Top Ads Area

ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা ২০২৬ | All States CM & Governor List in Bengali

Bangla GK Diary 0

ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা ২০২৬ (All States CM & Governor List)

All States CM & Governor List

ভারতের প্রতিটি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল—এই দুটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজ্যের শাসনকার্য পরিচালনায় মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত নির্বাহী প্রধান এবং রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে রাজ্যপালের পরিবর্তে উপরাজ্যপাল (Lieutenant Governor) বা প্রশাসক নিযুক্ত থাকেন।

WBCS, WBP, KP, PSC, SSC, রেলওয়ে সহ যেকোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান (Current Affairs & Static GK) অংশ থেকে এই বিষয়ে প্রায়ই প্রশ্ন এসে থাকে। যেমন—পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে, বা কোনো নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কী। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বাংলা জিকে ডায়েরি-র আজকের এই বিশেষ প্রতিবেদনে ২০২৬ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের সমস্ত রাজ্য ও বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের সম্পূর্ণ তালিকা নিচে তুলে ধরা হলো।


ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা ২০২৬


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মুখ্যমন্ত্রী (Chief Minister) রাজ্যপাল / উপরাজ্যপাল (Governor / LG)
১. অন্ধ্রপ্রদেশ
(Andhra Pradesh)
এন. চন্দ্রবাবু নাইডু
(N. Chandrababu Naidu)
এস. আব্দুল নাজির
(S. Abdul Nazeer)
২. অরুণাচলপ্রদেশ
(Arunachal Pradesh)
পেমা খান্ডু
(Pema Khandu)
লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক
(Lt. Gen. K. T. Parnaik)
৩. আসাম
(Assam)
হিমন্ত বিশ্ব শর্মা
(Himanta Biswa Sarma)
লক্ষণ প্রসাদ আচার্য
(Lakshman Prasad Acharya)
৪. বিহার
(Bihar)
সম্রাট চৌধুরী
(Samrat Choudhary)
লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন
(Lt. Gen. Syed Ata Hasnain)
৫. ছত্তিশগড়
(Chhattisgarh)
বিষ্ণু দেও সাই
(Vishnu Deo Sai)
রমেন ডেকা
(Ramen Deka)
৬. দিল্লি
(Delhi)
কেন্দ্রশাসিত অঞ্চল
রেখা গুপ্তা
(Rekha Gupta)
তারাঞ্জিত সিং সান্ধু
(Taranjit Singh Sandhu)
(উপরাজ্যপাল / LG)
৭. গোয়া
(Goa)
প্রমোদ সাওয়ান্ত
(Pramod Sawant)
পুসাপতি অশোক গজপতি রাজু
(Pusapati Ashok Gajapathi Raju)
৮. গুজরাট
(Gujarat)
ভুপেন্দ্রভাই প্যাটেল
(Bhupendra Patel)
আচার্য দেবব্রত
(Acharya Devvrat)
৯. হরিয়ানা
(Haryana)
নায়াব সিং সাইনি
(Nayab Singh Saini)
অসীম কুমার ঘোষ
(Ashim Kumar Ghosh)
১০. হিমাচলপ্রদেশ
(Himachal Pradesh)
সুখবিন্দর সিং সুখু
(Sukhvinder Singh Sukhu)
কবিন্দর গুপ্তা
(Kavinder Gupta)
১১. জম্মু ও কাশ্মীর
(Jammu & Kashmir)
কেন্দ্রশাসিত অঞ্চল
ওমর আবদুল্লাহ
(Omar Abdullah)
মনোজ সিনহা
(Manoj Sinha)
(উপরাজ্যপাল / LG)
১২. ঝাড়খণ্ড
(Jharkhand)
হেমন্ত সোরেন
(Hemant Soren)
সন্তোষ কুমার গংওয়ার
(Santosh Kumar Gangwar)
১৩. কর্ণাটক
(Karnataka)
ডি. কে. শিবকুমার
(D. K. Shivakumar)
সুধা যাদব
(Sudha Yadav)
১৪. কেরালা
(Kerala)
ভি. ডি. সথীসান
(V. D. Satheesan)
ওম প্রকাশ মাথুর
(Om Prakash Mathur)
১৫. মধ্যপ্রদেশ
(Madhya Pradesh)
মোহন যাদব
(Mohan Yadav)
মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল
(Mangubhai Chhaganbhai Patel)
১৬. মহারাষ্ট্র
(Maharashtra)
দেবেন্দ্র ফড়নবিশ
(Devendra Fadnavis)
জিষ্ণু দেব বর্মা
(Jishnu Dev Varma)
১৭. মণিপুর
(Manipur)
ইউমনাম খেমচাঁদ সিং
(Yumnam Khemchand Singh)
অজয় কুমার ভাল্লা
(Ajay Kumar Bhalla)
১৮. মেঘালয়
(Meghalaya)
কনরাড সাংমা
(Conrad Sangma)
সি. এইচ. বিজয়শঙ্কর
(C. H. Vijayashankar)
১৯. মিজোরাম
(Mizoram)
লালডুহোমা
(Lalduhoma)
বিজয় কুমার সিং
(Vijay Kumar Singh)
২০. নাগাল্যান্ড
(Nagaland)
নেফিউ রিও
(Neiphiu Rio)
নন্দ কিশোর যাদব
(Nand Kishore Yadav)
২১. ওড়িশা
(Odisha)
মোহন চরণ মাঝি
(Mohan Charan Majhi)
ব্রজ মোহন রাম
(Braj Mohan Ram)
২২. পুদুচেরি
(Puducherry)
কেন্দ্রশাসিত অঞ্চল
এন. রাঙ্গাস্বামী
(N. Rangasamy)
কে. কৈলাসনাথন
(K. Kailashnathan)
(উপরাজ্যপাল / LG)
২৩. পাঞ্জাব
(Punjab)
ভগবান্ত মান
(Bhagwant Mann)
গুলাব চাঁদ কাটারিয়া
(Gulab Chand Kataria)
২৪. রাজস্থান
(Rajasthan)
ভজন লাল শর্মা
(Bhajan Lal Sharma)
হরিভাউ কিষাণরাও বাগড়ে
(Haribhau Kisanrao Bagde)
২৫. সিকিম
(Sikkim)
প্রেম সিং তামাং (গোলে)
(Prem Singh Tamang - Golay)
দুষ্যন্ত গৌতম
(Dushyant Gautam)
২৬. তামিলনাড়ু
(Tamil Nadu)
সি. জোসেফ বিজয়
(C. Joseph Vijay)
রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
(Rajendra Vishwanath Arlekar)
২৭. তেলেঙ্গানা
(Telangana)
এ. রেভান্থ রেড্ডি
(A. Revanth Reddy)
শিব প্রতাপ শুক্লা
(Shiv Pratap Shukla)
২৮. ত্রিপুরা
(Tripura)
মানিক সাহা
(Manik Saha)
ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
(Indrasena Reddy Nallu)
২৯. উত্তরপ্রদেশ
(Uttar Pradesh)
যোগী আদিত্যনাথ
(Yogi Adityanath)
আনন্দিবেন প্যাটেল
(Anandiben Patel)
৩০. উত্তরাখণ্ড
(Uttarakhand)
পুষ্কর সিং ধামী
(Pushkar Singh Dhami)
ঢাল সিং বিসেন
(Dhal Singh Bisen)
৩১. পশ্চিমবঙ্গ
(West Bengal)
শুভেন্দু অধিকারী
(Suvendu Adhikari)
আর. এন. রবি
(R. N. Ravi)


ভারতের বাকি ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক ও উপরাজ্যপাল তালিকা


কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) প্রশাসনিক পদ (Designation) প্রশাসক / উপরাজ্যপাল (Name)
১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(Andaman and Nicobar Islands)
উপরাজ্যপাল
(Lieutenant Governor)
অ্যাডমিরাল (অব.) দেবেন্দ্র কুমার যোশী
(Admiral (Retd.) Devendra Kumar Joshi)
২. চণ্ডীগড়
(Chandigarh)
প্রশাসক
(Administrator)
গুলাব চাঁদ কাটারিয়া
(Gulab Chand Kataria)
পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব
৩. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
(Dadra and Nagar Haveli and Daman and Diu)
প্রশাসক
(Administrator)
প্রফুল্ল খোদা প্যাটেল
(Praful Khoda Patel)
৪. লাদাখ
(Ladakh)
উপরাজ্যপাল
(Lieutenant Governor)
বি. ডি. মিশ্র
(B. D. Mishra)
৫. লাক্ষাদ্বীপ
(Lakshadweep)
প্রশাসক
(Administrator)
প্রফুল্ল খোদা প্যাটেল
(Praful Khoda Patel)
অতিরিক্ত দায়িত্বে



পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা

◼️ ওপরের তালিকাটি মূলত ভারতের ২৮টি অঙ্গরাজ্য এবং বিধানসভা বিশিষ্ট ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল (দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি)-এর প্রশাসনিক প্রধানদের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে।

◼️ এই তথ্যভাণ্ডারটি ৩১ অক্টোবর ২০২৬ তারিখের সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো হয়েছে। রাজনৈতিক বা প্রশাসনিক রদবদলের কারণে যেকোনো সময় এই তালিকা পরিবর্তিত হতে পারে, তাই যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার আগে সাম্প্রতিক তথ্য একবার অবশ্যই যাচাই করে নেবেন।


পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর


১. ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকার কথা বলা হয়েছে?

(A) ১৫২ নং ধারা

(B) ১৫৩ নং ধারা

(C) ১৬৩ নং ধারা

(D) ১৬৪ নং ধারা


সঠিক উত্তর: (B) ১৫৩ নং ধারা


২. রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

(A) রাষ্ট্রপতি

(B) প্রধানমন্ত্রী

(C) রাজ্যপাল

(D) হাইকোর্টের প্রধান বিচারপতি


সঠিক উত্তর: (C) রাজ্যপাল


৩. নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নিজস্ব বিধানসভা এবং মুখ্যমন্ত্রী রয়েছেন?

(A) পুদুচেরি

(B) চণ্ডীগড়

(C) লাদাখ

(D) লাক্ষাদ্বীপ


সঠিক উত্তর: (A) পুদুচেরি


৪. রাজ্যপাল হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক?

(A) ২৫ বছর

(B) ৩০ বছর

(C) ৩৫ বছর

(D) ৪০ বছর


সঠিক উত্তর: (C) ৩৫ বছর


৫. কোন রাজ্যপাল একইসাথে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন?

(A) হরিয়ানার রাজ্যপাল

(B) পাঞ্জাবের রাজ্যপাল

(C) হিমাচলপ্রদেশের রাজ্যপাল

(D) রাজস্থানের রাজ্যপাল


সঠিক উত্তর: (খ) পাঞ্জাবের রাজ্যপাল


📚 Read More...

🔴 WBPSC Clerkship Exam GK 2026

🔵 পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলার তালিকা



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad