Top Ads Area

5th July 2026 Daily Current Affairs in Bengali MCQ | Bengali GK Diary

Bangla GK Diary 0

5th July 2026 Daily Current Affairs in Bengali MCQ | Bengali GK Diary


5th July 2026 Daily Current Affairs in Bengali MCQ

নমস্কার বন্ধুরা, Bengali GK Diary-তে আপনাদের স্বাগত। আজকের এই পোস্টে আমরা ৫ই জুলাই ২০২৬-এর গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) আপনাদের সাথে শেয়ার করছি। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার (যেমন- WBCS, SSC, Railway, PSC) প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্ন MCQ আকারে এবং প্রাসঙ্গিক অতিরিক্ত স্ট্যাটিক জিকে সহ নিচে দেওয়া হলো।


Daily Current Affairs MCQ (5th July 2026)


১. আসামের কোন জলাভূমিকে সম্প্রতি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে?

ক) দীপোর বিল

খ) বরজুলি জলাভূমি

গ) শোন বিল

ঘ) চানডুবি হ্রদ


সঠিক উত্তর: খ) বরজুলি জলাভূমি

➢ অতিরিক্ত তথ্য: এটি আসামের শোণিতপুর জেলায় অবস্থিত। বিশেষ করে 'ওরাইজা রুফিপোগান' (Oryza rufipogon) নামক বন্য ধানের প্রজাতি সংরক্ষণের জন্য একে হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। ভারতের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হলো কর্ণাটকের নাল্লুর তেঁতুল বাগান (২০০৭)।



২. ২০২৬ সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার জমি পরিমাপ ও সীমানা বিবাদ মেটাতে রাজ্যব্যাপী 'ডিজি রোভার' (Digi Rover) স্পেশাল ল্যান্ড মেজারমেন্ট ক্যাম্পেইন চালু করেছে?

ক) মধ্যপ্রদেশ

খ) বিহার

গ) উত্তরপ্রদেশ

ঘ) গুজরাট


সঠিক উত্তর: গ) উত্তরপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাহারানপুর থেকে এর উদ্বোধন করেন। এই অভিযান ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।



৩. ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য ক্লাইমেট মডেল (Climate Model) তৈরি করেছে কোন আইআইটি (IIT)?

ক) আইআইটি মাদ্রাজ

খ) আইআইটি বোম্বে

গ) আইআইটি দিল্লি

ঘ) আইআইটি খড়্গপুর


সঠিক উত্তর: ঘ) আইআইটি খড়্গপুর

➢ অতিরিক্ত তথ্য: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিষয়গুলো খতিয়ে দেখে সমগ্র ভারত জুড়ে ডেঙ্গু রোগের ঝুঁকির পূর্বাভাস এবং মূল্যায়নের জন্য আইআইটি খড়্গপুরের গবেষকরা এই ক্লাইমেট ইনফর্মড মডেলিং ফ্রেমওয়ার্কটি তৈরি করেছেন।



৪. পাঁচবারের প্রিমিয়ার লীগ জয়ী তারকা ফুটবলার রিয়াদ মহারেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন?

ক) ব্রাজিল

খ) ফ্রান্স

গ) অ্যালজেরিয়া

ঘ) আর্জেন্টিনা


সঠিক উত্তর: গ) অ্যালজেরিয়া

➢ অতিরিক্ত তথ্য: তিনি অ্যালজেরিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং ১লা জুলাই ২০২৬-এ আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসরের ঘোষণা করেন।



৫. সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি একক নিয়ামক সংস্থার অধীনে আনতে কোন রাজ্য ভারতের প্রথম 'মাইনরিটি এডুকেশন অথরিটি' গঠন করেছে?

ক) উত্তরাখণ্ড

খ) কেরালা

গ) আসাম

ঘ) পশ্চিমবঙ্গ


সঠিক উত্তর: ক) উত্তরাখণ্ড

➢ অতিরিক্ত তথ্য: উত্তরাখণ্ড স্টেট অথরিটি ফর মাইনরিটি এডুকেশন (USAME) গঠন করা হয়েছে যা বর্তমান মাদ্রাসা বোর্ডকে বিলুপ্ত করে ৬টি বিজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনবে।



৬. কচিতে অনুষ্ঠিত দ্বিতীয় 'ন্যাশনাল স্কিল অলিম্পিয়াড অন সিফুড ভ্যালু এডিশন'-এ প্রথম স্থান অধিকার করেছেন পি. সূর্য ভাস্কর। তিনি কোন রাজ্যের বাসিন্দা?

ক) তামিলনাড়ু

খ) কেরালা

গ) অন্ধ্রপ্রদেশ

ঘ) কর্ণাটক


সঠিক উত্তর: গ) অন্ধ্রপ্রদেশ

➢ অতিরিক্ত তথ্য: মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে কেরালার কচিতে এই ইভেন্টটি আয়োজিত হয়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তামিলনাড়ুর মুথুকুমারান এবং তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার সাগরিকা সরদার।



৭. গ্রামীণ নারী স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য লঞ্চ হওয়া 'সি লিপস' (C-LEAPS) মোবাইল অ্যাপটি কোন সংস্থা তৈরি করেছে?

ক) নীতি আয়োগ

খ) নাবার্ড

গ) ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন

ঘ) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


সঠিক উত্তর: গ) ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন

➢ অতিরিক্ত তথ্য: ২৯শে জুন ২০২৬-এ নয়াদিল্লিতে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে এটি লঞ্চ করা হয়। এই সম্মেলনের থিম ছিল 'গ্রামোদয় থেকে রাষ্ট্রোদয়'। এটি সরকারের 'লাখপতি দিদি' মিশনকে শক্তি যোগাবে।



৮. হিন্দুস্তান কপার লিমিটেডের (Hindustan Copper Limited) নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন?

ক) সঞ্জীব কুমার সিং

খ) অনুপম মিশ্র

গ) রাজীব কুমার

ঘ) অলোক শর্মা


সঠিক উত্তর: খ) অনুপম মিশ্র

➢ অতিরিক্ত তথ্য: হিন্দুস্তান কপার লিমিটেড ভারত সরকারের অধীনে থাকা একটি মিনিরত্ন পিএসইউ (PSU)। এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। অনুপম মিশ্র সঞ্জীব কুমার সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।



৯. ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউদার্ন কমান্ডের (Southern Command) নতুন প্রধান বা চিফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

ক) লেফটেনেন্ট জেনারেল রাজেশ পুষ্কর

খ) জেনারেল মনোজ পান্ডে

গ) লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ঘ) লেফটেনেন্ট জেনারেল অনিল চৌহান


সঠিক উত্তর: ক) লেফটেনেন্ট জেনারেল রাজেশ পুষ্কর

➢ অতিরিক্ত তথ্য: সাউদার্ন কমান্ডের সদর দপ্তর মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এটি ভারতীয় সেনাবাহিনীর ভৌগোলিক দিক থেকে বৃহত্তম কমান্ড।



১০. প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) পরিষেবাগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার জন্য কোন চ্যাটবট লঞ্চ করা হয়েছে?

ক) আয়ুষ্মান মিত্র

খ) স্বাস্থ্য সাথী

গ) আয়ুষ্মান সারথী

ঘ) পিএম হেলথ বট


সঠিক উত্তর: গ) আয়ুষ্মান সারথী

➢ অতিরিক্ত তথ্য: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এর উদ্বোধন করেন। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এটি ডেভেলপ করেছে। সাধারণ মানুষের কাছে পরিষেবাগুলি আরও সহজলভ্য করার উদ্দেশ্যে এটি চালু হয়েছে।



📚Read More...

📕 ৪ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ

📘 ৩ জুলাই ২০২৬ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad