Top Ads Area

ভারতের রামসার সাইট তালিকা ২০২৬ | Ramsar Sites in India List in Bengali

Bangla GK Diary 0

ভারতের রামসার সাইট তালিকা ২০২৬ | Ramsar Sites in India List in Bengali

Ramsar Sites in India List in Bengali

রামসার সাইট কী এবং এর ইতিহাস? (What is Ramsar Site?)

বিশ্বব্যাপী জলাভূমি (Wetlands) সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশের সম্মতিতে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা রামসার কনভেনশন (Ramsar Convention) নামে পরিচিত।

সহজ কথায়, রামসার কনভেনশনের আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমির তালিকায় যেসব জলাভূমি অন্তর্ভুক্ত হয়, সেগুলিকে রামসার সাইট বলা হয়।


ভারতের রামসার সাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (Important GK Facts)

পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভারতের রামসার সাইট সম্পর্কিত প্রধান তথ্যসমূহ নিচে দেওয়া হলো:

〇 প্রথম রামসার সাইট: ভারতের প্রথম রামসার সাইট হলো চিল্কা হ্রদ (ওড়িশা) এবং কেওলাদেও জাতীয় উদ্যান (রাজস্থান) — ১৯৮১ সালে এই দুটি রামসার সাইটের মর্যাদা পায়।

〇 বৃহত্তম রামসার সাইট: পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি (Sundarbans Wetland) হলো ভারতের বৃহত্তম রামসার সাইট।

〇 ক্ষুদ্রতম রামসার সাইট: হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ হলো ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট।

〇 পশ্চিমবঙ্গের রামসার সাইট: পশ্চিমবঙ্গে বর্তমানে ২টি রামসার সাইট রয়েছে — পূর্ব কলকাতা জলাভূমি (২০০২) এবং সুন্দরবন জলাভূমিঞ্জ (২০১৯)।


ভারতের রামসার সাইটের তালিকা

ভারতের গুরুত্বপূর্ণ রামসার সাইট, তাদের অবস্থান এবং রামসার তালিকায় অন্তর্ভুক্তির বছর নিচে দেওয়া হলো। মোবাইলে সম্পূর্ণ তালিকা দেখতে ডানদিকে স্ক্রল করুন।

ক্র. নং রামসার সাইটের নাম অবস্থান অন্তর্ভুক্তির বছর
১চিলিকা হ্রদওডিশা১৯৮১
২কেওলাদেও জাতীয় উদ্যানরাজস্থান১৯৮১
৩হরিকি জলাভূমিপাঞ্জাব১৯৯০
৪লোকটাক হ্রদমণিপুর১৯৯০
৫সম্বর হ্রদরাজস্থান১৯৯০
৬উলার হ্রদজম্মু ও কাশ্মীর১৯৯০
৭অষ্টমুদি জলাভূমিকেরালা২০০২
৮ভিতরকনিকা ম্যানগ্রোভওডিশা২০০২
৯ভোজ জলাভূমিমধ্যপ্রদেশ২০০২
১০দীপর বিলঅসম২০০২
১১পূর্ব কলকাতা জলাভূমিপশ্চিমবঙ্গ২০০২
১২কাঞ্জলি জলাভূমিপাঞ্জাব২০০২
১৩কোলেরু হ্রদঅন্ধ্রপ্রদেশ২০০২
১৪পয়েন্ট ক্যালিমের বন্যপ্রাণী অভয়ারণ্যতামিলনাড়ু২০০২
১৫পং ড্যাম হ্রদহিমাচল প্রদেশ২০০২
১৬রোপার জলাভূমিপাঞ্জাব২০০২
১৭সস্তামকোটা হ্রদকেরালা২০০২
১৮সোমোরিরি (Tsomoriri)লাদাখ২০০২
১৯ভেম্বানাদ কয়াল জলাভূমিকেরালা২০০২
২০চন্দ্র তালহিমাচল প্রদেশ২০০৫
২১হোকেরা জলাভূমিজম্মু ও কাশ্মীর২০০৫
২২রেনুকা হ্রদহিমাচল প্রদেশ২০০৫
২৩রুদ্রসাগর জলাভূমিত্রিপুরা২০০৫
২৪সুরিনসার-মানসার হ্রদজম্মু ও কাশ্মীর২০০৫
২৫ঊর্ধ্ব গঙ্গা নদীউত্তরপ্রদেশ২০০৫
২৬নল সরোবর পক্ষী অভয়ারণ্যগুজরাট২০১২
২৭বিয়াস সংরক্ষণ রিজার্ভপাঞ্জাব২০১৯
২৮কেশোপুর-মিয়ানি কমিউনিটি রিজার্ভপাঞ্জাব২০১৯
২৯নান্দুর মধ্যমেশ্বরমহারাষ্ট্র২০১৯
৩০নাঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্যপাঞ্জাব২০১৯
৩১নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০১৯
৩২পার্বতী অর্গ পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০১৯
৩৩সমন পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০১৯
৩৪সমসপুর পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০১৯
৩৫সামান পক্ষী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০১৯
৩৬সরসাই নবার বিলউত্তরপ্রদেশ২০১৯
৩৭সুন্দরবন জলাভূমিপশ্চিমবঙ্গ২০১৯
৩৮লোণার হ্রদমহারাষ্ট্র২০২০
৩৯আসান সংরক্ষণ রিজার্ভউত্তরাখণ্ড২০২০
৪০কাবারতাল জলাভূমিবিহার২০২০
৪১সুর সরোবরউত্তরপ্রদেশ২০২০
৪২সো কার জলাভূমি (Tso Kar)লাদাখ২০২০
৪৩ওয়াধভানা জলাভূমিগুজরাট২০২১
৪৪খোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্যগুজরাট২০২১
৪৫তামপারা হ্রদওডিশা২০২১
৪৬সুলতানপুর জাতীয় উদ্যানহরিয়ানা২০২১
৪৭সাতকোশিয়া গর্জওডিশা২০২১
৪৮পালা জলাভূমিমিজোরাম২০২১
৪৯খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যগুজরাট২০২১
৫০কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২১
৫১হীরাকুদ জলাধারওডিশা২০২১
৫২হায়দরপুর জলাভূমিউত্তরপ্রদেশ২০২১
৫৩চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২১
৫৪ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্যহরিয়ানা২০২১
৫৫বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্যউত্তরপ্রদেশ২০২১
৫৬আনশুপা হ্রদওডিশা২০২১
৫৭মান্নার সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু২০২২
৫৮হাইগাম জলাভূমি সংরক্ষণ রিজার্ভজম্মু ও কাশ্মীর২০২২
৫৯কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৬০কারিকিলি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৬১নন্দা হ্রদগোয়া২০২২
৬২পল্লীকরণাই মার্শ রিজার্ভ ফরেস্টতামিলনাড়ু২০২২
৬৩পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্টতামিলনাড়ু২০২২
৬৪রঙ্গনাথিট্টু পক্ষী অভয়ারণ্যকর্ণাটক২০২২
৬৫সাখ্য সাগরমধ্যপ্রদেশ২০২২
৬৬শালবুগ জলাভূমি সংরক্ষণ রিজার্ভজম্মু ও কাশ্মীর২০২২
৬৭সিরপুর জলাভূমিমধ্যপ্রদেশ২০২২
৬৮সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্সতামিলনাড়ু২০২২
৬৯থানে ক্রিকমহারাষ্ট্র২০২২
৭০উদয়মার্থান্ডপুরম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৭১ভাদুভুর পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৭২বেদান্থাঙ্গল পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৭৩ভেলোড পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২২
৭৪ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্সতামিলনাড়ু২০২২
৭৫যশবন্ত সাগরমধ্যপ্রদেশ২০২২
৭৬আঘনাশিনী মোহনাকর্ণাটক২০২৪
৭৭অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভকর্ণাটক২০২৪
৭৮কারাইভেট্টি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু২০২৪
৭৯লংউড শোলা রিজার্ভ ফরেস্টতামিলনাড়ু২০২৪
৮০থেরথাঙ্গল পক্ষী অভয়ারণ্য (Therthangal Bird Sanctuary)তামিলনাড়ু২০২৫
৮১রুদ্রসাগর হ্রদ (Rudrasagar Lake)ত্রিপুরা২০০৫
৮২হোকেরা জলাভূমি (Hokera Wetland)জম্মু ও কাশ্মীর২০০৫
৮৩হাইগাম জলাভূমি সংরক্ষণ রিজার্ভ (Hygam Wetland Conservation Reserve)জম্মু ও কাশ্মীর২০২২
৮৪শালবুগ জলাভূমি সংরক্ষণ রিজার্ভ (Shallbugh Wetland Conservation Reserve)জম্মু ও কাশ্মীর২০২২
৮৫সুরিনসার-মানসার হ্রদ (Surinsar-Mansar Lakes)জম্মু ও কাশ্মীর২০০৫
৮৬উলার হ্রদ (Wular Lake)জম্মু ও কাশ্মীর১৯৯০
৮৭বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য (Bakhira Wildlife Sanctuary)উত্তরপ্রদেশ২০২১
৮৮হায়দরপুর জলাভূমি (Haiderpur Wetland)উত্তরপ্রদেশ২০২১
৮৯নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য (Nawabganj Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০১৯
৯০পার্বতী অর্গ পক্ষী অভয়ারণ্য (Parvati Arga Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০১৯
৯১সমন পক্ষী অভয়ারণ্য (Saman Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০১৯
৯২সমসপুর পক্ষী অভয়ারণ্য (Samaspur Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০১৯
৯৩সান্ডি পক্ষী অভয়ারণ্য (Sandi Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০১৯
৯৪সরসাই নবার ঝিল (Sarsai Nawar Jheel)উত্তরপ্রদেশ২০১৯
৯৫সুর সরোবর / কীরথাম হ্রদ (Sur Sarovar)উত্তরপ্রদেশ২০২০
৯৬ঊর্ধ্ব গঙ্গা নদী (Upper Ganga River)উত্তরপ্রদেশ২০০৫
৯৭পাটনা পক্ষী অভয়ারণ্য (Patna Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০২৬
৯৮শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য (Shekha Jheel Bird Sanctuary)উত্তরপ্রদেশ২০২৬
৯৯জয় প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য / সুরহা তাল (Surha Tal)উত্তরপ্রদেশ২০২৬
১০০গ্লাউ হ্রদ (Glaw Lake)অরুণাচল প্রদেশ২০২৬
১০১ছারি-ঢান্ড (Chhari-Dhand)গুজরাট২০২৬
১০২সুখনা জলাভূমি (Sukhna Wetland)চণ্ডীগড়২০২৬
১০৩সৌজ ঝিল (Sauj Jheel)উত্তরপ্রদেশ২০২৬


পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ)


প্রশ্ন ১. রামসার কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি।


প্রশ্ন ২. রামসার কনভেনশন কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: ইরানের রামসার শহরে।


প্রশ্ন ৩. বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) কবে পালিত হয়?

উত্তর: প্রতি বছর ২ ফেব্রুয়ারি।


প্রশ্ন ৪. ভারত কত সালে রামসার কনভেনশনের সদস্য হয়?

উত্তর: ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি।


প্রশ্ন ৫. ভারতের প্রথম দুটি রামসার সাইটের নাম কী?

উত্তর: চিলিকা হ্রদ (ওডিশা) এবং কেওলাদেও জাতীয় উদ্যান (রাজস্থান)। উভয়ই ১৯৮১ সালে রামসার তালিকাভুক্ত হয়।


প্রশ্ন ৬. চিলিকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ওডিশা।


প্রশ্ন ৭. কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: রাজস্থান।


প্রশ্ন ৮. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি?

উত্তর: সুন্দরবন জলাভূমি (পশ্চিমবঙ্গ)।


প্রশ্ন ৯. পূর্ব কলকাতা জলাভূমি কত সালে রামসার সাইটের স্বীকৃতি পায়?

উত্তর: ২০০২ সালে।


প্রশ্ন ১০. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: মণিপুর।


প্রশ্ন ১১. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে?

উত্তর: তামিলনাড়ু।


প্রশ্ন ১২. ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত?

উত্তর: লোকটাক হ্রদ, মণিপুর।


প্রশ্ন ১৩. উলার হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

উত্তর: জম্মু ও কাশ্মীর।


প্রশ্ন ১৪. দীপর বিল রামসার সাইটটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: অসম।


প্রশ্ন ১৫. ভেম্বানাদ-কোল জলাভূমি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালা।


প্রশ্ন ১৬. ভারতের কোন রামসার সাইটটি ১৯৯৩ সালে মন্ট্রো রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২০০২ সালে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়?

উত্তর: চিলিকা হ্রদ।


প্রশ্ন ১৭. সুন্দরবন জলাভূমি কত সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়?

উত্তর: ২০১৯ সালে।


প্রশ্ন ১৮. ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত ভারতে মোট কতটি রামসার সাইট রয়েছে?

উত্তর: ১০৩টি।


প্রশ্ন ১৯. ২০২৬ সালের অক্টোবরে ভারতের নতুন সংযোজিত দুটি রামসার সাইটের নাম কী?

উত্তর: সুখনা জলাভূমি (চণ্ডীগড়) এবং সৌজ ঝিল (উত্তরপ্রদেশ)।


প্রশ্ন ২০. রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর: আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমির সংরক্ষণ এবং জলাভূমির যুক্তিসংগত ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।


পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

〇 ভারতের মোট রামসার সাইট ➙ ১০৩টি

〇 রামসার কনভেনশন ➙ ১৯৭১ সাল

〇 ভারতে কার্যকর ➙ ১ ফেব্রুয়ারি ১৯৮২

〇 বিশ্ব জলাভূমি দিবস ➙ ২ ফেব্রুয়ারি

〇 সর্বাধিক রামসার সাইটযুক্ত রাজ্য ➙ তামিলনাড়ু



উপসংহার:

আশা করি, ভারতের রামসার সাইট সম্পর্কিত এই তথ্যগুলি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে। এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিয়মিত স্ট্যাটিক জিকে (Static GK) পেতে বাংলা জিকে ডায়েরি সঙ্গে থাকুন।



📚 Read More...

🔷 রামসার সাইট নির্ধারণের মানদণ্ড (Ramsar Site Criteria)

🔷 ভারতের রামসার সাইটের তালিকা ও গুরুত্বপূর্ণ তথ্য



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad