WBSSC Group C & D GK 2025 | New Syllabus Important Questions – Part 14

Ads

WBSSC Group C & D GK 2025 | New Syllabus Important Questions – Part 14

WBSSC Group C & D GK 2025 | New Syllabus Important Questions – Part 14


WBSSC Group C & D 2025 পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য পেতে হলে সিলেবাস অনুযায়ী নিয়মিত জেনারেল নলেজ (GK) প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে আমরা নিয়ে এসেছি WBSSC Group C & D 2025 Important GK Questions (New Syllabus) – Part 14, যেখানে নতুন সিলেবাস ও লেটেস্ট পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী বাছাই করা গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।


এই সেটে History, Geography, Indian Polity, Economy, Science, Current Affairs ও Static GK থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা WBSSC, WBP Constable, KP Constable, SSC ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্যও সমানভাবে উপযোগী।


👉 এখনই সম্পূর্ণ GK সেটটি অনুশীলন করুন এবং WBSSC Group C & D 2025 পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন!


WBSSC Group C & D GK 2025

WBSSC Group C & D 2025 Important GK (New Syllabus)


প্রশ্ন: 'গোল্ডেন গার্ল' নামে পরিচিত ভারতীয় অ্যাথলেট কে?

উত্তর: পি.টি. উষা।


প্রশ্ন: জল দূষণের (Water Pollution) প্রধান কারণ কী?

উত্তর: শিল্পবর্জ্য (Industrial Waste)।


প্রশ্ন: সাইবার স্টকিং (Cyber Stalking) সাধারণত কোন ধরনের সহিংসতার উদাহরণ?

উত্তর: ডিজিটাল বা অনলাইন সহিংসতা।


প্রশ্ন: 'ভাওয়াই' (Bhavai) নৃত্যশৈলীটি কোন রাজ্যের অন্তর্গত?

উত্তর: রাজস্থান।


প্রশ্ন: গুপ্ত রাজবংশের কোন শাসককে 'কবিরাজ' উপাধি দেওয়া হয়েছিল?

উত্তর: সমুদ্রগুপ্ত।


প্রশ্ন: ভারত প্রথম কোন দুটি দেশে ইউপিআই (UPI) চালু করেছে?

উত্তর: নেপাল ও ভুটান।


প্রশ্ন: সত্যবিলোপ নীতি অনুযায়ী প্রথম কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উত্তর: সাতারা (১৮৪৮ সালে)।


প্রশ্ন: কোন মুঘল সম্রাটের আমলে চিত্রকলা শিখরে পৌঁছেছিল?

উত্তর: জাহাঙ্গীর।


প্রশ্ন: গাজন উৎসব প্রধানত কোন দেবতার সাথে যুক্ত?

উত্তর: শিব।


প্রশ্ন: এশিয়া কাপ ২০২৫ ফাইনালে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' কে হয়েছেন?

উত্তর: তিলক বর্মা।


আরও পড়ুনঃ WBSSC Group C & D 2025 Important GK - Set 13


প্রশ্ন: NEP 2020 অনুযায়ী শিক্ষণ পদ্ধতিতে কোন পরিবর্তনের কথা বলা হয়েছে?

উত্তর: মুখস্থ নির্ভর শিক্ষা থেকে ধারণাভিত্তিক শিক্ষা।


প্রশ্ন: সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Water Treaty) কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: ১৯৬০ সালে।


প্রশ্ন: কোন দূষক গ্যাস ওজন স্তরের (Ozone Layer) ক্ষয়ের জন্য দায়ী?

উত্তর: ক্লোরোফ্লোরোকার্বন (CFC)।


প্রশ্ন: গঙ্গাসাগর মেলা প্রতি বছর কোন সময় অনুষ্ঠিত হয়?

উত্তর: মকর সংক্রান্তিতে।


প্রশ্ন: ইংল্যান্ডে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক কে?

উত্তর: শুভমান গিল।


প্রশ্ন: রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?

উত্তর: রাজ্যপাল।


প্রশ্ন: ওয়াইফাই (Wi-Fi) মূলত কী ধরনের নেটওয়ার্ক?

উত্তর: বেতার নেটওয়ার্ক (Wireless Network)।


প্রশ্ন: নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? (Mouse, Keyboard, Printer, Scanner)

উত্তর: প্রিন্টার (এটি একটি আউটপুট ডিভাইস)।


প্রশ্ন: প্যারিস কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: সেন (Seine) নদী।


প্রশ্ন: কোন ধাতব দূষণ মানুষের কিডনি ব্যাধির কারণ হতে পারে?

উত্তর: ক্যাডমিয়াম।


আরও পড়ুনঃ WBSSC Group C & D 2025 Important GK - Set 12


প্রশ্ন: লোকসভার এস্টিমেটস কমিটির (Estimates Committee) সদস্য সংখ্যা কত?

উত্তর: ৩০ জন (সংসদের বৃহত্তম স্থায়ী কমিটি)।


প্রশ্ন: 'সাতপুরা কি রানী' বলা হয় কোন হিল স্টেশনকে?

উত্তর: পাঁচমারি (মধ্যপ্রদেশ)।


প্রশ্ন: 'স্তূপ' কোন ধর্মের প্রতীক?

উত্তর: বৌদ্ধ ধর্ম।


প্রশ্ন: ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি?

উত্তর: উপরাষ্ট্রপতি।


প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি (Aurora) দেখা যায়?

উত্তর: থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার।


প্রশ্ন: 'টুসু' কোন উৎসবের সাথে সম্পর্কিত নৃত্য?

উত্তর: পৌষ সংক্রান্তি।


প্রশ্ন: '.pdf' ফাইলে PDF-এর পূর্ণরূপ কী?

উত্তর: Portable Document Format।


প্রশ্ন: কর্নেলিস ড্রেবেল (Cornelis Drebbel) কী আবিষ্কার করেছিলেন?

উত্তর: সাবমেরিন।


প্রশ্ন: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তর: মেসোপটেমিয়া সভ্যতা।


প্রশ্ন: বাংলার কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর: দিব্য বা দিব্যক।


আরও পড়ুনঃ WBSSC Group C & D 2025 Important GK - Set 11


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে 'নোয়াখাই' (Nuakhai) উৎসব পালিত হয়?

উত্তর: ওড়িশা।


প্রশ্ন: ওডোমিটার (Odometer) কী পরিমাপ করে?

উত্তর: অতিক্রান্ত দূরত্ব (এটি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে তৈরি নয়)।


প্রশ্ন: ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত?

উত্তর: সিকিম।


প্রশ্ন: কৃষ্ণা নদীর উৎস কোথায়?

উত্তর: মহাবালেশ্বর (মহারাষ্ট্র)।


প্রশ্ন: কবাডিতে 'রেড' (Raid) মানে কী?

উত্তর: প্রতিপক্ষের কোর্টে আক্রমণ করা।


প্রশ্ন: 'বর্তমান ভারত' বইটির লেখক কে?

উত্তর: স্বামী বিবেকানন্দ।


প্রশ্ন: শেষ পল্লব রাজা কে ছিলেন?

উত্তর: অপরাজিত বর্মন।


প্রশ্ন: মৈকাল পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ছত্তিশগড়।


প্রশ্ন: স্পেক্ট্রোমিটার (Spectrometer) কী পরিমাপে ব্যবহৃত হয়?

উত্তর: আলোর তরঙ্গ দৈর্ঘ্য।


প্রশ্ন: বাংলার স্বাধীন নবাবী শাসন কে শুরু করেছিলেন?

উত্তর: মুর্শিদ কুলি খাঁ।


আরও পড়ুনঃ WBSSC Group C & D 2025 Important GK - Set 10


প্রশ্ন: পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: দামোদর।


প্রশ্ন: 'কাতু কুতুবুড়ো' কবিতাটি কার লেখা?

উত্তর: সুকুমার রায়।


প্রশ্ন: নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে?

উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী।


প্রশ্ন: হাইড্রোজেন পরমাণুতে কতগুলো প্রোটন থাকে?

উত্তর: ১টি।


প্রশ্ন: ডেকান ট্র্যাপ (Deccan Trap) কোন রাজ্যে দেখা যায় না?

উত্তর: তামিলনাড়ু।


প্রশ্ন: রাজ্যসভার কতজন সদস্য প্রতি দু'বছর অন্তর অবসর নেন?

উত্তর: এক-তৃতীয়াংশ (১/৩ অংশ)।


প্রশ্ন: এমআরআই (MRI) মেশিনে কোন তরঙ্গ ব্যবহার করা হয়?

উত্তর: চৌম্বক তরঙ্গ (Magnetic Resonance Imaging)।


প্রশ্ন: দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন?

উত্তর: রাজিয়া সুলতানা।


প্রশ্ন: সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন হ্রদের পাশে অবস্থিত?

উত্তর: পুলিকট হ্রদ (অন্ধ্রপ্রদেশ)।


প্রশ্ন: 'চিত্রাঙ্গদা' নাটকের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: ভারতের ক্যাগ (CAG) কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?

উত্তর: ৬৫ বছর (অথবা ৬ বছরের কার্যকাল)।


প্রশ্ন: ভারতে পনপ্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে পাস হয়?

উত্তর: ১৯৬১ সালে।


প্রশ্ন: রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ (Ordinance) জারি করেন?

উত্তর: অনুচ্ছেদ ১২৩।


প্রশ্ন: কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্গত ছিলেন?

উত্তর: তুলুভ রাজবংশ (বিজয়নগর)।


প্রশ্ন: ভূতকের সবচেয়ে কঠিন শিলা কোনটি?

উত্তর: গ্রানাইট।


প্রশ্ন: টিবি বা যক্ষ্মা রোগ কোন জীবাণুর কারণে হয়?

উত্তর: ব্যাকটেরিয়া।


প্রশ্ন: আইএমএফ (IMF)-এর প্রধান কাজ কী?

উত্তর: আন্তর্জাতিক ঋণ প্রদান ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা।


প্রশ্ন: হাইড্রোলিক প্রেস কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে?

উত্তর: পাস্কালের সূত্র।


প্রশ্ন: 'গর্জনশীল চল্লিসা' (Roaring Forties) কোন গোলার্ধে দেখা যায়?

উত্তর: দক্ষিণ গোলার্ধ।


প্রশ্ন: বিশ্ব ম্যানগ্রোভ দিবস কবে পালিত হয়?

উত্তর: ২৬শে জুলাই।


প্রশ্ন: ১৯০৭ সালের কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি কে ছিলেন?

উত্তর: রাসবিহারী ঘোষ।


প্রশ্ন: ঋগ্বেদে মোট কয়টি মণ্ডল আছে?

উত্তর: ১০টি।


প্রশ্ন: জিডিপি (GDP)-এর পূর্ণ রূপ কী?

উত্তর: Gross Domestic Product।


প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ কোনটি?

উত্তর: গ্যািনিমিড (বৃহস্পতির উপগ্রহ)।


প্রশ্ন: নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? (Chrome, Firefox, Wikipedia, Safari)

উত্তর: উইকিপিডিয়া।


প্রশ্ন: অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন?

উত্তর: জোসেফ প্রিস্টলি।


প্রশ্ন: বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: আচার্য প্রফুল্লচন্দ্র রায়।


প্রশ্ন: কোন ব্লাড গ্রুপকে 'সার্বজনীন প্রাপক' (Universal Recipient) বলা হয়?

উত্তর: AB পজিটিভ।


প্রশ্ন: কে রেডিও আবিষ্কার করেছিলেন?

উত্তর: জি. মার্কনি।


প্রশ্ন: চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর: সুন্দরলাল বহুগুণা (১৯৭৩ সাল)।


প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (DPSP) কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: আয়ারল্যান্ড।


প্রশ্ন: এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত?

উত্তর: মহারাষ্ট্র।


প্রশ্ন: Intel Core i5 কিসের উদাহরণ?

উত্তর: প্রসেসর।


প্রশ্ন: ভারতের কোন রাজ্য জাফরান উৎপাদনে প্রথম?

উত্তর: জম্মু ও কাশ্মীর।


প্রশ্ন: ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ?

উত্তর: হাইড্রোজেন।


প্রশ্ন: জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়?

উত্তর: ১লা জুলাই।


প্রশ্ন: 'অ্যাসিডের রাজা' (King of Chemicals) বলা হয় কাকে?

উত্তর: সালফিউরিক অ্যাসিড (H2SO4)।


প্রশ্ন: রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত?

উত্তর: স্টেপ (Steppe)।


প্রশ্ন: শিক্ষার অধিকার আইন অনুযায়ী কত বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক?

উত্তর: ১৪ বছর।


প্রশ্ন: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি?

উত্তর: যন্তর মন্তর (দিল্লি)।


প্রশ্ন: বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী?

উত্তর: কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা ইউনিট।


প্রশ্ন: 'নীলদর্পণ' নাটকটি কার লেখা?

উত্তর: দীনবন্ধু মিত্র।


প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে 'সাম্যের অধিকার' বর্ণিত আছে?

উত্তর: অনুচ্ছেদ ১৪ থেকে ১৮।


প্রশ্ন: গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: কলোরাডো নদী (মার্কিন যুক্তরাষ্ট্র)।


প্রশ্ন: ১৯১১ সালে প্রথমবার জাতীয় সংগীত কোন অধিবেশনে গাওয়া হয়?

উত্তর: কলকাতা অধিবেশনে।


প্রশ্ন: পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) সভাপতি কে হন?

উত্তর: লোকসভার বিরোধী দলনেতা।


প্রশ্ন: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন অঞ্চল থেকে প্রবাহিত হয়?

উত্তর: আরব সাগর ও বঙ্গোপসাগর।


প্রশ্ন: বাতাস গরম হলে হালকা হয় কেন?

উত্তর: ঘনত্ব কমে যায় বলে।


প্রশ্ন: 'মেজ দিদি' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন: ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

উত্তর: কুঞ্চিকল (কর্ণাটক)।


প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কী?

উত্তর: ইয়েন (Yen)।


প্রশ্ন: প্রথম আইপিএল (IPL) জয়ী দল কোনটি?

উত্তর: রাজস্থান রয়্যালস (২০০৮)।


প্রশ্ন: 'লোকনায়ক' নামে কে পরিচিত?

উত্তর: জয়প্রকাশ নারায়ণ।


প্রশ্ন: ওস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভার বিখ্যাত শিল্পী ছিলেন?

উত্তর: জাহাঙ্গীর।



পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি টিপস (Special Preparation Tips)

WBSSC Group C & D পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে কেবল পড়া নয়, সঠিক কৌশলী হওয়া প্রয়োজন। নিচে কিছু টিপস দেওয়া হলো যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে:


সিলেবাসে ফোকাস করুন: প্রস্তুতির শুরুতে সিলেবাসটি ভালো করে বুঝে নিন। বিশেষ করে স্ট্যাটিক জিকে (Static GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর ওপর জোর দিন।


নিয়মিত রিভিশন: জিকে মনে রাখার একমাত্র উপায় হলো বারবার রিভিশন। সপ্তাহে যা পড়লেন, ছুটির দিনে তা একবার ঝালিয়ে নিন।


মক টেস্ট দিন: টাইমার সেট করে বাড়িতে নিয়মিত প্র্যাকটিস সেট বা মক টেস্ট সমাধান করুন। এতে পরীক্ষার হলে সময়ের সঠিক ব্যবস্থাপনা শিখতে পারবেন।


সংবাদপত্রে নজর: প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট বাংলা বা ইংরেজি সংবাদপত্র পড়ুন। এটি আপনাকে সাম্প্রতিক ঘটনাবলি বা কারেন্ট অ্যাফেয়ার্সে আপ-টু-ডেট রাখবে।


দুর্বল বিষয়ে জোর দিন: যদি অংক বা ইংরেজিতে দুর্বলতা থাকে, তবে প্রতিদিন অন্তত এক ঘণ্টা সেই বিষয়গুলোর বেসিক প্র্যাকটিস করুন।



Tags

Post a Comment

0 Comments