যাদবপুর বিশ্ববিদ্যালয়
[C] প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
[D] বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: [D] বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
➢ অতিরিক্ত তথ্য: ১৯২১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য (Chancellor) হলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী।
৩১. শব্দের বেগ নিচের কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
[A] কঠিন মাধ্যম
[B] তরল মাধ্যম
[C] গ্যাসীয় মাধ্যম
[D] শূন্য মাধ্যম
সঠিক উত্তর: [A] কঠিন মাধ্যম
➢ অতিরিক্ত তথ্য: মানুষ ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। শব্দ সবচেয়ে দ্রুত কঠিন মাধ্যমে, তারপর তরল ও সবশেষে বায়বীয় মাধ্যমে বিস্তার লাভ করে।
📚 Read More...


Please do not enter any spam link in the comment box.