ভূগোল জিকে: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | WBCS, SSC, UPSC সহ বিভিন্ন পরীক্ষার জন্য
![]() |
| ভূগোল জিকে: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
ভূগোল এমন একটি বিষয় যা প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। WBCS, UPSC, SSC, Railway ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল থেকে নিয়মিতভাবে প্রশ্ন আসে। এই ব্লগ পোস্টে আমরা ভূগোলের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরেছি, যা আপনাকে দ্রুত রিভিশন নিতে এবং পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত করতে সাহায্য করবে। প্রশ্নগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন।
আরও পড়ুন - সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
ভূগোল জিকে: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ?
A) বুধ
B) শুক্র
C) মঙ্গল
D) বৃহস্পতি
উত্তরঃ— B) শুক্র
2. সূর্যের প্রধান মৌলিক উপাদানটি হল—
A) অক্সিজেন
B) কার্বন
C) হাইড্রোজেন
D) সিলিকন
উত্তরঃ— C) হাইড্রোজেন
3. সূর্য পৃথিবীর পৃষ্ঠে ______ মিনিটের কোণে অবস্থান করে।
A) 22 মিনিট
B) 32 মিনিট
C) 42 মিনিট
D) 52 মিনিট
উত্তরঃ— B) 32 মিনিট
4. পৃথিবীর মেরু ব্যাসার্ধ, নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোটো?
A) 25 কিমি
B) 80 কিমি
C) 42 কিমি
D) 30 কিমি
উত্তরঃ— C) 42 কিমি
5. পৃথিবী, সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে (অপসূর)—
A) 23 সেপ্টেম্বর
B) 3 জানুয়ারি
C) 21 জুন
D) 4 জুলাই
উত্তরঃ— D) 4 জুলাই
6. নীচের কোন অ্যাসিড দ্বারা শুক্রগ্রহের ঘন-সাদা-হলুদ আভাবিশিষ্ট মেঘ গঠিত?
A) সালফিউরিক অ্যাসিড
B) নাইট্রিক অ্যাসিড
C) হাইড্রোক্লোরাইড অ্যাসিড
D) অ্যাসেটিক অ্যাসিড
উত্তরঃ— A) সালফিউরিক অ্যাসিড
7. কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত?
A) মঙ্গল এবং বৃহস্পতি
B) বুধ এবং শুক্র
C) পৃথিবী এবং মঙ্গল
D) বৃহস্পতি এবং শনি
উত্তরঃ—A) মঙ্গল এবং বৃহস্পতি
8. পরিকল্পিত Bedabahal Ultraega Power Project নিচের কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ওড়িশা
C) পশ্চিমবঙ্গ
D) তামিলনাড়ু
উত্তরঃ— B) ওড়িশা
9. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় পৃথিবীর ধরন ও গঠন সম্বন্ধে আলোচনা হয়?
A) জৈব ভূগোল (বায়োজিওগ্রাফি)
B) জলবায়ুবিদ্যা (ক্লাইমেটোলজি)
C) জলবিদ্যা (হাইড্রোলজি)
D) ভূমিরূপবিদ্যা (জিওমরফোলজি)
উত্তরঃ— D) ভূমিরূপবিদ্যা (জিওমরফোলজি)
10. 'প্যানথালাসা' নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
A) সমুদ্র
B) মৃত্তিকা
C) পর্বত
D) বায়ুমণ্ডল
উত্তরঃ— A) সমুদ্র
11. কোয়ার্টজাইট হল একটি ______ ধরনের শিলা।
A) পাললিক
B) আগ্নেয়
C) ব্যাসাল্ট
D) রূপান্তরিত (Metamorphic)
উত্তরঃ— D) রূপান্তরিত (Metamorphic)
12. শিলার নিচের দিকের ভাঁজ কি নামে পরিচিত?
A) সিনক্লাইন
B) ব্যাকক্লাইন
C) অ্যান্টিক্লাইন
D) ক্রেস্টলাইন
উত্তরঃ— A) সিনক্লাইন
13. সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ—
A) L-তরঙ্গ
B) P-তরঙ্গ
C) S-তরঙ্গ
D) কোনটিই নয়
উত্তরঃ— A) L-তরঙ্গ
14. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিচের কোন ভূকম্পন অঞ্চলে (জোন) পড়ে?
A) অঞ্চল/জোন-III
B) অঞ্চল/জোন-IV
C) অঞ্চল/জোন-II
D) অঞ্চল/জোন-V
উত্তরঃ— D) অঞ্চল/জোন-V
15. মেঘালয় মালভূমির অংশ—
A) হিমালয় রেঞ্জ
B) উপদ্বীপ মালভূমি
C) পূর্ব ঘাটের পাহাড়
D) সাতপুরা রেঞ্জ
উত্তরঃ— B) উপদ্বীপ মালভূমি
আরও পড়ুন - Science GK in Bengali MCQ Question Answer
16. নীচের কোনটি থেকে সুনামি বিষয়ে আভাস পাওয়া যায়?
A) ঝোড়ো হাওয়া
B) বৃষ্টি
C) তীর হতে জলের দ্রুতগতিতে সরে যাওয়া
D) পোষা জীবের অদ্ভুত আচরণ
উত্তরঃ— C) তীর হতে জলের দ্রুতগতিতে সরে যাওয়া
17. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না:
A) বোমাদিলা পাস — অরুণাচল প্রদেশ
B) নাথুলা পাস — সিকিম
C) ভোরঘাট পাস — হিমাচল প্রদেশ
D) পালঘাট — কেরালা
উত্তরঃ— C) ভোরঘাট পাস — হিমাচল প্রদেশ
18. 'সেন্ট হেলেনস্' আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
A) চিলি
B) জাপান
C) ফিলিপিনস্
D) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তরঃ— D) আমেরিকা যুক্তরাষ্ট্র
19. উত্তর গোলার্ধে মহাবিষুব কখন ঘটে?
A) 23শে সেপ্টেম্বর
B) 21শে মার্চ
C) 4ঠা মার্চ
D) 21শে সেপ্টেম্বর
উত্তরঃ— B) 21শে মার্চ
20. আফ্রিকার কিলিম্যাঞ্জারো হল:
A) দীর্ঘতম নদী
B) সবচেয়ে বৃহত্তম তৃণভূমি
C) ঘন অরণ্য
D) আগ্নেয় পর্বত
উত্তরঃ— D) আগ্নেয় পর্বত
21. নিচের কোন বক্তব্য প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়—
A) ইহার দৈর্ঘ্য প্রায় 40,000 কিমি
B) পৃথিবীর আগ্নেয়গিরির প্রায় 75 শতাংশ আগ্নেয় বলয়ের আছে
C) উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাংশের তীরগুলিকে প্রশান্ত মহাসাগরীয় রিম ঢেকে রেখেছে
D) এটি একটি সক্রিয় আগ্নেয়গিরিসমূহের বেল্ট
উত্তরঃ— C) উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাংশের তীরগুলিকে প্রশান্ত মহাসাগরীয় রিম ঢেকে রেখেছে
22. নিম্নলিখিত কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
A) গোয়া
B) লাক্ষাদ্বীপ
C) দাদরা ও নগর হাভেলি
D) চন্ডিগড়
উত্তরঃ— A) গোয়া
23. 'জঙ্গলমহল' নামে পরিচিত অঞ্চলটি কোথায় অবস্থিত?
A) পশ্চিমবঙ্গ
B) ঝাড়খন্ড
C) আসাম
D) বিহার
উত্তরঃ— A) পশ্চিমবঙ্গ
24. 'Ninety East Ridge' একটি আন্তর্দেশীয় আগ্নেয়গিরি যেটি অবস্থিত ______ মহাসাগরে।
A) প্রশান্ত মহাসাগর
B) আটলান্টিক মহাসাগর
C) ভারত মহাসাগর
D) সুমেরু মহাসাগর
উত্তরঃ— C) ভারত মহাসাগর
25. সক্রিয় সেন্টহেলেনা আগ্নেয় দ্বীপটি অবস্থিত কোথায়?
A) জাপান
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) চিলি
D) ভারত
উত্তরঃ— B) মার্কিন যুক্তরাষ্ট্র
26. কোন স্থানের চাপ ও বায়ু প্রবাহ কিসের উপর নির্ভর করে?
A) সমুদ্র থেকে দূরত্ব এবং অক্ষাংশ
B) অক্ষাংশ এবং সেই স্থানের উচ্চতা
C) উচ্চতা এবং দ্রাঘিমাংশ
D) দ্রাঘিমাংশ এবং সমুদ্র থেকে দূরত্ব
উত্তরঃ— B) অক্ষাংশ এবং সেই স্থানের উচ্চতা
27. ভারতের নিম্নতম উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে কোনটি 'হুদ হুদ সাইক্লোন' দ্বারা প্রভাবিত হয়েছিল?
A) অন্ধ্রপ্রদেশ উপকূল
B) কেরালা উপকূল
C) চেন্নাই উপকূল
D) বঙ্গ উপকূল
উত্তরঃ— A) অন্ধ্রপ্রদেশ উপকূল
28. নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে?
A) মাদাগাস্কার
B) তাসমানিয়া
C) জাভা
D) বোর্নিও
উত্তরঃ— D) বোর্নিও
29. নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হল—
A) 12,700 কিমি
B) 9,600 কিমি
C) 6.400 কিমি
D) 11,600 কিমি
উত্তরঃ— C) 6.400 কিমি
30. পৃথিবী পৃষ্ঠের ______ শতাংশ মহাসাগর দ্বারা আবৃত।
A) 91%
B) 51%
C) 71%
D) 61%
উত্তরঃ— C) 71%
আরও পড়ুন - গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
31. পৃথিবীর বৃহত্তম জলজক্ষেত্র (Aquatic Body) কোনটি?
A) হুরন
B) কাস্পিয়ান সাগর
C) এরি
D) মিচিগান
উত্তরঃ— B) কাস্পিয়ান সাগর
32. আন্তঃক্রান্তীয় অভিসরন অঞ্চলের (ITCZ) অভিমুখ শীতকালে কোন দিকে হয়?
A) পশ্চিম দিক
B) দক্ষিণ দিক
C) উত্তর দিক
D) পূর্ব দিক
উত্তরঃ— B) দক্ষিণ দিক
33. 'ফণি' এক ধরনের:
A) ক্রান্তীয় ঝঞ্ঝা
B) মেরুদেশীয় ঝঞ্ঝা
C) অমেরুদেশীয় ঝঞ্ঝা
D) মেসোস্তরের ঝঞ্ঝা
উত্তরঃ— A) ক্রান্তীয় ঝঞ্ঝা
34. নিচের কোন মহাসাগরে কুরোশিয়ো স্রোত প্রবাহিত হয়?
A) আটলান্টিক মহাসাগর
B) দক্ষিণ মহাসাগর
C) ভারত মহাসাগর
D) প্রশান্ত মহাসাগর
উত্তরঃ— D) প্রশান্ত মহাসাগর
35. EL-NINO (এল-নিনো) শব্দটি কোন ভাষা হতে এসেছে?
A) স্প্যানিশ
B) ফরাসী
C) ইতালিয়ান
D) ডাচ
উত্তরঃ— A) স্প্যানিশ
36. নিচের কোনটি গরম জলের স্রোত নয়?
A) হামবোল্ড স্রোত
B) কুরোশিয়ো স্রোত
C) সুশিমা স্রোত
D) আলাস্কান স্রোত
উত্তরঃ— A) হামবোল্ড স্রোত
37. কোন নদী ভারতের সমস্ত নদীর মধ্যে সর্বাধিক সময়ের জন্য তার গতিপথ পরিবর্তন করে?
A) সোন
B) গন্ডক
C) কোশী
D)গঙ্গা
উত্তরঃ— C) কোশী
38. ভারতীয় রাজ্যসমূহের কোন জোড়াটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে
A) অসম ও গুজরাট
B) অসম ও রাজস্থান
C) অরুণাচল প্রদেশ ও গুজরাট
D) অরুণাচল প্রদেশ ও রাজস্থান
উত্তরঃ— C) অরুণাচল প্রদেশ ও গুজরাট
39. কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে নেই?
A) বিহার
B) মধ্যপ্রদেশ
C) উত্তর প্রদেশ
D) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ— B) মধ্যপ্রদেশ
40. বছরের ক্ষুদ্রতম দিন ভারতে কোনটি?
A) 22শে মার্চ
B) 22শে জুন
C) 22শে ডিসেম্বর
D) 22শে অক্টোবর
উত্তরঃ— C) 22শে ডিসেম্বর
41. নিচের কোন দেশটিতে একের বেশি প্রমাণ মূলমধ্যরেখা (Standard Meridian) আছে?
A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) ভারত
C) জাপান
D) আফগানিস্তান
উত্তরঃ— A) মার্কিন যুক্তরাষ্ট্র
42. কোন ভারতীয় শহরকে ঐতিহাসিকভাবে 'ভারতের গ্রিনিচ' বলা হয় কারণ এটি মূল মধ্যরেখার সবচেয়ে কাছাকাছি?
A) দিল্লি
B) মুম্বাই
C) বারাণসী
D) মির্জাপুর
উত্তরঃ— D) মির্জাপুর
43. ডোলড্রামসের অর্থ হল—
A) একটি শান্ত জলবায়ু অঞ্চল
B) একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল
C) একটি শীতল জলবায়ু অঞ্চল
D) একটি শুষ্ক জলবায়ু অঞ্চল
উত্তরঃ— A) একটি শান্ত জলবায়ু অঞ্চল
44. স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল—
A) চিরহরিৎ অরণ্য
B) পর্ণমোচী অরণ্য
C) বিস্তৃত তৃণভূমি
D) সরলবর্গীয় অরণ্য
উত্তরঃ— C) বিস্তৃত তৃণভূমি
45. বায়ুমন্ডলের কোন স্তরে ওজন সর্বাধিক কেন্দ্রীভুত?
A) থার্মোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) স্ট্র্যাটোস্ফিয়ার
D) মেসোস্ফিয়ার
উত্তরঃ— C) স্ট্র্যাটোস্ফিয়ার
আরও পড়ুন - ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়
46. নীচের কোনটি সুমেরু প্রভা (উত্তর মেরুশিখা) সম্বন্ধে সঠিক?
A) পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন ছাড়ার ফলে সুমেরু প্রভা সৃষ্টি হয়
B) একে দক্ষিণের আলো বলে
C) বিষুব অঞ্চলে প্রধানত এই আলো দেখা যায়
D) এটি একটি সুন্দর আলো যা পৃথিবীর আকারে দৃশ্যমান
উত্তরঃ— D) এটি একটি সুন্দর আলো যা পৃথিবীর আকারে দৃশ্যমান
47. নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর উপর অবস্থিত?
A) বিপাসা
B) ইরাবতী
C) কৃষ্ণা
D) কাবেরী
উত্তরঃ— C) কৃষ্ণা
48. নীচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফিবোস এবং ডিমোস?
A) মঙ্গল
B) শনি
C) বৃহস্পতি
D) বুধ
উত্তরঃ— A) মঙ্গল
49. নিচের কোনটি পশ্চিমঘাটের অংশ নয়?
A) আনাইমালাই পাহাড়
B) এলাচ পাহাড়
C) মহাদেও পাহাড়
D) নীলগিরি পাহাড়
উত্তরঃ— C) মহাদেও পাহাড়
50. কোন রাজ্যটি 'উত্তর-পূর্ব রাজ্যের সাত বোন'-এর অংশ নয়?
A) মেঘালয়
B) পশ্চিমবঙ্গ
C) অরুণাচল প্রদেশ
D) ত্রিপুরা
উত্তরঃ— B) পশ্চিমবঙ্গ
উপসংহার:
ভূগোল একটি বিশাল ও গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন প্রশ্নের উৎস। উপরের ৫০টি প্রশ্ন ও উত্তর আপনাকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ধারণা গঠনে সহায়তা করবে। নিয়মিত অনুশীলন ও রিভিশনের মাধ্যমে আপনি এই বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে পারবেন। Bangla GK Diary-তে আমরা এ ধরনের আরও অনেক জিকে কনটেন্ট নিয়মিত প্রকাশ করি, তাই আমাদের পেজ ও ব্লগে চোখ রাখুন এবং শেয়ার করতে ভুলবেন না।
Read More...
◼️ WBP Previous Year Geography Questions
◼️ Rivers of India | Geography GK in Bengali
◼️ WBCS Geography Questions in Bengali - Part 3

